দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ১০:১৯
ধর্মীয় শিক্ষক না থাকার কারণে দুই শিক্ষা প্রতিষ্ঠানে...
কলারোয়া বিএনপি নেতা তুহিনের সংবাদ সম্মেলন
কালিগঞ্জে মুদি দোকানে আগুন লেগে ব্যাপক ক্ষতি
আশাশুনিতে ঘের লুটপাট অগ্নি সংযোগ ও যুবদল নেতাকে...
আশাশুনির বাঁকড়ায় সড়কের গাছ কেটে আত্মসাৎ ও বনায়নের...
একটি ফুলের তোড়া
মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
লিঙ্গ ন্যায়সঙ্গত নেতৃত্ব, অন্তর্ভুক্তিমুলক শাসন এবং শান্তিপূর্ন সামাজিক...
জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে  শ্যামনগরের আটুলিয়া ইউনিয়ন পরিষদে বাজেট...
মেয়াদ শেষের পথে কেবিএস প্রকল্প, সংসদ সদস্য ও...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

মৃত্যু ২ লাখ ৩৮ হাজারের বেশি, যুক্তরাষ্ট্রে প্রায় ৬৫ হাজার

কর্তৃক kobirubel.satnadee মে ২, ২০২০
মে ২, ২০২০ ০ কমেন্ট 445 ভিউস

বিশ্বব্যাপী প্রতিনিয়ত মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে ২ লাখ ৩৮ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ৩৩ লাখ মানুষ। এ ছাড়া, সুস্থও হয়েছেন সাড়ে ১০ লাখের বেশি মানুষ।

আজ শনিবার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

জনস হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৩ লাখ ৪৪ হাজার ৯৯ জন এবং মারা গেছেন ২ লাখ ৩৮ হাজার ৬৬৩ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১০ লাখ ৫৩ হাজার ৩৪২ জন।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৩ হাজার ৭৮১ জন এবং মারা গেছেন ৬৪ হাজার ৯৫৬ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১ লাখ ৬৪ হাজার ১৫ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি আক্রান্ত রয়েছে ইউরোপের দেশ স্পেনে। সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৩ হাজার ৪৩৫ জন এবং মারা গেছেন ২৪ হাজার ৫৪৩ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১ লাখ ১২ হাজার ৫০ জন।

যুক্তরাষ্ট্রে পর এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন ইউরোপের আরেক দেশ ইতালিতে। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২৮ হাজার ২৩৬ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭ হাজার ৪২৮ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৭৮ হাজার ২৪৯ জন।

এ ছাড়া, যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৬৮৫ জন, মারা গেছেন ২৭ হাজার ৫৮৩ জন এবং সুস্থ হয়েছেন ৮৯২ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৩০৫ জন, মারা গেছেন ২৪ হাজার ৬২৮ জন এবং সুস্থ হয়েছেন ৫১ হাজার ১২৪ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৪ হাজার ৭৭ জন, মারা গেছেন ৬ হাজার ৭৩৬ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ২৬ হাজার ৯০০ জন।

মধ্যপ্রাচ্যের দেশ ইরানে আক্রান্ত হয়েছেন ৯৫ হাজার ৬৪৬ জন, মারা গেছেন ৬ হাজার ৯১ জন এবং সুস্থ হয়েছেন ৭৬ হাজার ৩১৮ জন। তুরস্কে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২২ হাজার ৩৯২ জন, মারা গেছেন ৩ হাজার ২৫৮ জন এবং সুস্থ হয়েছেন ৫৩ হাজার ৮০৮ জন।

ভাইরাসটির সংক্রমণস্থল চীনে আক্রান্ত হয়েছেন ৮৩ হাজার ৯৫৯ জন, মারা গেছেন ৪ হাজার ৬৩৭ জন এবং সুস্থ হয়েছেন ৭৮ হাজার ৫৮০ জন।

নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৯২ হাজার ২০২ জন, মারা গেছেন ৬ হাজার ৪১২ জন এবং সুস্থ হয়েছেন ৩৮ হাজার ৩৯ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। প্রতিষ্ঠানটির সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ৮ হাজার ২৩৮ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন ১৭০ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১৭৪ জন।

ডেইলিস্টার

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
প্রকৃতি থেকে করোনার উৎপত্তি : বিশ্ব স্বাস্থ্য সংস্থা
পরবর্তী পোস্ট
করোনায় আরও এক পুলিশ সদস্যের মৃত্যু

রিলেটেড পোস্ট

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মোস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

এপ্রিল ২, ২০২৬

এবার আকাশসীমা ব্যবহারে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করলো অস্ট্রিয়া

এপ্রিল ২, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ‘তুচ্ছ’, ‘আরও বিধ্বংসী’ জবাবের হুঁশিয়ারি ইরানের

এপ্রিল ২, ২০২৬

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি শত্রুদের নাগালের সম্পূর্ণ...

এপ্রিল ২, ২০২৬

রাশিয়ার তেল আমদানিতে বাংলাদেশের অনুরোধে ইতিবাচক যুক্তরাষ্ট্র

এপ্রিল ১, ২০২৬

হরমুজ থেকে নিজেদের তেল নিজেরা আনুন, যুক্তরাষ্ট্র আর...

মার্চ ৩১, ২০২৬

মধ্যপ্রাচ্যগামী মার্কিন বিমানকে সামরিক ঘাঁটি ব্যবহারে অনুমতি দেয়নি...

মার্চ ৩১, ২০২৬

হরমুজ পার হলো চীনের তিন জাহাজ, বেইজিংয়ের কৃতজ্ঞতা...

মার্চ ৩১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting