দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ৯:৪১
সাতক্ষীরায় এক বন্ধুর ছিনতাইয়ের কবলে আরেক বন্ধু 
সাতক্ষীরায় নানা আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
খুলনায় দশম শ্রেণির ছাত্রীকে গুলি
আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধুর মৃত্যু
সাতক্ষীরায় মাদক ব্যাবসা বন্ধের দাবিতে বিক্ষোভ
ঢাকা দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে সুযোগ পেলেন মাসুম...
গাবুরায় রোদেলা ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ প্রকল্পে অনিয়ম, বহাল তবিয়াতে কৃষিকর্মকর্তা আবু...
বাজারের ব্যাগে মিলল নবজাতকের মরদেহ
তিন সন্তানকে ফেলে ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

মাদক বিক্রিতে বাধা দেয়ায় মুক্তিযোদ্ধা সহ ৬ জনকে কুপিয়ে জখম

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ১২, ২০২২
আগস্ট ১২, ২০২২ ০ কমেন্ট 569 ভিউস

কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জ উপজেলা জুড়ে চলছে মাদক বিকি-কিনির অভয়ারণ্য! তাই সাহস করে মাদক বিক্রিতে বাধা ও প্রতিবাদ করায় ইমান আলী শেখ নামে ১ বীর মুক্তিযোদ্ধা সহ ৬ জন নারী-পুরুষ ও শিশুকে বেধড়ক পিটিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে মাদকস¤্রাট লিয়াকত বাহিনীর সদস্যরা। খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত মাইক্রোবাস যোগে প্রথমে ৬জনকে কালিগঞ্জ হাসপাতালে সেখানে অবস্থার অবনতি হওয়ায় ৫ জনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত ৭ টার সময় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা রঘুনাথপুর গ্রামে। মাদক সন্ত্রাসীদের হামলায় আহতরা হল বালিয়াডাঙ্গা রঘুনাথপুর গ্রামের মৃত জুম্মান আলী শেখের পুত্র বীর মুক্তিযোদ্ধা ইমান আলী শেখ (৭২) তার পুত্র সাদেক আলী শেখ (২২) কন্যা হাফিজা খাতুন (২৪) মৃত মোসলেম আলীর কন্যা রোজিনা খাতুন (২৭) বারি শেখের পুত্র মিলন শেখ (২৩)এবং তার পুত্র তামিম (১২)।
প্রত্যক্ষদর্শী সুত্রে এবং বালিয়াডাঙ্গা গ্রামের সেলিম, কুতুব আলী, ইমন শেখ, শহীদ ঢালী সহ আশেপাশের লোকজন সাংবাদিকদের জানান বালিয়াডাঙ্গা রঘুনাথপুর গ্রামের বাহার আলী শেখের পুত্র মাদক সম্রাট লিয়াকত আলী শেখ (৫২) এবং তার পুত্র ইয়াবা লিটন (২৮) মিলে দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে এবং পুলিশের নাম ভাঙিয়ে নিজ বাড়ি সহ বাজারের আশপাশ এলাকায় গাঁজা, ফেনসিডিল, ইয়াবা বিক্রি করে আসছিল। বিষয়টি নিয়ে এলাকাবাসী পুলিশি ঝামেলা বা প্রতিবাদ করলে লিয়াকত বাহিনীর মাদক সেবী কিশোর গ্যাং দিয়ে হুমকি মারধরের ভয় দেখিয়ে বীর দর্পে ব্যবসা চালিয়ে আসছিল। যে কারণে গ্রামের আশেপাশের পরিবেশ খারাপ হওয়ায় এবং উঠতি বয়সের যুবকরা বিপথগামী হওয়ায় সাহস নিয়ে বীর মুক্তিযোদ্ধা বৃদ্ধা ইমান আলী শেখ বৃহস্পতিবার সন্ধ্যা মাগরিবের নামাজ আদায়ের পরে ৭টার সময় বাড়িতে বহিরাগত লোকজন দেখে প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে মাদকসম্রাট লিয়াকাত এবং তার পুত্র ইয়াবা লিটন বেধড়ক পিটিয়ে কুপিয়ে রক্তাক্ত যখম করে। ওই সময় তার ডাক চিৎকারে তার পুত্র সাদেক আলী, কন্যা হাফিজা খাতুন এবং প্রতিবেশী মিলন, রোজিনা সহ পাশের লোকজন বাঁচাতে আসলে লিয়াকত বাহিনীর ক্যাডাররা তাদেরকে কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। ওই সময় স্থানীয়রা দ্রæত আহতদের উদ্ধার করে ওই রাতে প্রথমে তাদেরকে কালিগঞ্জ হাসপাতালে ভর্তি করে পরে অবস্থার অবনীত হলে ৫জনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
গত বৃহস্পতিবার সন্ধ্যার ঘটনার পর থেকে মাদকসম্রাট লিয়াকাত এবং তার পুত্র ইয়াবা লিটনকে এলাকায় খুঁজে পাওয়া যায়নি। এ ব্যাপারে থানার অফিসার্স ইনচার্জ হালিমুর রহমান সাংবাদিকদের জানান এ ব্যাপারে তার কিছু জানা নাই এবং এখনো পর্যন্ত কোনো অভিযোগ তার নিকট আসে নাই অভিযোগ আসলে ব্যবস্থা নেয়া হবে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সেলিম মাহমুদ জানান মারপিটের ফলে রোগীদের অবস্থা খারাপ হওয়ায় আমরা চিকিৎসা কাজে ব্যস্ত থাকায় থানায় অভিযোগ দিতে পারেনি তবে আজ রাতে অভিযোগ দেবো।
কালিগঞ্জ উপজেলা জুড়ে বিভিন্ন স্থানে বাধাহীনভাবে চলছে মাদক বেচাকেনার মহা উৎসব। মাঝে মাঝে লোক দেখানো দুই একটি অভিযান চালালেও আর কোন তৎপরতা লক্ষ্য করা যায় না। যে কারণে আবারো মাদক সেবী মাদক ব্যবসায়ীরা বীর দর্পে নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে গেলেও দেখার কেউ নাই।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরা সফর করলেন ব্রুনাই রাষ্ট্রদূত হাজী হারিস বিন ওসমান
পরবর্তী পোস্ট
দেবহাটায় এমপিথর সহধর্মীনী ইলা হকের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান

রিলেটেড পোস্ট

কালিগঞ্জে সঞ্জিব হত্যার এজাহারভুক্ত আসামি গ্ৰেপ্তার

জুলাই ২, ২০২৬

কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের...

জুলাই ১, ২০২৬

কালিগঞ্জে ধান-চাল সংগ্রহে কর্মকর্তাদের কোটি টাকা ঘুষ বানিজ্য

জুন ৩০, ২০২৬

নলতা কাজলায় প্রতিবন্ধীকে  ধর্ষণ

জুন ২৭, ২০২৬

কালীগজ্ঞে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

জুন ২৭, ২০২৬

নিউইয়র্ক সিটি পুলিশে সার্জেন্ট পদে পদোন্নতি পেলেন সাতক্ষীরার...

জুন ২৭, ২০২৬

কালিগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ

জুন ২৫, ২০২৬

কালিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জুন ২৫, ২০২৬

কালিগঞ্জে আটক আনিসুরের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা

জুন ২৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting