দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৩:২৯
সাতক্ষীরায় ছাত্রশিবিরের সীরাত মাহফিল
দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক জি.এম নুরইসলাম’র...
সাতক্ষীরা জেলা শ্রমিক দলের উদ্যোগে নজরুল ইসলাম খান...
সাতক্ষীরায় লিডারশিপ ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত
সাতক্ষীরায় এক বৃদ্ধাকে গভীর রাতে তালা দিয়ে ঘরে...
সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা জনদুর্ভোগ কমাতে...
নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার- ১৩
পাইকগাছায় জমি দখল চেষ্টা ও বিএনপি নেতৃবৃন্দের নামে...
সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন
নিয়োগ পরীক্ষায় শিশুর দায়িত্ব নিলেন নারী পুলিশ কনস্টেবল...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনা

মুজিব’ দেখতে নেতাকর্মী নিয়ে সিনেমা হলে খুলনা জেলা আ’লীগ নেতা তারা বিশ্বাস

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ১, ২০২৩
নভেম্বর ১, ২০২৩ ০ কমেন্ট 360 ভিউস

মেহেদী হাসান, খুলনা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত ‘মুজিব-একটি জাতির রূপকার’ সিনেমাটি দেখতে শতাধিক আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী নিয়ে দেখেছেন জেলা আওয়ামী লীগের সদস্য এবং বিশ্বাস প্রপার্টিজের সিইও মো. আজগর বিশ্বাস তারা। মঙ্গলবার সন্ধ্যার শোতে নগরীর চিত্রালী ডিজিটাল সিনেমা হলে গিয়ে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত এ সিনেমাটি দেখতে উপস্থিত হন তার পরিবারের সদস্যসহ দলীয় নেতাকর্মী ও বিশ্বাস প্রোপার্টিজে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এসময় খুলনা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. খায়রুল আলম, জেলা যুবলীগ নেতা মো. মাজহারুল ইসলাম, বিশ্বাস প্রোপার্টিজে মারুফ খান, রবিউল ইসলাম রবিসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী হলের পর্দায় এ সিনেমাটি দেখেন। সিনেমাটি দেখে বেরিয়ে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে মো. আজগর বিশ্বাস তারা বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। জাতির পিতা তার জীবনের পুরো অংশ দেশমাতৃকার কল্যাণে এবং মানুষের জন্য রাজনীতি করে গেছেন। বাংলাদেশের জনগণের অধিকার আদায়ে নিজের জীবনের মায়া ত্যাগ করেছেন তা ফুটেছে উঠেছে এই সিনেমাতে। এই সিনেমায় তার সংগ্রামী জীবনের প্রতিচ্ছবি আমরা দেখতে পেয়েছি। বাংলাদেশের মানুষকে তিনি কতোটা ভালোবাসতেন, কীভাবে একটি জাতিকে তিনি মুক্তির স্বাদ দিয়েছেন, তা সবই উঠে এসেছে এই সিনেমাতে। চিত্রালী ডিজিটাল সিনেমা হলের পরিচালক আব্দুল্লাহ খান তপু বলেন, বঙ্গবন্ধুর বায়োপিক দেখার জন্য দর্শকরা যেভাবে সাড়া ফেলেছে তা আমাদের কল্পনাতেও ছিল না। সব বয়সী মানুষই এ ছবি দেখার জন্য হলে আসছে। যারা বঙ্গবন্ধুর কথা পড়েছেন এবং এতদিন শুনেছেন তারা এই ছবির মাধ্যমে বঙ্গবন্ধুকে বাস্তবে দেখতে পাচ্ছেন অনেকেই ছবি দেখার পর কান্নায় ভেঙে পড়ছেন। তিনি আরও বলেন, এ সিনেমাটি সবারই দেখা উচিত। বিশেষ করে শিক্ষার্থীদের দেখা দরকার, তাহলে তারা বঙ্গবন্ধু সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবনকাহিনী এ সিনেমাটিতে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ঢাকায় সাংবাদিক হামলার প্রতিবাদে কলারোয়ায় মানববন্ধন কর্মসূচি পালন
পরবর্তী পোস্ট
ডুমুরিয়ার আটলিয়ার শান্তি সমাবেশ

রিলেটেড পোস্ট

রোগী যায় সরকারি হাসপাতালে, পরীক্ষা করতে হয় ক্লিনিকে

আগস্ট ৩০, ২০২৬

মুক্তিযুদ্ধের ইতিহাস পাশ কাটানোর অপচেষ্টা: বরকত উল্লাহ বুলু

আগস্ট ২৯, ২০২৬

খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা

আগস্ট ৬, ২০২৬

খুলনায় জমি দখল, চাঁদাবাজি ও হুমকির অভিযোগে সংবাদ...

আগস্ট ৪, ২০২৬

খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও হুমকির...

আগস্ট ৪, ২০২৬

খুলনার লবণচরায় র‍্যাবের অভিযানে দুই বিদেশি পিস্তলসহ তিন...

আগস্ট ২, ২০২৬

খুলনায় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে নানা...

জুলাই ২৯, ২০২৬

খুলনায় ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় জোর তৎপরতা

জুলাই ২৮, ২০২৬

বটিয়াঘাটার রেজাউল শেখ হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

জুলাই ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting