দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | বিকাল ৪:৫৪
সরকারি নির্দেশ অমান্য করে সাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে...
সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির সৌজন্য...
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

মাহমুদুল্লাহ এখনও ‘অতীত’ হননি: হাথুরু

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১৭, ২০২৩
মার্চ ১৭, ২০২৩ ০ কমেন্ট 378 ভিউস

স্পোর্টস ডেস্ক:

৩টি ওয়ানডে, ৩টি টি-২০ ও একটি টেস্টের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আয়ারল্যান্ড এখন সিলেটে। দুটি পাতা ও একটি কুঁড়ির সিলেটে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ ও সফরকারীরা। আগামীকাল দুপুর ২টায় শুরু হবে প্রথম ওয়ানডে। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আসেন টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে। কথা হয় মাহমুদুল্লাহ রিয়াদ ইস্যুতেও। অভিজ্ঞ এই ক্রিকেটার ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে থাকলেও নেই আয়ারল্যান্ডের সঙ্গে।

‘সেরা সময় পেছনে’ ফেলে আসা মাহমুদুল্লাহর ক্যারিয়ার কি তাহলে শেষ? এমন প্রশ্ন গিয়েছিল শুক্রবার। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামার আগে সিলেটে কথাটির সঙ্গে একমত হননি হাথুরুসিংহে। তিনি বলছেন, এখনও অতীত হননি মাহমুদুল্লাহ।

হাথুরু বলেছেন, ‘আমাকে ব্যাখ্যা করার সুযোগও দিলেন না। আপনার নিজের মতামত দিলেন, এটা আসলে মতই। আমি মনে করি না সে অতীত হয়ে গেছে। আমরা যেটা করতে চাচ্ছি, বিশ্বকাপের আগে আমাদের প্লেয়ারের পুল বড় করতে। যদি বিশ্বকাপের কাছে গিয়ে কিছু হয়, তখন যেন যথেষ্ট খেলোয়াড় থাকে আমরা দেখেছি বা বিশ্বাস করতে পারি কোনো দায়িত্বের জন্য এমন।

‘ওই সুযোগটা আমরা নিতে চাই, বিশ্বকাপের আগে ১৫টা ম্যাচ আছে। আমরা চেষ্টা করছি ভূমিকা রাখতে পারে এমন খেলোয়াড়দের সুযোগ দিতে। মাহমুদুল্লাহ এখনও আছে।’

এখানেই অবশ্য থেমে থাকেননি সাংবাদিকরা। ২১৮ ম্যাচ খেলে ৩৫.৩৫ গড় ও ৭৬.১৭ স্ট্রাইক রেটে ৪ হাজার ৯৫০ রান করেছেন রিয়াদ। ‘প্লেয়ার পুল’ বাড়ানোর জন্য যাদের নেওয়া হচ্ছে, তারা যদি ভালো করেন; তাহলে কি রিয়াদের ক্যারিয়ার শেষ?

তিনি বলেন, ‘উত্তর দেওয়ার জন্য এটা অনেক কঠিন প্রশ্ন। কারণ আপনারা চাচ্ছেন এটা খুঁজতে আমরা মাহমুদুল্লাহকে নিয়ে কী ভাবছি। মাহমুদুল্লাহ অনেক কিছু করেছে, অভিজ্ঞতা আছে। আমরা জানি সে কী দিতে পারে। আমরা চাই অন্য খেলোয়াড়রাও আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ নিক। স্কিলের ব্যাপার না, এই ছেলেদের ক্যারেক্টার দেখা। এর মানে এই না যে কেউ ভালো করলেই মাহমুদুল্লাহ শেষ, এখনও যথেষ্ট ম্যাচ বাকি আছে।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
নারায়ণগঞ্জকে নতুন বৌয়ের মতো সাজাতে চাই: শামীম ওসমান
পরবর্তী পোস্ট
ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাত; মালাউইয়ে মৃত্যু বেড়ে ৩০০

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় বিসিবি কোয়ালিফাইড আম্পায়ারদের রি-ফ্রেশ কোচিং

সেপ্টেম্বর ২৮, ২০২৬

সাতক্ষীরা জেলা রেফারীজ এসোসিয়েশনের নির্বাচন

সেপ্টেম্বর ১১, ২০২৬

লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের অভিবাসী পরিবার ও...

জুলাই ২৪, ২০২৬

অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

জুলাই ১২, ২০২৬

পুলিশ সুপার কাপ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জুলাই ৪, ২০২৬

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting