দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | বিকাল ৪:৪৮
সরকারি নির্দেশ অমান্য করে সাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে...
সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির সৌজন্য...
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

মহাসড়কে পুলিশের ওপর হামলা, নারীর পর যুবক গ্রেফতার

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৯, ২০২৩
মার্চ ৯, ২০২৩ ০ কমেন্ট 412 ভিউস

জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রকাশ্যে ট্রাফিক পুলিশের ওপর হামলার ভাইরাল হওয়া ভিডিও ফুটেজ দেখে আলামিন (২২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৮ মার্চ) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের পুল এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-১১।

আলামিন বরিশালের মেহেন্দিগঞ্জ থানার পাতারহাট এলাকার মো. সেন্টু জমাদারের ছেলে। তিনি বর্তমানে সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় বসবাস করেন। পেশায় ভ্যানচালক। বৃহস্পতিবার (৯ মার্চ) বিকালে র‌্যাব-১১ এর সহকারী পরিচালক (এএসপি) রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব কর্মকর্তা রিজওয়ান সাঈদ জিকু জানান, গত ৫ মার্চ (রবিবার) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ মাদানীনগর এলাকায় উল্টো পথে যান চলাচল বন্ধে দায়িত্বে ছিলেন ট্রাফিক কনস্টেবল মো. সুলতান আহমেদ। এ সময় উল্টোপথে সাইনবোর্ড থেকে চিটাগাং রোডগামী একটি অটোরিকশা আসতে দেখে তিনি থামতে বলেন। কিন্তু অটোরিকশা চালক দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নারী যাত্রী নিলুফা বেগমসহ রিকশাটি উল্টে যায় এবং ওই যাত্রীর ব্যবহৃত মোবাইল ফোনটি ভেঙে যায়।

তিনি জানান, পরে ওই নারী তার মোবাইলের জরিমানা স্বরূপ কনস্টেবল মো. সুলতানের ব্যবহৃত মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন এবং তার কলার ধরে টানা-হেঁচড়া করেন। এ সময় আসামি আলামিনসহ আশপাশের ৫-৬ জন অজ্ঞাত লোকসহ ওই নারীর সঙ্গে একত্রিত হয়ে পুলিশ কনস্টেবলের ওপর অতর্কিত হামলা চালান। হামলায় পুলিশ সদস্য আহত হন। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হলে সারা দেশে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়।

র‌্যাব কর্মকর্তা আরও জানান, এই ঘটনায় শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের এএসআই দিলীপ কুমার বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেছেন। মামলায় গ্রেফতার ওই নারী নিলুফা বেগমসহ অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করা হয়। পরে এই ঘটনায় র‌্যাবের গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু করে। তদন্তে সুনির্দিষ্ট তথ্য ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে আসামি আলামিনকে শনাক্ত করে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি আলামিন ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন। পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আসামিকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
জুলাই থেকে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী
পরবর্তী পোস্ট
দুই উইকেট পড়লেও বিচলিত হননি শান্ত

রিলেটেড পোস্ট

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting