দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ৩:৫৪
নগরঘাটা ইউপি চেয়ারম্যান পদে তিন প্রার্থীর লড়াইয়ের গুঞ্জন
রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা
শ্যামনগরে  নব্বই দশকের ব্রীজ সংস্কারের দাবী 
সাতক্ষীরায় ছাত্রদলের আংশিক কমিট ঘোষনা 
আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী
সাতক্ষীরায় বুশরা গ্রুপের চেয়ারম্যানকে অপহরনের অভিযোগ
অর্জন ফাউন্ডেশন ও বিএনপিএস’র উদ্যোগে নারী, শান্তি ও...
শ্যামনগর পৌরসভার মাহমুদপুর এলাকার প্রধান সড়কটি সংস্কারের দাবী...
আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন, রিপন-ছট্টুর বিরুদ্ধে...
সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর খাইরুল ইসলামের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মণিরামপুরযশোর

মণিরামপুরে গোয়ালে রাত কাটাচ্ছে মা ও ছেলে

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ৯, ২০২০
ডিসেম্বর ৯, ২০২০ ০ কমেন্ট 367 ভিউস

আতিয়ার রহমান, মণিরামপুর থেকে: জাহিদা বেগম (৬৮) স্বামীকে হারিয়েছেন ১২ বছর আগে। সেই থেকে চার ছেলে এক মেয়েকে নিয়ে কষ্টের জীবন তার। জাহিদার সেই কষ্টকে আরো অসহনীয় করে দিয়েছে ভয়াল আম্পান। গত ২০ মে মণিরামপুরের উপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় আম্পান কেড়ে নিয়েছে স্বামীহারা এই নারীর মাথা গোঁজার একমাত্র অবলম্বনটি। সেই থেকে গোয়ালঘরে গরুরসাথে রাতদিন কাটছে তার। দীর্ঘ সাতমাস মানবেতর জীবনযাপন করলেও তার সাহায্যে এগিয়ে আসেননি সমাজপতিসহ দায়িত্বশীল কেউ।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুরে সরেজমিন যশোরের মণিরামপুর উপজেলার জয়পুর কাঁচারিবাড়ি এলাকায় জাহিদা বেগমের বাড়িতে গিয়ে দেখা যায় গোয়ালঘরে ছেলে শফিকুল ইসলামকে নিয়ে দুপুরের খাবারের প্রস্তুতি নিচ্ছেন তিনি। পাশে দাঁড়িয়ে বিছালী খাচ্ছে তার একমাত্র গাভীটি।
জাহিদা ওই এলাকার মৃত কামাল মোল্যার স্ত্রী। ১২ বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান কামাল মোল্যা।
জাহিদা বেগম বলেন, স্বামী মরার পর চার ছেলে এক মেয়েকে নিয়ে কষ্টে দিন কেঁটেছে। মেয়েটাকে বাড়ির পাশে বিয়ে দিয়েছি। তিন ছেলে বিয়ে করে আলাদা থাকে। সেঝ ছেলে শফিকুল শ^াস কষ্টের রোগী। অসুস্থ হওয়ায় ঠিকমত কাজ করতে পারে না। ও আমার সাথে থাকে। ছেলেটাকে নিয়ে মাটির ঘরে থাকতাম। কয়মাস আগের বড় ঝড়ে ঘরটা পড়ে গেছে। টাকার অভাবে আর দাঁড় করাতে পারিনি। সেই থেকে গোয়াল ঘরে থাকি।
বৃদ্ধা বলেন, গোয়াল ঘরে খাট পেতে নিয়েছি। রাতে ছেলে আর আমি তাতে ঘুমাই। পাশে গরুটা থাকে। ওই ঘরেই থাকা খাওয়া সব। সকাল হলে গরু বের করে ঘর পরিস্কার করে ফেলি। কিন্তু দুর্গন্ধে থাকা যায় না। এই অবস্থায় বাড়িঘরে কোন আত্মীয়স্বজন আসতে পারেনা। সম্বল বলতে এই গাভীটা আছে।
“ঘর পড়ে গেলে মেম্বর ছবি আর ভোটার কার্ডের ফটোকপি নিলো। অনেকবার তার পিছনে হাঁটিছি; কাজে আসিনি,” বলেন জাহিদা।
স্থানীয় ইউপি সদস্য হোসেন আলী বলেন, বৃদ্ধা জাহিদা অসুস্থ এক ছেলেকে নিয়ে গোয়াল ঘরে থাকে জানি। আম্পানের পরে খতিগ্রস্থদের তালিকা করে ইউএনও অফিসে দেওয়া হয়েছে। বৃদ্ধার নাম সেই তালিকায় আছে। কিন্তু আজও ক্ষতিগ্রস্থরা কিছু পাইনি।
মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান বলেন, আপাতত বৃদ্ধাকে কিছু দেওয়ার সুযোগ নাই। আম্পানে ক্ষতিগ্রস্থদের জন্য কোন বরাদ্দ আসেনি। বরাদ্দ আসলে তাকে সহযোগিতা করা হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আম্পান থামলেও যোগাযোগ বিচ্ছিন্ন আশাশুনির শ্রী উলার বাসিন্দরা
পরবর্তী পোস্ট
বেনাপোলের সড়ক বন্ধ করে রেলের পণ্য খালাসে বাড়ছে পথচারীদের দুর্ভোগ

রিলেটেড পোস্ট

সাগরদাঁড়িতে কবি মধুসূদনের স্মৃতিবিজড়িত স্থানে দর্শনার্থী হয়রানি, তালার...

এপ্রিল ২৭, ২০২৬

মনিরামপুরের বেলতলা হাজরাকাটি গ্রামে গৃহবধূ রেক্সোনার ওপর হামলা,...

এপ্রিল ১৬, ২০২৬

যশোরে ভাটার মেশিনে শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ৪ ঘন্টা পর...

নভেম্বর ১৪, ২০২৫

পাইকগাছায় বিএনপির প্রার্থী মনিরুল হাসান বাপ্পীর সাংগঠনিক সভা

নভেম্বর ৯, ২০২৫

কেশবপুরে খেলার প্রধান অতিথি নিয়ে বিএনপি’র দুই গ্রুপের...

অক্টোবর ২৭, ২০২৫

ভারত থেকে চোরাই পথে মোবাইল এনে বিক্রয় চক্রের...

আগস্ট ৬, ২০২৫

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শার্শায় আলোচনা সভা 

আগস্ট ৫, ২০২৫

স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা!

জুন ১৪, ২০২৫

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হলেন কেশবপুরের জাকির

জুন ১২, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting