দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৮:২১
প্রতাপনগরে দূর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়ন বিষয়ে ২ দিনের...
সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরায় সংবাদ...
সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল
হাতের মুঠোয় দুর্যোগ পরিষেবা সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের...
জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...
পাটকেলঘাটায় ৪ বোতল কোরেক্সসহ দুজন আটক
পাইকগাছায় সড়ক উন্নয়ন প্রকল্পের ভূমি অধিগ্রহণের চেক বিতরণ
পাটকেলঘাটায় ৪ বোতল কোরেক্সসহ দুজন আটক
তালায় সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে দালাল কারা?

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ১৮, ২০২০
নভেম্বর ১৮, ২০২০ ০ কমেন্ট 624 ভিউস

জাতীয় ডেস্ক: অন্যান্য হাসপাতালের তুলনায় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে দালালের দৌরাত্ম্য কম দাবি করছেন হাসপাতালের কর্তাব্যক্তিরা। কারণ হিসেবে বলছেন, মানসিক রোগের চিকিৎসায় খরচ কম। তাই দালালও কম।

প্রসঙ্গত, রাজধানীর আদাবরের মাইন্ড এইড হাসপাতালে সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিম হত্যা মামলায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের রেজিস্ট্রার ডা. আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে মানসিক স্বাস্থ্য হাসপাতালের পাশে নিজ বাসার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) হারুন অর রশিদ সংবাদ সম্মেলন করে বিষয়টি জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে ডিসি হারুন অর রশিদ বলেন, ‘জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে ডা. আব্দুল্লাহ আল মামুন প্রায়ই মাইন্ড এইড হাসপাতালে রোগী পাঠাতেন। ঘটনার দিন সকাল সাড়ে ৭টার দিকে আনিসুলকে তার কর্মস্থল থেকে ঢাকায় এনে স্বজনরা জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে নিয়ে যান। সেখানে একজন চিকিৎসক পান তারা। তিনি রোগী না দেখেই দুটি ইনজেকশন লিখে দেন। হাসপাতালের এক কর্মচারী নিজেই ইনজেকশন পুশ করেন। পরে আনিসুলের স্বজনরা হাসপাতালটির রেজিস্ট্রার ডা. আব্দুল্লাহ আল মামুনের কাছে যান। মামুন তাদের পরামর্শ দেন, তার হাসপাতালে এ ধরনের রোগী খুব ভালো চিকিৎসা পায় না। দ্রুত রোগীকে মাইন্ড এইডে ভর্তি করলে তারা ভালো চিকিৎসা পাবেন।

এ নিয়ে মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের একাধিক চিকিৎসকের সঙ্গে কথা হয় বাংলা ট্রিবিউনের এ প্রতিবেদকের। যেহেতু এ হাসপাতালের একজন চিকিৎসক নিয়ে দালালির অভিযোগ উঠেছে এবং বিষয়টি আইনি প্রক্রিয়ায় আছে তাই তারা কেউ নাম প্রকাশ করতে চাননি।

নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে একাধিক চিকিৎসক ও কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, এ হাসপাতালের কোনও চিকিৎসক দালালির সঙ্গে যুক্ত এমন ঘটনা তারা দেখেননি। মূলত হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী এবং হাসপাতালে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ পাওয়া ব্যক্তিরা এখান থেকে রোগীদের বেসরকারি ক্লিনিকগুলোতে স্থানান্তর করে।

কারণ হিসেবে তারা বলছেন, অর্থোপেডিকসের একজন রোগীর সার্জারি যদি বাইরের হাসপাতালে করা যায় তাহলে তার খরচ অনেক বেড়ে যায় এবং সেখান থেকে দালালরা মোটা কমিশন পেয়ে থাকেন। কিন্তু মানসিক রোগের চিকিৎসায় কোনও সার্জারির প্রয়োজন হয় না, দালালদের আয়ও কম।

তারা আরও বলেন, ‘এ হাসপাতাল থেকেও রোগীদের ভাগানো হয়, নিয়ে যাওয়া হয় আশেপাশে গড়ে ওঠা বেসরকারি অবৈধ ক্লিনিকগুলোতে। আমাদের হাসপাতালেও দালাল ছিল, আছে। তাদের মাঝে মাঝেই ধরা হয়, শাস্তিও দেওয়া হয়। কিন্তু চিকিৎসকদের পক্ষ থেকে এ ধরনের ঘটনা ঘটানো হয় না বলে দাবি তাদের।’

কীভাবে রোগী নিয়ে যাওয়া হয় জানতে চাইলে চিকিৎসকরা বলেন, ‘মূলত পুরো দেশ থেকে এ হাসপাতালে রোগীরা আসেন। যাদের মধ্যে নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্তই বেশি। দূরদূরান্ত থেকে আসা রোগীর স্বজনরা আয় রোজগার ফেলে ঢাকার একটি হাসপাতালে রোগী নিয়ে বেশিদিন থাকতে চান না। তারা দ্রুত চিকিৎসা চান। এ সুযোগটাই নিয়ে থাকে দালালরা।’

‘মানসিক হাসপাতালে রোগীদের স্বাভাবিকভাবেই অনেকদিন রেখে চিকিৎসা দিতে হয়। এখানে দ্রুত চিকিৎসা বলে কিছু নেই। দালালরা রোগীর স্বজনদের বোঝান যে এ হাসপাতালে ভালো চিকিৎসা হয় না, ডাক্তাররা ঠিকমতো আসে না। তাই বাইরের ক্লিনিকগুলোতে দ্রুত চিকিৎসার কথা বলে নিয়ে যায়।’

‘আবার যারা শিক্ষিত রোগী আসে তাদেরকে হাসপাতালের নোংরা পরিবেশের কথা বলে বাইরে যেতে প্ররোচিত করে দালালরা। বেশিরভাগ সময়ই তদন্তে এসেছে যে, দালালরা বলেছে, এ হাসপাতালের বিছানা পরিষ্কার না, বাথরুম নোংরা, ইত্যাদি।’

‘আমাদের হাসপাতালে চিকিৎসকরা এখন পর্যন্ত রোগী ভাগানোর অভিযোগে অভিযুক্ত হননি। কারও বিরুদ্ধে অভিযোগও আসেনি।’ এমন মন্তব্য করে মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বাংলা ট্রিবিউনকে বলেন, তবে এ অভিযোগ রয়েছে হাসপাতালের বিভিন্ন স্তরের কর্মচারীদের বিরুদ্ধে।

‘চতুর্থ শ্রেণির বিভিন্ন কর্মচারী এ কাজে যুক্ত। এটা সবাই জানে। অভিযোগ পেলেই সতর্ক করা হয়েছে। শাস্তির উদাহরণও রয়েছে এ হাসপাতালে। আমি ইতোমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। আইনিভাবেই এর মোকাবিলা করবো।’ বলেন অধ্যাপক বিধান রঞ্জন পোদ্দার।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
এবার শীর্ষ নির্বাচনী কর্মকর্তাকে বরখাস্ত করলেন ট্রাম্প
পরবর্তী পোস্ট
খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন আবার পেছালো

রিলেটেড পোস্ট

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...

জুন ১০, ২০২৬

দেশে ফিরলেন ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে

জুন ৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

অনলাইন সংবাদ পোর্টালের জন্য নীতিমালা করছে সরকার

জুন ৭, ২০২৬

গোশত কাটার সময় যে ভুল এড়াবেন

মে ২৭, ২০২৬

আরও ১২ নিয়ে হামে মৃত্যু ৫১২

মে ২৩, ২০২৬

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৫০০ ছুঁই ছুঁই

মে ২২, ২০২৬

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় সামাজিক সংগঠনের...

মে ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting