দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১০:৩৮
কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
পাইকগাছায় ৪ লাখ চিংড়ির পিএল জব্দ: শিবসা নদীতে...
দেবহাটায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে...
জন্মস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী...
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের...
নকশা বহির্ভূত ভাবে পৌরসভায় ৫ তলা ভবন নির্মাণ...
দেবহাটা ইউসিসিএর নির্বাচন শান্তিপূর্নভাবে সম্পন্ন: মন্টু চেয়ারম্যান নির্বাচিত
এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
ভাত চুরির অভিযোগ থেকে আজমুলের মৃত্যু: ৬০ ঘণ্টা...
সখিপুর ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনিরাশিফলসাতক্ষীরা জেলা

মহেশ্বরকাটি মৎস্য সেটে ২৫ বছর ব্যবসাকারী ৬ জনকে উচ্ছেদে ষড়যন্ত্রের অভিযোগ

কর্তৃক mirkhairul.news ডিসেম্বর ২৯, ২০২৪
ডিসেম্বর ২৯, ২০২৪ ০ কমেন্ট 252 ভিউস

আশাশুনি সংবাদদাতা: আশাশুনি উপজেলার বৃহত্তর মৎস্য সেট মহেশ্বরকাটিতে ২৫ বছর ধরে ঘর বেধে ব্যবসাকারী ৬ ক্ষুদ্র ব্যবসায়ীকে উচ্ছেদ করার ষড়যন্ত্রের অভিযোহ পাওয়া গেছে। এব্যাপারে প্রতিকার প্রার্থনা করে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। সত্যদাশ বাদী হয়ে থানায় দাখিলকৃত অভিযোগ ও ষড়যন্ত্রের শিকার ব্যবসায়ীরা জানান, সেটের আশাশুনি সাতক্ষীরা সড়কের পশ্চিম পাশে কাঁকড়া ব্যবসায়ী গোবিন্দ সরকার, পোল্ট্রি ব্যবসায়ী রিপন, স্যালুন ব্যবসায়ী সুমন পরামানিক, গোপাল পরামানিক, গুরুপদ পরামানিক ও ঝুড়ি-ডালা ব্যবসায়ী সত্যদাশ দক্ষিণ চাপড়া গ্রামের রউফ সরদারের জমিতে ঘরবাড়া নিয়ে ২৫ বছর ধরে ব্যবসা করে আসছে। মৃত রউফ সরদারের ছেলে আহসান তাদের কাছ থেকে ঘরের ভাড়া নিতেন। ২০১৭ সালে জমি সড়ক ও জনপথ বিভাগের অধীনে খাস হয়ে গেলে মালিক পক্ষ নগদ কিছু টাকা নিয়ে পজেশান হস্তান্তর করেন এবং সেই থেকে তারা বিনা ভাড়ায় ঘরে ব্যবসা করে আসছেন। পরবর্তীতে তারা জমির ডিসিআর পেতে সওজ কার্যালয়ে আবেদন করেন। বর্তমানে ডিসিআর বন্ধ থাকায় আবেদনটি সওজ অফিসে রয়েছে। ৫ আগষ্টের পরে ইয়াছিন দিং ব্যবসায়ীদের কাছে ভাড়া দাবী করে না হলে ঘর ছেড়ে দিতে চাপ দিতে থাকেন। ভুক্তবুগিরা জানান, এনিয়ে থানায় বসাবসি ও সরেজমিন আমিনদ্বারা মাপজোক করা হয়েছে। এরপর কয়েকবার তারা পুলিশের ডাকে সাড়া দিয়ে অফিসে গেলেও দিন ফিরিয়ে দেওয়া হয়। গত ২৬ ডিসেম্বর ইয়াছিন, মিজানুর, বাহাদুর দিং ব্যবসায়ীদেরকে ঘর ছেড়ে দেওয়ার হুমকী ও ভয়ভীতি প্রদর্শন এবং ঘরে তালা লাগিয়ে দিয়ে ব্যবসা বন্ধের হুমকী দেয়। তাদের ঘরের সামনে বাঁশের বোঝা রেখে চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি করছে। এব্যাপারে তারা থানায় লিখিত অভিযোগ করেছে। তারা পুলিশ প্রশাসন, সওজ ও প্রশাসনের সহযোগিতা কামনা করেছে। অভিযুক্ত আনিছুর রহমান জানান, আমাদের কোবালা দলিল আছে, ডিসিআর আছে। ওদের দোকানের মধ্যে আমাদের জমি রয়েছে। সকল কাগজপত্র আমাদের বাড়িতে আছে। আমরা পরে দেখাব। ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক ডাবলু জানান, দোকান ঘর সড়ক ও জনপথ বিভাগের জমির উপর। অসহায় কিছু পরিবার সেখানে প্রতিদিন শ্রম দিয়ে স্বল্প আয় করে তা দিয়ে কোন রকমে সংসার চালাচ্ছে। তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে তাদের আয়ের একমাত্র স্বম্বলটি রক্ষার দাবী জানান। এএসআই শফিকুল ইসলাম জানান, আমার স্ত্রীর অসুস্থতার কারনে আমি বসতে পারিনি। ওসি স্যার ওদের নিয়ে বসেছিলেন, কি হয়েছে আমি জানতে পারিনি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনিতে উপজেলা পর্যায়ে ল্যান্ডস্কেপ ব্যবস্থানায় পরিকল্পনা শেয়ারিং সভা
পরবর্তী পোস্ট
আশাশুনি সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে জামায়াতের কমিটি গঠন

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের...

সেপ্টেম্বর ২২, ২০২৬

নকশা বহির্ভূত ভাবে পৌরসভায় ৫ তলা ভবন নির্মাণ...

সেপ্টেম্বর ২১, ২০২৬

আশাশুনিতে একের পর এক মামলা দিয়ে হয়রানির অভিযোগ:...

সেপ্টেম্বর ২১, ২০২৬

দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় শ্যামনগরে এমপি গাজী...

সেপ্টেম্বর ২১, ২০২৬

কালিগঞ্জে ‘মানবতার সেবায় রক্তের সন্ধানে’ সংগঠনের নতুন কমিটি...

সেপ্টেম্বর ২১, ২০২৬

নজরুলের স্ত্রী মরিয়মের মৃত্যুতে নতুন মোড়, যা জানাল...

সেপ্টেম্বর ২১, ২০২৬

ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: জিজ্ঞাসাবাদের জন্য আটক...

সেপ্টেম্বর ২১, ২০২৬

সাতক্ষীরায় রবীন্দ্র–নজরুল উৎসব ও সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

সেপ্টেম্বর ২১, ২০২৬

জেলা জুড়ে কৃষকরা ডিলারের দোকানে দোকানে ঘুরেও পাচ্ছেনা...

সেপ্টেম্বর ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting