দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১১:৪০
সাতক্ষীরায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের চার কর্মী আটক
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

মেধাবী ছাত্র সৈকতের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ১০, ২০২৩
ফেব্রুয়ারি ১০, ২০২৩ ০ কমেন্ট 521 ভিউস

সৈকতের মৃত্যু নিয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় অপপ্রচার;
ফ্লাইওভার থেকে পড়েই মৃত্যু কোলে ঢলে পড়ে সৈকত;

আহাদুর রহমান জনি: ভাঙ্গায় ফ্লাইওভার থেকে পড়ে নিহত হয় বল্লী মোঃ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি বিজ্ঞান বিভাগের মেধাবী পরীক্ষার্থী এহসানুল হক সৈকত। কিন্তু নিছক দুর্ঘটনায় মৃত্যুবরণ করা সৈকতের মৃত্যুর ঘটনা ভুল তথ্য উপস্থাপন করে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় সংবাদ প্রচারিত হয় যা দুঃখজনক।
ঘটনার প্রত্যক্ষদর্শী নিহতের আপন চাচাতো দুই বোন একই স্কুলের ১০ম শ্রেণীর ছাত্রী সাদিয়া সুলতানা ও ফারজানা সুলতানা (মুক্তা) সহ তার ঘনিষ্ঠ পাঁচ সহপাঠি আশিক মুজাহিদ, নাহিদ হোসেন, আরাফাত রহমান ও আশিকুর রহমানের জানায়, ‘গত বৃহস্পতিবার (৯,ফেব্রুয়ারি) বল্লী মোঃ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক শিক্ষা সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনকের মাজার জিয়ারত শেষে দুপুরে খাবার খেয়ে তারা পূর্বনির্ধারিত ভাঙ্গা গোলচত্ত¡রে রওনা দেয়। ভাঙ্গা গোলচত্ত¡রে শিক্ষকদের তত্বাবধানে শিক্ষার্থীরা গোলচত্ত¡রে অবস্থান নেয়। এ সময় হঠাৎ লোডশেডিয়ের কারণে চারদিক অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। সে সময় অসাবধানতা বশত শিক্ষার্থী এহাসানুল হক সৈকত ওভারব্রীজের রেলিং থেকে নিচে পড়ে গিয়ে মাথার পেছনে গুরুতর আঘাত পায়। শিক্ষকরা তাকে দ্রæত হাসপাতালে নিয়ে যায়। ’
বল্লী মোঃ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামিলুজ্জামান জানান, ‘দুর্ঘটনার খবর পেয়ে অনতিবিলম্বে আমি ও আরও একজন সহকারি শিক্ষক সৈকতকে নিয়ে দ্রæত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজে রেফার করে। এম্বুলেন্স যোগে সৈকতকে নিয়ে দ্রæত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রওনা হই। ফরিদপুর মেডিকেল কলেজের কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা করে সৈকতকে মৃত ঘোষণা করে।’
নিহতের আপন ভগ্নীপতি উত্তরকাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ ফখরুল আলম জানান, ‘স্কুলের বার্ষিক শিক্ষা সফরে যায় সৈকত। কিন্তু ভাঙ্গায় ওভারব্রীজ থেকে পড়ে সে গুরুতর আহত হয়। তার দুই চাচাত বোন ও শিক্ষকরা বাড়িতে খবর দেয়। সৈকতের দুর্ঘটনার খবর পেয়ে তার বড় ভাই ইনজামুল হক শুভ ও তার খালাত ভাই ঢাকা থেকে ফরিদপুর মেডিকেল কলেজে রওনা দেয়। ফরিদপুর মেডিকেল কলেজের কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা মৃত ঘোষণা করলে দুই ভাই শিক্ষকরা তার লাশ বাড়িতে নিয়ে আসে। এ দুর্ঘটনায় আমাদের পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই আজ (শুক্রবার) জানাযা শেষে সৈকতকে চিরনিদ্রায় শায়িত করা হয়। তবে টিআরপি বাড়ানোর জন্য সৈকতকে নিয়ে প্রচারিত সংবাদগুলো আমাদের পরিবারের হৃদয়ে আঘাত করেছে। যা বিব্রতকর ও দুঃখজনক। ’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
পরবর্তী পোস্ট
দেবহাটায় শান্তি সমাবেশ অনুষ্ঠিত

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের চার কর্মী আটক

আগস্ট ১৯, ২০২৬

আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬

দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...

আগস্ট ১৬, ২০২৬

সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?

আগস্ট ১৫, ২০২৬

সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 

আগস্ট ১৫, ২০২৬

কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...

আগস্ট ১৫, ২০২৬

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting