দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি | ভোর ৫:২১
আশাশুনিতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ীদের গ্রেফতারের দাবীতে...
কলারোয়ায় পল্লী চিকিৎসক সমিতির প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ
জ্বালানি সংকট ও বালির অভাবে থমকে কেবিএস প্রকল্পের...
হামে আরও ৭ শিশুর মৃত্যু, এ পর্যন্ত মৃত্যু...
নগরঘাটা ইউপি চেয়ারম্যান পদে তিন প্রার্থীর লড়াইয়ের গুঞ্জন
রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা
শ্যামনগরে  নব্বই দশকের ব্রীজ সংস্কারের দাবী 
সাতক্ষীরায় ছাত্রদলের আংশিক কমিট ঘোষনা 
আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

মাঠে তো সাকিবের সঙ্গে আমার কোনো সমস্যা নেই: তামিম

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৬, ২০২৩
ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ০ কমেন্ট 274 ভিউস

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ দলের দুই সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান এবং তামিম ইকবালের মধ্যে সম্পর্ক ভালো নেই। দুজনের মধ্যে বিরোধ নিয়ে মিডিয়ায় মন্তব্য করেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে মাঠের বাইরে সম্পর্ক যেমনই থাকুক, মাঠের ভেতরে তাদের মধ্যে সম্পর্ক খুবই স্বাভাবিক বলে মন্তব্য করেছেন ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল।

আজ রোববার (২৬ ফেব্রুয়ারি) মিরপুরে এক সংবাদ সম্মেলনে এসে তামিম ইকবাল বলেন, ‘পরিষ্কার করে বলছি যে, বাংলাদেশের জার্সি গায়ে আমরা যখন মাঠে নামি, তখন আমাদের মধ্যে কোনো সমস্যা থাকে না। আমরা একসঙ্গে ব্যাটিং করি, পার্টনারশিপ করি। তখন আমাদের মধ্যে কোনো ঝামেলা থাকে না। আমি ওয়ানডে অধিনায়ক। ম্যাচে তার যখন প্রয়োজন তখন তাকে দিয়ে বোলিং করাই। ফিল্ডিং সাজাই। সে উইকেট পেলে তাকে কংগ্রাচুলেট করি, হাইফাই করি। সেও করে। কাজেই আপনাদের বলতে পারি, মাঠের মধ্যে আমাদের সম্পর্কে কোনো সমস্যা নেই।’

একদিন আগেই এক সাক্ষাৎকারে বোমা ফাটিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। বলেছিলেন, দলের মধ্যে গ্রুপিং আছে। এছাড়া সাকিব এবং তামিমের মধ্যে বিরোধ রয়েছে। একজনের সঙ্গে আরেকজনের মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ। এ নিয়ে তিনি নিজে উদ্যোগ গ্রহণ করেও দুজনের বিরোধ মেটাতে পারেননি বলে মন্তব্য করেছিলেন বোর্ড প্রেসিডেন্ট।

পাপনের এই সাক্ষাৎকারে যখন বাংলাদেশের ক্রিকেটে তোলপাড়, তখনই ইংল্যান্ড সিরিজ সামনে রেখে আজ দুপুরে মিডিয়ার মুখোমুখি হলেন ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। খুব স্বাভাবিকভাবেই এই সংবাদ সম্মেলনে বোর্ড প্রেসিডেন্টের করা মন্তব্য সম্পর্কে জানতে চাওয়া হয়। সেখানে তামিম ইকবাল মন্তব্য করেন, মাঠের মধ্যে তাদের সম্পর্ক খারাপ নয়। তারা কাঁধে কাঁধ মিলিয়েই দেশের জন্য খেলেন।

তামিম ইকবাল বলেন, ‘আমরা দুজন দুজনের জায়গা থেকে বাংলাদেশের জন্য যতটুকু করণীয় কাজ ততটুকু করি। মাঠে আমাদের পূর্ণ আত্মনিবেদন থাকে। সেখানে কোনো ব্যক্তিগত দ্বন্দের চিন্তাই আসে না।’

সংবাদ সম্মেলনে তামিমের কাছে প্রশ্ন উঠলো, ‘বোর্ড প্রেসিডেন্টের ইন্টারভিউতে আপনি কতটা বিস্মিত? তার এই ইন্টারভিউ দলের মধ্যে কতটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে? সামনেই ইংল্যান্ড সিরিজ, সেখানে অ্যাডজাস্টমেন্টে সমস্যা হবে কি না? দলের মধ্যে আপনার বন্ধু কমে গেলো কি না?’

তামিম বলেন, ‘আমরা যদি দুজন মাঠে আমাদের করণীয় কাজগুলো ঠিকমতো করি, সেটা ক্যাপ্টেন্সি বলেন, বোলিং কিংবা ব্যাটিং বলেন, সেখানে যদি কোনো সমস্যা না হয়, তাহলে তো আর ব্যাপারটা খুব বড় করে দেখার কিছু নেই। অন দ্য ফিল্ড সব কিছু ঠিক থাকলে তো সমস্যা হওয়ার কথা নয়। মাঠে আমরা ওকে। খেলা নিয়ে আমাদের আন্ডারস্ট্যান্ড ঠিক থাকলে অন্য কোনো সমস্যাও হবে না।’

পরক্ষণেই প্রশ্ন উঠলো, আপনারা দুজন সিনিয়র ক্রিকেটার। আপনার কথায়ই বোঝা গেলো, মাঠে না হলেও মাঠের বাইরে আপনাদের মধ্যে সম্পর্ক খারাপ। তো এই পরিস্থিতিতে মাঠের বাইরেও তো অনেক সময় কাটান। সেখানে যদি সম্পর্ক ঠিক না থাকে, তাহলে তার প্রভাব দলের মধ্যে পড়তেই পারে। তো, আপনাদের মধ্যে সম্পর্কের এই সমস্যাটা ঠিক করা কী সম্ভব নয়?

তামিম জানান, অবশ্যই সম্ভব এবং তিনি এ ব্যাপারে ইতিবাচক। শুধু তাই নয়, এ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতেও ইচ্ছুক তিনি। তিনি বলেন, ‘অবশ্যই সম্ভব। কেন সম্ভব নয়? আমি আমার দিক থেকে বললাম। আপনাদের তো অন্যপক্ষ থেকেও শুনতে হবে। আমি যতটুকু সম্ভব সহজ হওয়ার হবো। সম্পর্ক স্বাভাবিক হতে সবকিছুই সম্ভব।’

প্রশ্ন উঠলো যে, একাধিক বোর্ড পরিচালক আপনাদের দুজনকে নিয়ে বসেছিলেন কয়েক মাস আগে এবং সেখানে আপনি নাকি ইতিবাচক ছিলেন সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে। সেখানে সাকিব তেমন ইতিবাচক মানসিকতা পোষণ করেননি। এ ব্যাপারে আপনার মতামত কী?

তামিম স্বীকার করেন সেই বৈঠকের বিষয়ে। তবে সেখানে কী কথা হয়েছে, তা বলতে চাননি। তামিম বলেন, ‘হ্যাঁ, এমন একটা বৈঠক হয়েছিল। তবে, সেই বৈঠকে কনভারসেশনটা আসলে কী ছিল, তা আমি বলতে চাচ্ছি না। সেটা আমাদের মধ্যেই থাকুক।’

এরপরই তামিমের কাছে প্রশ্ন ছুটে আসলো, ‘দলের মধ্যে এখন তাহলে আপনার বন্ধু কে (এক সময় সাকিব তামিম দুজনই ছিলেন খুব ভালো বন্ধু)?

তামিম বলেন, ‘না, বন্ধু আছে তো! আমি তো ডিনার করি মিরাজ, তাসকিন, লিটন, শান্ত, মুশফিকদের সঙ্গে। অন্যদের সঙ্গে তো আমার কোনো সমস্যা নেই। অবশ্যই দলের মধ্যে আমার বন্ধু আছে।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
প্রতিদিন গড়ে আসছে ৫৯৩ কোটি টাকার রেমিট্যান্স
পরবর্তী পোস্ট
‘১৭ বছর ধরে খেলছি, কখনো কোনো গ্রুপিং দেখিনি’

রিলেটেড পোস্ট

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ফারজানা ক্লিনিক

এপ্রিল ১৯, ২০২৬

তালার হাজরাকাটীতে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন...

এপ্রিল ১৮, ২০২৬

জেলা জাতীয়তাবাদী ক্রীড়াদলের আহবায়ক কমিটি অনুমোদন

এপ্রিল ১৪, ২০২৬

মোস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

এপ্রিল ২, ২০২৬

এক্সিলেন্স অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পদকে ভূষিত হয়েছেন সাতক্ষীরার কৃতি...

আগস্ট ১৬, ২০২৫

আশাশুনিতে ৪ দলীয় নক আউট ফুটবলে আশাশুনি দল...

জানুয়ারি ২১, ২০২৫

মা মটরস এর উদ্যোগে ৮ দলীয় গাদন খেলা

জানুয়ারি ২, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting