দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৭:০৫
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিকজাতীয়রাজনীতি

মার্কিন সামরিক উড়োজাহাজের জন্য আকাশপথ বন্ধ করলো স্পেন

কর্তৃক Satnadee Satkhira মার্চ ৩০, ২০২৬
মার্চ ৩০, ২০২৬ ০ কমেন্ট 210 ভিউস

অনলাইন ডেস্ক: ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের জোরালো বিরোধিতা করে মার্কিন সামরিক বাহিনীর জন্য নিজেদের আকাশপথ বন্ধ করে দিয়েছে স্পেন। সোমবার স্পেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে। এর মাধ্যমে ইউরোপীয় দেশগুলোর মধ্যে এই যুদ্ধের সবচেয়ে বড় সমালোচক হিসেবে নিজেদের অবস্থান আরও স্পষ্ট করলো মাদ্রিদ। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

স্পেনের এই সিদ্ধান্তের ফলে যুক্তরাজ্যসহ ইউরোপের অন্যান্য দেশে থাকা মার্কিন সামরিক বিমানগুলো এখন থেকে মধ্যপ্রাচ্যে যাওয়ার সময় স্পেনের আকাশপথ ব্যবহার করতে পারবে না। জরুরি অবস্থা ছাড়া সব ধরনের অভিযানে তাদের স্পেনকে এড়িয়ে বিকল্প পথে চলাচল করতে হবে।

স্পেনের প্রভাবশালী সংবাদপত্র এল পাইস-এ প্রথম এই খবর প্রকাশিত হয়। পরে দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রোবেলস সাংবাদিকদের বলেন, ইরান যুদ্ধের সঙ্গে সম্পর্কিত কোনও কর্মকাণ্ডের জন্য আমরা আমাদের সামরিক ঘাঁটি বা আকাশপথ ব্যবহারের অনুমতি দেবো না। স্পেনের অবস্থান অত্যন্ত পরিষ্কার। এই যুদ্ধ গভীর অন্যায় এবং সম্পূর্ণ অবৈধ।

এর আগে স্পেন জানিয়েছিল, তাদের দেশে অবস্থিত যৌথ সামরিক ঘাঁটিগুলো এই যুদ্ধের কোনও অভিযানে ব্যবহার করতে দেওয়া হবে না। স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ শুরু থেকেই এই যুদ্ধের বিরুদ্ধে সোচ্চার। সানচেজ যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানকে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে বলেছেন, একটি অবৈধ কাজের জবাব অন্য একটি অবৈধ কাজ দিয়ে দেওয়া যায় না। এভাবেই মানবজাতির বড় বিপর্যয়গুলো শুরু হয়।

স্পেনের এই কঠোর অবস্থানের কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদ্রিদের সঙ্গে বাণিজ্য বন্ধের হুমকি দিয়েছেন। হোয়াইট হাউজের সঙ্গে সম্পর্কের টানাপড়েন নিয়ে স্পেনের অর্থমন্ত্রী কার্লোস কুয়ের্পো স্থানীয় একটি রেডিওতে বলেন, এটি কোনও একক বিচ্ছিন্ন সিদ্ধান্ত নয়। একটি একতরফা এবং আন্তর্জাতিক আইনবিরোধী যুদ্ধে অংশ না নেওয়ার যে নীতি স্পেন সরকার নিয়েছে, এটি তারই অংশ।

স্প্যানিশ কংগ্রেসকে প্রধানমন্ত্রী সানচেজ জানিয়েছেন, রোটা ও মোরোন ঘাঁটির ব্যবহার এবং আকাশপথে জ্বালানি রিফুয়েলিংয়ের সব আবেদন এরই মধ্যে নাকচ করা হয়েছে। দ্বিপাক্ষিক চুক্তির আওতায় ইউরোপে থাকা ৮০ হাজার মার্কিন সেনার লজিস্টিক সহায়তার জন্য বিমানগুলো ঘাঁটি ব্যবহার করতে পারলেও যুদ্ধের জন্য তা নিষিদ্ধ থাকবে। ফেব্রুয়ারির শেষে দেখা গেছে, স্পেনে থাকা যুক্তরাষ্ট্রের ১৫টি কেসি-১৩৫ রিফুয়েলিং বিমানকে সরিয়ে ফ্রান্স ও জার্মানিতে নেওয়া হয়েছে।

স্পেনের সংবাদমাধ্যম এল মুন্ডো দাবি করেছে, যুদ্ধ শুরুর পর থেকে অন্তত ৭০টি মার্কিন সামরিক ফ্লাইট স্পেনের ঘাঁটি ব্যবহার করেছে। তবে প্রতিরক্ষামন্ত্রী রোবেলস এটি নাকচ করে দিয়ে বলেছেন, ওগুলো কেবল সামরিক পরিবহনের কাজে যুক্ত ছিল। কোনও যুদ্ধবিমান বা রিফুয়েলিং বিমান সেখানে ছিল না।

উল্লেখ্য, ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধের পর স্পেন কখনোই কোনও তৃতীয় দেশে সরাসরি হামলার জন্য নিজেদের ঘাঁটি ব্যবহার করতে দেয়নি। এবার ইরানের সঙ্গে যুদ্ধের ক্ষেত্রেও সেই ঐতিহ্যে অনড় থাকলো মাদ্রিদ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ
পরবর্তী পোস্ট
শ্যামনগর সীমান্ত দিয়ে আসছে মাদক ও অস্ত্র

রিলেটেড পোস্ট

সহকর্মীদের সংঘর্ষে মালয়েশিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ৪, ২০২৬

বঙ্গবন্ধুর নাম কেউ মুছে ফেলতে পারবে না—- সজিব...

আগস্ট ১, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

সাতক্ষীরা জেলা আ. লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম...

জুলাই ২৭, ২০২৬

গাজী নজরু‌লের সংসদ সদস্য পদ বা‌তি‌লের জন্য স্পিকার...

জুলাই ২৩, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে ফেসবুক স্টাটাসে যা বললেন...

জুলাই ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting