দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১:১৫
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

মুসলিমদের বিরুদ্ধে সহিংসতার প্রশ্নে ভারতের অর্থমন্ত্রীর জবাব

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ১১, ২০২৩
এপ্রিল ১১, ২০২৩ ০ কমেন্ট 332 ভিউস

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতে মুসলিমদের বিরুদ্ধে পরিকল্পনামাফিক সহিংসতা হয় না বলে দাবি করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নির্মলা সীতারামন এখন যুক্তরাষ্ট্র সফর করছেন। সোমবার (১০ এপ্রিল) পিটারসন ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল ইকোনমিক্সে ভারতীয় অর্থনীতির শক্তি ও বৃদ্ধি নিয়ে কথা বলছিলেন তিনি। সেখানেই নির্মলাকে প্রশ্ন করা হয়, মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা নিয়ে।

এই প্রশ্নও আসে, এসব ঘটনার জন্যই কি বিদেশি বিনিয়োগকারীরা পিছিয়ে যাচ্ছেন? জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘বিশ্বে মুসলিম জনসংখ্যার নিরিখে ভারত হলো দ্বিতীয় বৃহত্তম দেশ। ভারতে মুসলিমদের সংখ্যা বাড়ছে। কিছু নিবন্ধে বলা হয়, ভারতে মুসলিমরা খুব খারাপ আছে, সে রকম হলে বাস্তবে তো তার একটা প্রভাব পড়তো। মুসলিমদের সংখ্যা বাড়তো না। কিন্তু ১৯৪৭ এর পর থেকে মুসলিম জনসংখ্যা তো বাড়ছে।’

নির্মলা সীতারামন এখন যুক্তরাষ্ট্র সফর করছেন।নির্মলা সীতারামন এখন যুক্তরাষ্ট্র সফর করছেন।

এরপরই নির্মলা সীতারামন পাকিস্তানের প্রসঙ্গ টেনে আনেন। তিনি আরও বলেন, ‘পাকিস্তান বলেছিল, সংখ্যালঘুদের স্বার্থরক্ষা করবে, কিন্তু প্রতিদিন সেখানে সংখ্যালঘুদের সংখ্যা কমছে। তারা নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পথে। ছোটখাটো অভিযোগে তাদের জেলে ভরে দেয়া হচ্ছে। সেখানে ধর্মনিন্দার আইন ব্যক্তিগত শত্রুতার প্রতিশোধ নিতে ব্যবহার করা হয়।’

অর্থমন্ত্রীর দাবি, পাকিস্তানে সংখ্যালঘু তো বটেই, কিছু মুসলিম সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধেও সেখানে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে। ভারতের অর্থমন্ত্রীর দাবি, ‘ভারতে থাকা মুসলিমরা পাকিস্তানের তুলনায় অনেক ভালো কাজ করছেন। পাকিস্তানে যারা মূলস্রোতের সঙ্গে নেই, তাদের বিরুদ্ধে সহিংসতা হচ্ছে। আর ভারতে সব মুসলিম সম্প্রদায় তাদের ব্যবসা ও বাণিজ্য করছেন। তাদের বাচ্চারা শিক্ষিত হচ্ছে। সরকার তাদের বৃত্তি দিচ্ছে।’

পাকিস্তান বলেছিল, সংখ্যালঘুদের স্বার্থরক্ষা করবে, কিন্তু প্রতিদিন সেখানে সংখ্যালঘুদের সংখ্যা কমছে।পাকিস্তান বলেছিল, সংখ্যালঘুদের স্বার্থরক্ষা করবে, কিন্তু প্রতিদিন সেখানে সংখ্যালঘুদের সংখ্যা কমছে।

ভারতে মুসলিমদের উপর অত্যাচার করা হয়, এই অভিয়োগ সীতারামন মানতে চাননি। তিনি বলেন, ‘ভারতে কোনো সহিংসতা হলে কি সেটা মুসলিমদের বিরুদ্ধে হয়? তাহলে মুসলিমদের জনসংখ্যা বাড়ছে কী করে? ২০১৪ ও আজকের দিনের মধ্যে কি তাদের সংখ্যা কমে গেছে? কোনো এক সম্প্রদায়ের মধ্য়ে কি মৃত্যুহার বেড়েছে?’

সীতারামনের চ্যালেঞ্জ, যারা এই ধরনের কথা বলছেন, ‘তারা ভারতে আসুন, পরিস্থিতি দেখুন, আমরা তাদের খরচ বহন করবো। তারা ভারতে দাঁড়িয়ে সব দেখে নিজেদের অভিযোগ প্রমাণ করুন।’

ভারতে মুসলিমদের উপর অত্যাচার করা হয়, এই অভিয়োগ সীতারামন মানতে চাননি।ভারতে মুসলিমদের উপর অত্যাচার করা হয়, এই অভিয়োগ সীতারামন মানতে চাননি।

সীতারামন বলেছেন, ‘আমরা বিনিয়োগ চাই। যারা বিনিয়োগ করতে চান, তারাও দেখুন ভারতে কী হচ্ছে। অন্য মানুষের ধারণার কথা না শুনে তারা বাস্তব পরিস্থিতি দেখে যান।’ ভারতে এ নিয়ে আগে বিতর্ক হয়েছে।

তথাকথিত ‘গোরক্ষকদের’ হাতে যখন বেশ কিছু মুসলিম প্রাণ হারান, তখন এই ধরনের অভিযোগ উঠেছিল। কিছু রজ্যে মুসলিম আন্দোলনকারীদের বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে দেয়ার অভিয়োগ উঠেছে।

কিছু রজ্যে মুসলিম আন্দোলনকারীদের বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে দেয়ার অভিয়োগ উঠেছে। কিছু রজ্যে মুসলিম আন্দোলনকারীদের বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে দেয়ার অভিয়োগ উঠেছে।

প্রবীণ সাংবাদিক জয়ন্ত ভট্টাচার্য ডয়চে ভেলেকে বলেছেন, ‘যখন কোনো ঘটনা ঘটে, তখন সরকার বলে, এটা দেশের অভ্যন্তরীণ বিষয়। এসব নিয়ে যেন বিদেশিরা হস্তক্ষেপ না করে। এখন তারা অন্য যুক্তি দিচ্ছে। কিন্তু এখন এমন একটা সময়, কোনোকিছুই চেপে রাখা যায় না।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বাবরকে অধিনায়ক থেকে সরানোর অভিযোগে যা বললেন আফ্রিদি
পরবর্তী পোস্ট
মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৫৩

রিলেটেড পোস্ট

সহকর্মীদের সংঘর্ষে মালয়েশিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

অবৈধ অভিবাসীদের আশ্রয় দিয়ে বিপাকে নিয়োগকর্তা

জুলাই ৭, ২০২৬

কুয়ালালামপুরে বাংলাদেশি নাগরিকসহ ২০০ বিদেশি আটক

জুলাই ৬, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting