দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ৯:৪৩
বিদেশে কাজ দেওয়ার নামে একাধিক পরিবারকে নিঃস্ব করে...
কলারোয়ার প্রয়াত ডাঃ আনিছুর রহমানের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ
তালায় ভুল অস্ত্রোপচারে রোগীর মৃত্যুর অভিযোগে সার্জিক্যাল ক্লিনিক...
শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
দেবহাটায় খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের উন্মুক্তের দাবিতে...
শ্যামনগরে স্ত্রীকে কুপিয়ে জখম: স্বামী আটক
পাইকগাছায় ডেঙ্গুর থাবায় ঝরল অ্যাম্বুলেন্স সহকারী অপুর প্রাণ
মানব পাচার প্রতিরোধে সাতক্ষীরায় সক্রিয় কর্মী দলের দ্বি-মাসিক...
কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা...
তালায় মানবতা ফাউন্ডেশনের ২১ সদস্যের কার্যকরী কমিটি গঠন
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

মানব পাচার প্রতিরোধে সাতক্ষীরায় সক্রিয় কর্মী দলের দ্বি-মাসিক সভা

কর্তৃক Satnadee Satkhira সেপ্টেম্বর ১৯, ২০২৬
সেপ্টেম্বর ১৯, ২০২৬ ০ কমেন্ট 33 ভিউস
মোঃ মোকাররাম বিল্লাহ ইমন: সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের দিনব্যাপী দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরার রয়েল প্লাস কনভেনশনে সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় এবং উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে বেসরকারি সংস্থা ‘রূপান্তর’-এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
কনক চন্দ্র মন্ডলের সভাপতিত্বে এবং সালমা আক্তারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন রূপান্তরের প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন সংস্থার প্রোগ্রাম অফিসার দীপঙ্কর মন্ডল।
দিনব্যাপী এই প্রশিক্ষণ ও পর্যালোচনা সভায় সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন রূপান্তরের প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম, প্রোগ্রাম অফিসার দীপঙ্কর মন্ডল এবং সক্রিয় কর্মী আচল খান।
সভায় অংশগ্রহণকারীরা ‘আশ্বাস’ প্রকল্প, মানব পাচারের প্রাথমিক ধারণা, সাইবার ট্রাফিকিং, সিটিআইপি অ্যাক্টিভিস্টদের ভূমিকা, সিটিসি কমিটির কার্যক্রম এবং মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ, দমন ও ভিকটিম সাপোর্ট নিয়ে বিস্তারিত ধারণা লাভ করেন। পরবর্তীতে দলীয় আলোচনার মাধ্যমে একটি টেকসই কৌশলগত ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তৈরি করা হয়।
সমাপনী অধিবেশনে দিনব্যাপী কাজের পর্যালোচনা ও দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন সাতক্ষীরা জেলা সক্রিয় কর্মীদলের সাধারণ সম্পাদক কর্ন বিশ্বাস।
সভায় বক্তারা বলেন, “মানব পাচার বর্তমান বিশ্বের একটি অন্যতম গুরুতর অপরাধ ও মানবাধিকার লঙ্ঘন। আধুনিক যুগে এর রূপ বদলে এখন সাইবার ট্রাফিকিং পর্যন্ত গড়িয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সুইজারল্যান্ড সরকার ও উইনরক ইন্টারন্যাশনালের সহায়তায় ‘রূপান্তর’ প্রতিনিয়ত মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছে। এ সভার মূল উদ্দেশ্য হলো অ্যাক্টিভিস্টদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি করা, যাতে তারা সমাজপর্যায়ে দৃশ্যমান ভূমিকা রাখতে পারেন। জেলা ও ইউনিয়ন পর্যায়ের সিটিসি কমিটিকে কার্যকর করার পাশাপাশি ভিকটিমদের আইনি সহায়তা ও সেবা নিশ্চিত করতে পারলে এ অপরাধ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।”
বক্তারা আরও জোর দিয়ে বলেন, “গৃহীত কর্মপরিকল্পনা ও টেকসই রূপরেখা কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ না রেখে মাঠপর্যায়ে বাস্তবায়ন করতে হবে। নিজ নিজ অবস্থান থেকে সোচ্চার হয়ে মানব পাচারমুক্ত এক নিরাপদ সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।”
উল্লেখ্য, ‘আশ্বাস’ প্রকল্পের অধীনে রূপান্তর দীর্ঘদিন ধরে খুলনা, সাতক্ষীরা, যশোর ও ঝিনাইদহ জেলায় মানব পাচার প্রতিরোধ এবং ভিকটিমদের পুনর্বাসন ও সহায়তায় নিয়মিত কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা অনুষ্ঠিত। 
পরবর্তী পোস্ট
পাইকগাছায় ডেঙ্গুর থাবায় ঝরল অ্যাম্বুলেন্স সহকারী অপুর প্রাণ

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের জেলা সমাবেশ...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

মানব পাচার প্রতিরোধে সাতক্ষীরায় সক্রিয় কর্মী দলের দ্বি-মাসিক...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

সাতক্ষীরায় মোটরসাইকেল আরোহীকে মারধরের অভিযোগ

সেপ্টেম্বর ১৮, ২০২৬

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান

সেপ্টেম্বর ১৮, ২০২৬

গুড়পুকুরপাড়ে মনসা পূজা, মেলার অপেক্ষায় সাতক্ষীরা

সেপ্টেম্বর ১৮, ২০২৬

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে বীথিকা বিনতে হোসাইনের নির্দেশনায় সপ্তাহব্যাপী...

সেপ্টেম্বর ১৮, ২০২৬

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে দুই দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা...

সেপ্টেম্বর ১৮, ২০২৬

সাতক্ষীরায় এতিম শিশুদের মধ্যে ছাত্রদলের মশারি ও কয়েল...

সেপ্টেম্বর ১৭, ২০২৬

সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রশিবিরের কুইজ প্রতিযোগিতার পুরস্কার...

সেপ্টেম্বর ১৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting