দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ২:০৭
 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...
তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...
গাবুরা ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে আবিয়ার...
কলারোয়ায় মিষ্টান্নের দোকানে ৮ হাজার টাকা জরিমানা
শ্যামনগরে নজরুল বর্ষ পালন উপলক্ষে তিন দিন ব্যাপী...
নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা
দেবহাটায় সেলাই মেশিন, বাই সাইকেল, ভ্যান ও স্কুল...
দেবহাটায় বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার , আটক -১
কৃষ্ণনগরের ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন...
জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

মুক্তিযুদ্ধের অঙ্গীকার পূরণে ‘দ্বিতীয় মুক্তিযুদ্ধ’ অনিবার্য : আ স ম রব

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২, ২০২৩
মার্চ ২, ২০২৩ ০ কমেন্ট 288 ভিউস

জাতীয় ডেস্ক:

পতাকা উত্তোলন দিবসের স্মৃতিচারণে স্বাধীনতার পতাকা উত্তোলক জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, দীর্ঘদিন অসাংবিধানিক সরকার ক্ষমতায় থেকে সংবিধানকে ব্যক্তির ইচ্ছাধীন করার ফলে সংবিধান ও নাগরিকের সঙ্গে সামাজিক চুক্তির অকার্যকরতায় রাষ্ট্র ভয়ঙ্কর বিপজ্জনক অবস্থায় নিপতিত হয়েছে। এই ধরনের জাতীয় মহাসংকট নিরসনে রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা নিশ্চিত করার স্বার্থে অভ্যন্তরীণ ঔপনিবেশিক রাজনীতির পরিবর্তে গণমানুষের রাষ্ট্র বিনির্মাণে এবং মুক্তিযুদ্ধের অঙ্গীকার পূরণে ‘দ্বিতীয় মুক্তিযুদ্ধ’ অনিবার্য হয়ে পড়েছে।

আজ পতাকা দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে জেএসডি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আ স ম রব আরও বলেন, মুক্তিযুদ্ধ বা স্বাধীনতার লড়াই কোন একক ব্যক্তি কর্তৃক সম্পন্ন হতে পারে না বা হয়ওনি। অগণিত মানুষের আত্মত্যাগ ও লড়াইয়ে একসাগর রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে। ১৯৭১ সালের ২৬ মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত সংঘঠিত মুক্তিযুদ্ধের প্রতিটি মুহূর্তে পাকিস্তানে বন্দি বঙ্গবন্ধুর নামটিই লাখ কোটি বাঙালি বা মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা ও সাহস যুগিয়েছে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, হাজার মাইল দূরে শত্রুশিবিরে বন্দি থেকে মুক্তিযুদ্ধে রাজনৈতিক বা সামরিক ক্ষেত্রে বঙ্গবন্ধুর নেতৃত্ব দেয়া সম্ভব ছিল না। শত্রুশিবিরে বন্দি থেকে কোন নেতার পক্ষেই তা সম্ভব নয়। মহান স্বাধীনতা যুদ্ধে বিচক্ষণ নেতা ও রাজনীতিবিদ তাজউদ্দীন আহমদের নেতৃত্বাধীন প্রবাসী সরকারই ইতিহাস নির্ধারিত কর্তব্য সম্পাদন করেছেন।

জাতি রাষ্ট্র গঠনের পথ-পরিক্রমায় মাওলানা ভাসানী, স্বাধীনতার রূপকার সিরাজুল আলম খান ও তার নেতৃত্বে নিউক্লিয়াস, জিয়াউর রহমানের পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ, কাদেরিয়া বাহিনীসহ যার যা অবদান ও ঐতিহাসিক কর্মকাণ্ড তা স্বীকার করতে হবে। সবার অবদান অস্বীকার করে বা মুছে দিয়ে শুধু একজন ব্যক্তিকে প্রতিষ্ঠা করার অপচেষ্টা ইতিহাসের ভয়াবহ বিকৃতি। সরকারকে বিকৃত ইতিহাসের বয়ান থেকে অবশ্যই সরে আসতে হবে।

সিনিয়র সহ-সভাপতি বেগম তানিয়া রবের সভাপতিত্বে এবং কামাল উদ্দিন পাটোয়ারীর সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীর উত্তম, মাহমুদুর রহমান মান্না, জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, কমরেড সাইফুল হক, জুনায়েদ সাকি, এডভোকেট হাসনাত কাইয়ুম, শেখ রফিকুল ইসলাম বাবলু, ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নুর, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, এডভোকেট ফাতিমা হেনা, মোশাররফ হোসেন, এস এম সামছুল আলম নিক্সন প্রমুখ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
নাসির কেন টি-টোয়েন্টি দলে নেই, জানালেন নান্নু
পরবর্তী পোস্ট
খুলনায় চিকিৎসককে মারধর ও অপারেশন থিয়েটার ভাঙচুরের ঘটনায় গণপদত্যাগের হুঁশিয়ারি

রিলেটেড পোস্ট

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...

জুন ১০, ২০২৬

দেশে ফিরলেন ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে

জুন ৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting