দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | দুপুর ১২:৩০
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

মধ্যরাতে শাশুড়িকে ডেকে ছেলের লাশ দেখালেন পুত্রবধূ

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৪, ২০২৩
ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ০ কমেন্ট 375 ভিউস

জাতীয় ডেস্ক:

স্ত্রীকে নিয়ে আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেয়ে সন্ধ্যার পর বাড়িতে ফিরেছিলেন সুমন মিয়া (২১)। রাত সাড়ে ১০টায় মায়ের কাছ থেকে মুড়ি নিয়ে নিজ ঘরে যান সুমন। মুড়ি খেয়ে স্ত্রী সোমা আক্তার সুমিসহ (১৯) ঘুমিয়ে পড়েছিলেন। রাত আড়াইটার দিকে সুমি শাশুড়ি ময়জানকে ঘুম থেকে ডেকে নিয়ে হাত টেনে নিজ ঘরে নিয়ে যান। ঘরে ঢুকে বিছানার ওপর শোয়া অবস্থায় একমাত্র ছেলের নিথর, নিষ্প্রাণ দেহ দেখতে পান ময়জান।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে মরদেহ উদ্ধার করে থানায় নেয় পুলিশ। সুমন মিয়ার এমন অস্বাভাবিক মৃত্যু হওয়ায় তার স্ত্রী সুমিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ।

রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) রূপ কুমার সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহত সুমন মিয়া (২১) পেশায় অটোরিকশা চালক। তিনি উপজেলার সদর ইউনিয়নের বড়াইবাড়ি গ্রামের মোতালেব হোসেন-ময়জান বেগম দম্পতির একমাত্র ছেলে। সুমন মিয়াকে শ্বাসরোধ করে কিংবা অন্যকোনোভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তার বাবা মোতালেব হোসেনের। এ ঘটনায় তিনি পুত্রবধূ সুমির বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

মৃতের বাবা মোতালেব জানান, উপজেলার সদর ইউনিয়নের কলাবাড়ি গ্রামের শুকুর আলীর মেয়ে সুমির সঙ্গে চার মাস আগে বিয়ে হয় সুমনের। তাদের দাম্পত্য জীবনে তেমন কলহ ছিল না। তবে বিয়ের পর সুমনের মোবাইল ফোন থেকে সুমি কাকে যেন এসএমএস করতো। বিষয়টি সুমির পরিবারকে জানালে তারা তাকে শাসন করে। তখন থেকে আর কোনও সমস্যার কথা কানে আসেনি। এর মধ্যে বুধবার দিবাগত রাতে হঠাৎ বিছানার ওপর সুমনকে মৃত অবস্থায় দেখেন তারা।

পেশায় ভাঙাড়ির ব্যবসায়ী মোতালেব বলেন, ‘আমার ছেলে সুস্থ অবস্থায় রাতে ঘুমাতে গেলো। রাত আড়াইটার দিকে বউ (পুত্রবধূ) ডেকে নিয়ে গিয়ে ছেলের লাশ দেখাইলো। আমি ছেলের বুকে হাত দিয়া দেখি শরীর ঠান্ডা হইয়া রইছে। ছেলের গলায় দাগ। আমার সন্দেহ বউ ছেলেকে মাইরা শোয়ায় রাখছে। ক্যামনে মারছে আমি জানি না। আমি আমার ছেলের এমন মৃত্যুর বিচার চাই।’

পুত্রবধূর বিষয়ে মোতালেব বলেন, ‘কার সঙ্গে তার সম্পর্ক আমি জানি না। এর মধ্যে একবার অন্তঃসত্ত্বা হলেও দুই মাস পর বাচ্চা নষ্ট হইছিল। তাকে জিজ্ঞাসা করলে বলছে, জ্বরের ট্যাবলেট খাওয়ার কারণে বাচ্চা নষ্ট হইছে। অহন আমার ছেলেকে মারছে। তার বাবার বাড়ির লোকজন আইসা ছেলের লাশ দেইখা বলছে, এটা আত্মহত্যা না। আমি বউয়ের বিরুদ্ধে মামলা করবো।’

অভিযুক্ত গৃহবধূ সুমিকে পুলিশ আটক করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

ওসি রূপ কুমার সরকার বলেন, ‘সুমনের মৃত্যু আমাদের কাছে অস্বাভাবিক মনে হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রীকে থানায় নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, পরকীয়ার ঘটনা থাকতে পারে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানা যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য শুক্রবার মর্গে পাঠানো হবে।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পুতিনকে উৎখাত করতে পারেন প্রিগোজিন: ইউক্রেন
পরবর্তী পোস্ট
মাংসের দাম বাড়ায় মাছের বাজারে ভিড়

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting