দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১২:১৯
খোলপেটুয়া নদী গিলে খাচ্ছে হাবিবুল্লাহ সিন্ডিকেট: প্রশাসনের ভূমিকা...
জিএসটি গুচ্ছে বিশ্ববিদ্যালয় বাড়ল, এবার অংশ নিচ্ছে ২৪টি
দেবহাটায় জামায়াতের উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও...
সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব...
দেবহাটা ফেয়ার মিশনের ঐতিহ্যবাহী মাদকবিরোধী সাইকেল র‍্যালি অনুষ্ঠিত
কালিগঞ্জ ইউপি পরিষদের সাবেক চেয়ারম্যানের পিতার দাফন সম্পন্ন
শিবপুরে ডাঃ শরিফুল ইসলাম ফুটবল একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও...
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি...
কালীগঞ্জে ডি,আর,এম কলেজের অধ্যক্ষ সালাউদ্দিনকে অপসারণের নির্দেশ শিক্ষা...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগরসাতক্ষীরা জেলা

মহামারি করোনাকালে কেমন আছে সুন্দরবনের জেলেরা ?

কর্তৃক kobirubel.satnadee জুন ১৫, ২০২০
জুন ১৫, ২০২০ ০ কমেন্ট 506 ভিউস

আব্রাহাম লিংকন, শ্যামনগর থেকে: বাংলাদেশের শেষ প্রান্ত শ্যামনগর উপজেলার গাঁ ঘেসে বিস্তীর্ণ সুন্দরবন অবস্থিত। এই উপজেলার অধিকাংশ মানুষ সুন্দরবনের উপর নির্ভরশীল। জোয়ারে ভাঙ্গা, ভাটায় গড়া নদীর চরে বসাবস জেলেরা প্রতি নিয়ত সুন্দরবনের বাঘের আক্রমন, নদীতে কুমিরের আক্রমন, ঘূর্নিঝড়, জলোচ্ছ্বাস্ সহ বিভিন্ন সমস্যা নিয়ে জীবিকা নির্বাহ করে আসছে।

গত ২৫ মে ২০০৯ সালের আইলার কবলে এই সব জেলেরা সব কিছু হারিয়ে সর্ব শান্ত হয়ে পড়ে। এর মধ্যে পর পর কয়েকটি প্রাকৃতিক দূর্যোগ আসলেও তার মধ্যে উল্লেখযোগ্য গত ২৬ এপ্রিল ২০১৯ প্রলয়ংকারী ঘূর্ণিঝড় ফনি, গত ৯ নভেম্বর ২০১৯ প্রলয়ংকারী ঘূর্ণিঝড় বুলবুল এবং গত ২০ মে ২০২০ তারিখের প্রলয়ংকারী ঘূর্ণিঝড় আম্পান বিলিন করে দিয়ে যায় নদীর চরে বসাবস জেলেদের ঘর বাড়ী। এমনকি চরম বিপদগ্রস্থ্য হয়ে পড়ে নদী ভাঙ্গনে। এরই রেশ কাটিয়ে উঠতে না উঠতেই শুরু হলো বিশ^মহামারি করোনা ভাইরাস্। একদিকে প্রাকৃতিক দূর্যোগের ফলে বিলিন ঘরবাড়ী অন্যদিকে মহামারি করোনা ভাইরাস্। উপজেলার স্ব-স্ব পরিষদ থেকে সামান্য অনুদান দিলেও কারোর মাথাব্যাথা নেই পরিবার পরিজনদের নিয়ে কোথায় থাকবে? নেই কোন মাথাগোজার ঠাই। এই বৃষ্টির দিনে পরিবার পরিজনদের নিয়ে বসে বসে কাটছে তাদের রাত।

নাম প্রকাশে অনিচ্ছুক কিছু জেলেরা জানান, সম্প্রতি কয়েকটি প্রাকৃতিক দূর্যোগের ফলে ঘরবাড়ী লন্ডভন্ড হয়ে গেলেও ইউপি পরিষদ থেকে শুধুমাত্র চাউল ছাড়া আর কিছুই পাইনি। আবার কারোর কাছে অভিযোগ করলে এই চাউলটুকুও হারাবো। মাননীয় প্রধানমন্ত্রী গরীবদের জন্য এতো কিছু অনুদান দিচ্ছে কিন্তু যারা টাকা দিতে পারছে মেম্বাররা তাদের নাম তালিকায় তুলছে। আমরা টাকা দিতে না পারায় আমাদের নাম তালিকাতে নেই। আমরা সব কিছু থেকে বঞ্চিত। আবার যাদের নাম তালিকাতে আছে, তারা সরকারী বা বে-সরকারী সবকিছুই সুযোগ পাচ্ছে।

রমজাননগর ইউনিয়নের চেয়ারম্যান শেখ আল-মামুন বলেন, আমার ইউনিয়নে মোট-২০০৯ জন জেলে কার্ড আছে, তার মধ্যে মৃত্যুবরন করেছে-৩৯, বর্তমান-১৯৭০জনের নামে কার্ড আছে। বছরে ২ বার মাথা পিছু ৫৬ কেজি করে চাউল পাচ্ছে। তবে এই ছাড়া সরকারী ভাবে আর কোন বরাদ্দ পাইনি।

কৈখালী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহিম বলেন, ২৫০০ জন জেলে কার্ড আছে, বছরে ২ বার মাথা পিছু ৫৬ কেজি করে চাউল পাচ্ছে। আমরা মঙ্গলবার থেকে চাউল দেওয়া শুরু করবো।

মুন্সীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান কাশেম মোড়ল বলেন, আমার ইউনিয়নে মোট-৩১৮২জনের নামে কার্ড আছে। বছরে ২ বার মাথা পিছু ৫৬ কেজি করে চাউল পাচ্ছে। তবে আমরা শুধু জেলে বাউয়ালীদের না, সরকারী বরাদ্দ আসলে সবাইকে সমান ভাবে প্রদান করে থাকি।

গাবুরা ইউনিয়নের ইউনিয়নের চেয়ারম্যান মাসুদুল আলম বলেন, আমার ইউনিয়নে প্রায় ৫০০০ জন জেলে কার্ড আছে, মাথা পিছু ৫৬ কেজি করে চাউল পাচ্ছে। তবে বৃষ্টি কারনে এখনো পর্যন্ত চাউল উঠাতে পারিনি।

তবে নদীর চরে বসবাস করা জেলেরা মাথা গোজার ঠাঁই হারিয়ে এখন খোলা আকাশের নিচে বা কেউ কেউ মাথার উপর পলিথিন দিয়ে কোন রকমে দিন যাপন করছে। যদিও সরকার কর্তৃক জমি আছে ঘর নাই বা ভূমিহীন ব্যক্তির ঘরের তালিকায় কিছু জেলেদের নাম আছে ? এই নিয়ে বিভিন্ন সমলোচনায় মুখর জেলেপাড়া। তাদেও প্রশ্ন- আদৌও কি জেলেরা চাউল ছাড়া আর কিছু পাবে ?

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ভাইরাসের ভয়ে মানুষকে তো না খাইয়ে মারতে পারি না- প্রধানমন্ত্রী
পরবর্তী পোস্ট
করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেলে দু’জনের মৃত্যু

রিলেটেড পোস্ট

খোলপেটুয়া নদী গিলে খাচ্ছে হাবিবুল্লাহ সিন্ডিকেট: প্রশাসনের ভূমিকা...

নভেম্বর ৭, ২০২৬

সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব...

নভেম্বর ৭, ২০২৬

দেবহাটা ফেয়ার মিশনের ঐতিহ্যবাহী মাদকবিরোধী সাইকেল র‍্যালি অনুষ্ঠিত

নভেম্বর ৭, ২০২৬

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি...

নভেম্বর ৭, ২০২৬

কালীগঞ্জে ডি,আর,এম কলেজের অধ্যক্ষ সালাউদ্দিনকে অপসারণের নির্দেশ শিক্ষা...

নভেম্বর ৭, ২০২৬

কালিগঞ্জ উপজেলা জুড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস...

নভেম্বর ৭, ২০২৬

সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও...

নভেম্বর ৭, ২০২৬

শ্যামনগরের নাগবাটি বায়তুল মামুর জামে মসজিদের নতুন কমিটি...

নভেম্বর ৬, ২০২৬

শহিদুল ইসলাম মুকুল পূণরায় জেলা জামায়াতের আমির নির্বাচিত

নভেম্বর ৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting