দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৮:০৮
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

মিথ্যা হত্যা মামলার যন্ত্রণা নিয়ে মারা গেলেন সাংবাদিক মনিরুল ইসলাম মনি

কর্তৃক mirkhairul.news ডিসেম্বর ২০, ২০২৫
ডিসেম্বর ২০, ২০২৫ ০ কমেন্ট 252 ভিউস
গত এক বছর যাবৎ মিথ্যা মামলার যন্ত্রণা নিয়ে গ্রেপ্তারি এড়াতে আত্মগোপনে থেকে চরম দারিদ্রতার সঙ্গে লড়াই করে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক পত্রদূত পত্রিকার নিজস্ব প্রতিনিধি সদালাপী মনিরুল ইসলাম মনি। শনিবার সকাল ১০টার দিকে সে মস্তিস্কে রক্ষক্ষরণ জনিত রোগে (ব্রেইন স্ট্রোক) মারা যায়।
মনিরুল ইসলাম মনি(৪৮) সাতক্ষীরা সদর উপজেলার হাচিমপুর গ্রামের মৃত আব্দুল আহাদের ছেলে।
ঝাউডাঙা ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ও হাচিমপুর গ্রামের আল আসকা সাজু জানান, ১৯৯৬ সাল থেকে তার বাবা মানিরুল ইসলাম মনি দৈনিক পত্রদূতের ঝাউডাঙা প্রতিনিধি হিসেবে কাজ করলেও পরবর্তীতে তাকে নিজস্ব প্রতিনিধি করা হয়। শহীদ মুক্তিযোদ্ধা স.ম আলাউদ্দিন সম্পাদিত ও প্রকাশিত দৈনিক পত্রদূতের জন্য তার বাবা ছিলেন নিবেদিত প্রাণ। ঝাউডাঙা সীমান্ত থেকে বেশী দূরে না হওয়ায় চোরাচালান, ধুড় পাচার, নারী ও শিশু পাচার, সরকারি কর্মকর্তাদের দূর্ণীতি, ঝাউডাঙা বাজারের পেরিফেরি জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ, বেতনা নদীর চর দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ, ঝাউডাঙা শ্মশানের জায়গা দখল, জগন্নাথ দেব এর মন্দিরের জায়গা দখল করে ঘর নির্মাণের চেষ্টাসহ বিভিন্ন অনিময় ও দূর্ণীতির বিরুদ্ধে তার বাবার কলম ছিল সোচ্চার। এজন্য তার বাবাকে বিভিন্ন সময়ে হয়রানির শিকার হতে হয়। ২০১৩ সালের ২৪ ডিসেম্বর সকাল ৯টায় ঝ্রাুডাঙা বাজারে জামায়াতের অবস্থান কর্মসুচি চালানোর সময় পুলিশের গুলিতে গোবিন্দকাটি গ্রামের লোকমান সরদারের ছেলে ভ্যান চালক হাফিজুর রহমান মারা যান। এ ঘটনায় চলতি বছরের ২২ জানুয়ারি নিহত হাফিজুর রহমানের দুলা ভাই সলেমান সরদার বাদি হয়ে আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৪৩ জনের নাম উল্লেখসহ ১৫/২০ জনকে আসামী করা হয়। আদালতের নির্দেশে মামলাটি এফআইআর হিসেবে গণ্য হয়। এ মামলায় তার বাবাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আসামী করা হয়। একইভাবে ঘটনার সময় বিদেশে থাকলেও তাদের গ্রামের আবেদ আলীর ছেলে আব্দুল আজিজকে আসামী হিসেবে শ্রেণীভুক্ত করা হয়। তার বাবা ২০১৩ সালে হৃদরোগে আক্রান্ত হন। হার্ট ব্লক হওয়ার পর থেকে ভারতীয় চিকিৎসকের পরামর্শে সুস্থ ছিলেন। বাবার কাগজ সে ঝাউডাঙা বাজারে বিলি করতো।
সাজু আরো জানান, তার বা পেশায় ছিলেন কৃষক। নিজেদের সামান্য জমি ও অন্যের জমি লীজ নিয়ে চাষাবাদ করতেন। তার বাবা কোন রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট না থাকলেও গত বছরের ৫ আগষ্ট শেখ হাসিনার দেশত্যাগের পর থেকে স্থানীয় একটি গোষ্টির হুমকি- ধামকিতে ছিলেন। ফলে প্রকাশ্যে বের হতে পারতেন না। রাতে তাকে অন্যত্র থাকতে হতো। একপর্যায়ে কর্মহীন হয়ে পড়া বাবা তার ও তার বোন ঝাউডাঙা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী সুমাইয়ার পড়াশুনার টাকা যোগান দেওয়ার পাশাপাশি নিজের ঔষধ কেনা ও সংসারের খরচ চালাতে পারতেন না। বাধ্য হয়ে অন্যের জমিতে শ্রমিক হিসেবে কাজ করতেন। কখনও কখনো এলাকায় পুলিশ আসার খবর পেয়ে কাজ ছেড়ে চলে যেতেন। এ নিয়ে চিন্তা করতে করতে তার দাদী মোমেনা খাতুন এক মাস আগে হৃদরোগে আক্রান্ত হন। নিজের অসুস্থতা ও সংসারের অসচ্ছলতার পাশাপাশি গ্রেপ্তার আতঙ্কে তার বাবা রাজনগর গ্রামের এক ব্যক্তির বোরো খেতে কাজ করার সময় শনিবার সকাল ৯টার দিকে মস্তিকে রক্তক্ষরণ জনিত কারণে মাটিতে পড়ে যান। তাকে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার সময় বিদেশ থাকা তাদের গ্রামের আব্দুল আজিজ মিথ্যা মামলার দায় মাথায় নিয়ে গ্রেপ্তার এড়াতে পরিবার পরিজন ছেড়ে ঢাকায় কাটাচ্ছেন। এ ধরণের মিথ্যা মামলার যন্ত্রণা মাথায় নিয়ে যাতে তার বাবার মত কাউকে অল্প বয়সে জীবন হারাতে না হয় সেজন্য প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে সাজু।
এদিকে মৃত মনিরুল ইসলাম মনির প্রথম জানাযা হাচিমপুর গ্রামের নিজ বাড়ির পাশে শনিবার দুপুর দুটোয় সম্পন্ন হয়। বিকেল সাড়ে চারটায় তার পৈতৃক ভিটা কলারোয়া উপজেলার কুশোডাঙায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে সে মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্যা গুণগ্রাহীকে রেখে গেছে।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনির ৯ সহস্রাধিক হেক্টর জমিতে বোরো আবাদ এগিয়ে চলেছে
পরবর্তী পোস্ট
সাংবাদিক মনি আর নেই : ঝাউডাঙ্গা প্রেসক্লাবের শোক

রিলেটেড পোস্ট

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...

আগস্ট ৪, ২০২৬

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting