দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১১:১৭
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা
শ্রমিকের ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক পরিশোধের আহ্বানে কাশিমাড়ীতে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

মাও. আকবরকে যুদ্ধাপরাধ মামলায় আটক দেখানোর নির্দেশ

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ২, ২০১৯
ডিসেম্বর ২, ২০১৯ ০ কমেন্ট 509 ভিউস

নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধ মামলায় সাতক্ষীরার মাওলানা আকবর আলীকে প্রডাকশন ওয়ারেন্ট এর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আদালত তাকে ১২ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছে। ট্রাইব্যুনালের চেয়াম্যান বিচারপতি মো. শাহীনুল ইসলাম, বিচারপতি আমির হোসেন ও বিচারপতি মো. আবু আহমেদ জমাদারের বেঞ্চ এ আদেশ প্রদান করেন।
আদালতে রাষ্ট্রপক্ষে মাওলানা আকবরকে মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেফতার দেখানোর জন্য আবেদনের শুনানি করেন, প্রসিকিউটর জেয়াদ আল মালুম এবং চমন আরা।
১৯৭১ সালের ২৮ সেপ্টেম্বর সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা হাটখোলায় পুত্র গোলাম মোস্তফাকে নিয়ে বাজার করতে আসা মুক্তিযোদ্ধাদের সহযোগী দেবহাটা উপজেলার জগন্নাথপুর গ্রামের রহমাতুল্যাহকে পুত্রের সামনেই নৃশংসভাবে হত্যার অভিযোগে মাওলানা আকবর আলীর বিরুদ্ধে ২০০৯ সালে মামলা করেন রহমাতুল্যার পুত্র গোলাম মোস্তফা। মামলাটি বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তদন্ত করছে। মামলার তদন্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক খান পিপিএম বিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন।
মাওলানা আকবর কালিগঞ্জ উপজেলার উপজেলার ইন্দ্রনগর গ্রামের মৃত শেখ জবেদ আলীর পুত্র। দীর্ঘদিন পালিয়ে থাকার পর তিনি গত ৩০ অক্টোবর সাতক্ষীরার কলারোয়া থেকে গ্রেফতার হন। বর্তমানে তিনি একাধিক নাশকতা মামলায় আটক হয়ে সাতক্ষীরা কারাগারে আছেন।
আকবর আলী যুদ্ধাপরাধী মামলাসহ ২০১৩ সালে নাশকতায় অভিযোগে সাতক্ষীরা জেলার বিভিন্ন থানায় প্রায় ৫০ টিরও বেশি মামলায় আত্মগোপনে ছিলেন। তবে তিনি আত্মগোপনে থেকেও তার পুত্রদের সহযোগিতায় স্বাক্ষর জালিয়াতি করে ৩৭ লক্ষ ৭৭ হাজার ৫০৫ টাকা কল্যাণ ট্রাস্ট ও অবসর ভাতা উত্তোলন করেছেন।
গত ৩০ অক্টোবর বুধবার রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরার কলারোয়া উপজেলার ব্রজবক্স গ্রামে তার মেয়ের বাড়ি থেকে এক যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়। সাতক্ষীরা জেলা পুলিশ ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই), সাতক্ষীরা এই অভিযানে অংশ নেয়। সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম(বার) নিজে এই অপারেশনের নেতৃত্ব দেন। এছাড়াও অপারেশনে সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ, এসবি, কলারোয়া থানা পুলিশের একাধিক দল অংশগ্রহণ করেন।
আকবর আলীর বিরুদ্ধে ২০০৯ সালে যুদ্ধাপরাধের মামলা দায়ের হয়, যার নং জিআর ৯২/৯, কালিগঞ্জ।
২০১০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হলে মাওলানা আকবর নিজেকে বাঁচাতে আত্মগোপনে চলে যান। এরপর ২০১৩ সালে বিএনপি-জামাতের নেতৃত্বে দেশে নাশকতা শুরু হলে রাজাকার মাওলানা আকবর আলী সরকার পতনের লক্ষ্যে জামায়াতের হাইকমান্ডের নির্দেশে আবারো এলাকায় ফিরে নাশকতায় অংশগ্রহণ করেন। এরপর পলাতক থাকা অবস্থায় পেনশনের প্রায় ৩৮ লক্ষ টাকা জালিয়াতির মাধ্যমে উত্তোলন করেন। দীর্ঘদিন ধরে সরকারের বিভিন্ন সংস্থা তাকে খুঁজছিল।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগরে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করলেন এমপি রবি
পরবর্তী পোস্ট
সাতক্ষীরা অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি তুলে ধরার উদ্যোগ নেওয়া হবে: জেলা প্রশাসক

রিলেটেড পোস্ট

কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক

সেপ্টেম্বর ২৯, ২০২৬

কালিগঞ্জে তৃষ্ণা জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি

সেপ্টেম্বর ২৭, ২০২৬

উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতিকে সামনে রেখে নির্বাচনী মাঠে...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

লুটপাট অফিসারের বিদায় ঘন্টা ‘প্রেতাত্মা’ কৃষি অফিসে

সেপ্টেম্বর ২৬, ২০২৬

কালিগঞ্জের বিষ্ণুপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সমীকরণে একক প্রার্থী...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

কালিগঞ্জে ‘মানবতার সেবায় রক্তের সন্ধানে’ সংগঠনের নতুন কমিটি...

সেপ্টেম্বর ২১, ২০২৬

গণপিটুনিতে মৃত্যু: মামলা নিয়ে নিরাপরাধ মানুষকে হয়রানির অভিযোগ

সেপ্টেম্বর ২০, ২০২৬

বিদেশে কাজ দেওয়ার নামে একাধিক পরিবারকে নিঃস্ব করে...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting