দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে সফর, ১৪৪৮ হিজরি | সকাল ৯:২৫
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১
সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ
সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...
দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনা

মণিরামপুরে ইউএনও-এসিল্যান্ড অফিসের কর্মচারীদের কর্মবিরতিতে জনভোগান্তি

কর্তৃক SK Ferdous নভেম্বর ১৬, ২০২০
নভেম্বর ১৬, ২০২০ ০ কমেন্ট 370 ভিউস

আতিয়ার রহমান, মণিরামপুর(যশোর) থেকে:

পদ পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে সারা দেশের সাথে একযোগে যশোরের মণিরামপুরে ইউএনও এবং এসিল্যান্ড অফিসের তৃতীয় শ্রেণির কর্মচারীদের পূর্ণদিবস কর্মবিরতি চলছে। গতকাল রোববার থেকে তাদের কর্মবিরতি শুরু হয়েছে। ৩০ নভেম্বর পর্যন্ত টানা ১৫ দিন চলবে এই আন্দোলন।

এদিকে, গুরুত্বপূর্ণ দুই দপ্তরে কর্মচারীদের কর্মবিরতি চলায় বিপাকে পড়েছেন উপজেলার দূরদূরান্ত থেকে সেবা নিতে আসা সাধারণ মানুষ। সোমবার দুপুর ১২ টার দিকে সরেজমিন উপজেলা চত্বরে গিয়ে দেখা যায়, ইউএনও অফিসের নিচে দুই অফিসের কর্মচারীরা চেয়ার পেতে বসে কর্মবিরতি পালন করছেন। তাদের পাশেই দাঁড়িয়ে রয়েছেন দুই সেবাগ্রহীতা।
এ সময় ইসমাইল হোসেন নামে এক ব্যক্তি জানান, তিনি মাহমুদকাটি গ্রাম থেকে জমির নামপত্তনের আবেদন করতে এসেছেন। তার স্ত্রী ক্যান্সারে আক্রান্ত। জমি বিক্রি করে তাকে চিকিৎসা করাতে ভারতে নেবেন। কিন্তু কর্মচারীদের আন্দোলন চলায় কোন সেবা পাননি তিনি।

চাকলা গ্রাম থেকে আসা পারভিনা বেগম জানান, পথের সমস্যা নিয়ে তিনি ইউএনওর কাছে এসেছেন। ইউএনও তাকে আবেদন করার পরামর্শ দিয়েছেন। কিন্তু কর্মচারীরা তাকে আবেদন করতে দিচ্ছেন না। আন্দোলনকারীদের মধ্যে ফয়সাল হোসেন বলেন, ৩০ নভেম্বর পর্যন্ত কর্মবিরতি পালন করব। এরপর পাঁচ ডিসেম্বর ঢাকা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে পরবর্তী আন্দোলনে যাব আমরা। এরমধ্যে আমরা অফিসের কোন কাজ করব না। সেবা নিতে এসে কেউ ভোগান্তি পেলে আমাদের কিছু করার নেই। আমরা পেশার সাথে বেইমানী করতে পারব না।

ইউএনও অফিসের সিএ সন্তোষ কুমার বলেন, ৩২ বছর ধরে একই পদে চাকরি করছি। কোন পদোন্নতি পাইনি। আতিয়ার রহমান নামে একজন বলেন, ৩৯ বছরের চাকরি জীবনে দুইবছর আগে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে পদোন্নতি পেয়েছি কিন্তু বেতন গ্রেডে কোন পরিবর্তন আসেনি। আন্দোলন ও জনগণের ভোগান্তির ব্যাপারে জানতে ইউএনও সৈয়দ জাকির হাসানের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা চলে। ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ভারতীয় ফেন্সিডিলসহ বাংলাদেশী নাগরিক আটক
পরবর্তী পোস্ট
শেখ হাসিনার গাড়িবহরে হামলা: তিন বছর পর ফের সাক্ষ্য গ্রহণ শুরু

রিলেটেড পোস্ট

খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা

আগস্ট ৬, ২০২৬

খুলনায় জমি দখল, চাঁদাবাজি ও হুমকির অভিযোগে সংবাদ...

আগস্ট ৪, ২০২৬

খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও হুমকির...

আগস্ট ৪, ২০২৬

খুলনার লবণচরায় র‍্যাবের অভিযানে দুই বিদেশি পিস্তলসহ তিন...

আগস্ট ২, ২০২৬

খুলনায় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে নানা...

জুলাই ২৯, ২০২৬

খুলনায় ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় জোর তৎপরতা

জুলাই ২৮, ২০২৬

বটিয়াঘাটার রেজাউল শেখ হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

জুলাই ২৭, ২০২৬

নাশকতা ঠেকাতে ‘জিরো টলারেন্স’ অবস্থানে পুলিশ—ডি. আই.জি খুলনা...

জুলাই ২৬, ২০২৬

দিঘলিয়ার রাশিদা বেগম হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

জুলাই ২৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting