দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ২:২৯
প্রাথমিক বৃত্তি পরীক্ষাঃ কক্ষ পরিদর্শকদের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ...
সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু
রূপান্তরের আয়োজনে মানব  পাচার প্রতিরোধ ক্যাম্পেইন
আশাশুনিতে ট্রাকলোডে চাঁদা না  পেয়ে ব্যবসায়ীকে পিটিয়ে জখম
বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’...
তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি : মোমিন মেহেদী
কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 
আশাশুনির বড়দলে পহেলা বৈশাখ উপলক্ষে জমজমাট সাংস্কৃতিক সন্ধ্যা...
 প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে শ্যামনগরে  বিএনপি...
চুকনগরের আপার ভদ্রা নদী খনন প্রকল্পের কারণে উচ্ছেদ...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
Uncategorized

মামা’র বিরুদ্ধে জমি দখলের চেষ্টায় হয়রানি ও মিথ্যেচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ১৮, ২০২১
আগস্ট ১৮, ২০২১ ০ কমেন্ট 315 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় মামা’র বিরুদ্ধে ভাগ্নেদের জমি দখলের চেষ্টায় বার বার হয়রানি এবং মিথ্যেচারের অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই অবিযোগ করেন সদর উপজেলার পায়রাডাঙ্গা গ্রামের মৃত. জালাল উদ্দিন সরদারের ছেলে মোঃ মশিউর রহমান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, পায়রাডাঙ্গা মৌজায় হাল ৩৬২ খতিয়ানের ২০৯ দাগে ১১ শতক সম্পত্তির মধ্যে পৌনি দুই শতক সম্পত্তি পৈত্রিক সূত্রে প্রাপ্ত হন মৃত. নুর আলী মোল্লার তিন ছেলে মোক্তার মোল্লা, শওকত মোল্লা ও লিয়াকত মোল্যা। তাদের প্রাপ্য সম্পত্তি তারা দীর্ঘদিন ধরে ভোগ দখলে আছেন। গত ৪ বছর পূর্বে আমাদের সম্পত্তিতে ভবন নির্মাণ কাজ করি। কিন্তু অর্থিক সংকটে কাজ শেষ করতে পারেনি। সম্প্রতি ওই স্থানে আমরা নির্মাণ কাজ শুরু করলে শিবপুর ইউনিয়ন আ’লীগ সভাপতি শওকত আলীর ইন্ধনে শওকত মোল্লা ও লিয়াকত মোল্যা বাধা দেয় এবং আমাদের সম্পত্তি অবৈধভাবে দখলের চেষ্ট করে। গত ১৯ জুলাই সদর থানায় আমাদের বিরুদ্ধে একটি মামলা করে। পুলিশ মিমাংসার জন্য পর পর দুইবার সময় নির্ধারণ করলেও তারা থানায় হাজির হয়নি। এমনকি তাদের অভিযোগের তদন্তপ্রাপ্ত কর্মকর্তা এস আই জাকির তাদের ডাকলেও তারা থানায় আসেনি।
মশিউর রহমান আরো বলেন, মোক্তার মোল্লা, শওকত মোল্লা ও লিয়াকত মোল্যার মাতা রাহেলা খাতুন সম্পর্কে আমাদের নানী হন। আমাদের নানা মারা যাওয়ার পর নানী নুর আলীর সাথে বিয়ে করেন। নূর আলীর ঔরষ জাত সন্তান তারা। সে অনুযায়ী তারা আমাদের নানা মৃত. আব্দুল গফুরের সাবেক স্ত্রী হিসেবে দুই আনা অংশ পাবেন। অন্যদিকে আমাদের নানার ঔরশজাত সন্তান একমাত্র আমাদের মাতা জবেদা খাতুন। উল্লেখিত মোক্তার মোল্লা, শওকত মোল্লা ও লিয়াকত গং আমাদের আপন মামা নন। এতদিন তারা শান্তিপূর্ণভাবে ভোগদখল করলেও শুধুমাত্র ওই ইউনিয়ন আ’লীগ সভাপতি শওকত আলীর ইন্ধনে আমাদেরকে হয়রানি করে আসছে। লিয়াকত গং গত ১৬ আগস্ট সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ৪৬ শতক সম্পত্তির দাবি করে চরমভাবে মিথ্যোচার করেছেন। তারা উল্লেখিত দাগে সম্পত্তি পাবেন পৌনে দুই শতক যা তাদের দখলে রয়েছে। তিনি আরো বলেন, আমি শিবপুর ইউনিয়নের ওয়ার্ড আ’লীগের সহ-সভাপতি হওয়ায় গত উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার পক্ষে কাজ করার জন্য আমার বড়ভাই অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট আজিজুল ইসলাম একটি ঘর অস্থায়ীভাবে নির্বাচনী অফিস করার জন্য দেন। কিন্তু আ‘লীগ নেতা শওকত আলী ওই ঘরটি আ’লীগের নাম ভাঙ্গিয়ে উল্লেখিত ব্যক্তিদের নিয়ে পরবর্তীতে দখলের চেষ্টা করেন। শওকত আমার প্রবাসী মেঝ ভাই হাফিজুর রহমান লাল্টুর বিরুদ্ধে উল্লেখিত ব্যক্তিদের দিয়ে থানায় মিথ্যে মামলা দায়ের করে হয়রানি করে যাচ্ছে, যাতে সে আর বিদেশে যেতে না পারে। শওকতের কারণে শিবপুর ইউনিয়নের মানুষ অতীষ্ঠ হয়ে উঠেছে।
তিনি উল্লেখিত লিয়াকত গং ও আ’লীগ নোত শওকত মোল্লার চক্রান্তের হাত থেকে রক্ষা পেতে সাতক্ষীরা পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সিনিয়র সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তীসহ পরিবারের সদস্যদের সুস্থতা কামনা
পরবর্তী পোস্ট
মণিরামপুরে দু’ভাইয়ের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম

রিলেটেড পোস্ট

১৭ বছর পর ফিরছে চ্যানেল ওয়ান: সাতক্ষীরা প্রতিনিধি...

এপ্রিল ১৮, ২০২৬

কালিগঞ্জে সরকারি খালের দখলদার সরকারি চাকরিজীবীর বাবা

এপ্রিল ১৮, ২০২৬

আশাশুনিতে জেলেদের খাদ্য  সহায়তা বিষয়ক সভা অনুষ্ঠিত

এপ্রিল ১৫, ২০২৬

সুন্দরবনে ঝড়ে নিখোঁজ মৌয়ালদের পাশে এমপি গাজী নজরুল...

এপ্রিল ১৫, ২০২৬

জেলা জাতীয়তাবাদী ক্রীড়াদলের আহবায়ক কমিটি অনুমোদন

এপ্রিল ১৪, ২০২৬

শ্যামনগর সীমান্ত দিয়ে আসছে মাদক ও অস্ত্র

মার্চ ৩০, ২০২৬

ভোটারদের মধ্যে যথেষ্ট উদ্দীপনা ও উৎসাহ দেখা যাচ্ছে:...

ফেব্রুয়ারি ১২, ২০২৬

সাতক্ষীরা–কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ৮ লাখ টাকার ভারতীয়...

নভেম্বর ১৫, ২০২৫

তালায় ব্যবসায়িক বিরোধে হত্যা চেষ্টা, গ্রেপ্তার-৩

অক্টোবর ১২, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting