দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১০:০১
শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
কালিগঞ্জে আদালতের আদেশ অমান্যের অভিযোগ-ধান রোপণে বাধা
সাতক্ষীরার কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে...
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি মনির, সম্পাদক লিটন
কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে কারণ...
দেবহাটায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও...
শ্যামনগরে চেয়ারম্যান প্রার্থী রুস্তম আলী নিজ উদ্যোগ রাস্তার...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ঢুকে নেতাকে কুপিয়ে জখম
 শ্যামনগরে চলাচলের পথ নিয়ে বিরোধ, একই পরিবারের চারজনকে...
সাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শ্যামনগরের ছফিরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়

কর্তৃক mirkhairul.news অক্টোবর ২৮, ২০২৫
অক্টোবর ২৮, ২০২৫ ০ কমেন্ট 199 ভিউস

সাতক্ষীরা: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সাতক্ষীরা জেলা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত জেলা পর্যায়ের মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে শ্যামনগর উপজেলার ছফিরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়। মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরা কার্যালয়ের উপ-পরিচালক মিজানুর রহমান শরীফ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, উপাধ্যক্ষ প্রফেসর আবু হেনা মোস্তফা কামাল এবং জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাওলানা মুহা. আবুল খায়ের। বিতর্ক প্রতিযোগিতাটি সঞ্চালনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা। বিচারক প্যানেলে ছিলেন সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মুহা. আজমল কবির, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম ও জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা। চার দলীয় এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়, কলারোয়া পাইলট গার্লস মাধ্যমিক বিদ্যালয়, তালার কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় এবং শ্যামনগরের ছফিরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়। প্রথম পর্বে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়কে হারিয়ে কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় এবং কলারোয়া পাইলট গার্লস মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে ছফিরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় ফাইনালে ওঠে। শেষ পর্যন্ত কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শ্যামনগরের ছফিরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়। প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি অতিথি, মডারেটর ও বিচারকদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট, ব্রোশিয়ার ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে ক্যাটাগ্রা ট্যাবলেট সহ ষোল লক্ষাধিক টাকার মালামাল জব্দ
পরবর্তী পোস্ট
আশাশুনিতে পল্টন হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রিলেটেড পোস্ট

শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

সেপ্টেম্বর ৬, ২০২৬

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি মনির, সম্পাদক লিটন

সেপ্টেম্বর ৫, ২০২৬

কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে কারণ...

সেপ্টেম্বর ৫, ২০২৬

দেবহাটায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও...

সেপ্টেম্বর ৫, ২০২৬

শ্যামনগরে চেয়ারম্যান প্রার্থী রুস্তম আলী নিজ উদ্যোগ রাস্তার...

সেপ্টেম্বর ৫, ২০২৬

কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ঢুকে নেতাকে কুপিয়ে জখম

সেপ্টেম্বর ৫, ২০২৬

 শ্যামনগরে চলাচলের পথ নিয়ে বিরোধ, একই পরিবারের চারজনকে...

সেপ্টেম্বর ৫, ২০২৬

সাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজ

সেপ্টেম্বর ৫, ২০২৬

সাতক্ষীরায় ছাত্রশিবিরের সীরাত মাহফিল

সেপ্টেম্বর ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting