দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ৮:১৫
তালায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু
সাতক্ষীরায় ধান বোঝাই ট্রলির নিচে পড়ে চালক নিহত
কলারোয়ায় সোনাই নদীতে অবৈধ নেট-পাটা অপসারণ
খুলনায় দুর্নীতি দমন কমিশনের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
সাংবাদিকের ঘের লুটের নেতৃত্ব দিল ছাত্রলীগ নেতা
সাতক্ষীরায় ভ্রাম্যমান আদালতে ব্যাবসায়ীকে জরিমানা সহ ৬ মাসের...
পাটকেলঘাটায় ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ বিহীন পোলটি নুয়ে...
খাজরায় স্কুল শিক্ষককে বিদায় সংবর্ধনা
সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ,মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের মাসিক...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বিনোদন

ভোটের মাঠে মেকআপ দেখানোর দরকার নেই: পরীমনি

কর্তৃক SK Ferdous জানুয়ারি ৩০, ২০২২
জানুয়ারি ৩০, ২০২২ ০ কমেন্ট 404 ভিউস

 বিনোদন ডেস্ক :

কাঞ্চন-নিপুণ প্যানেলে ‘কার্যকরী পরিষদ সদস্য’ পদে মনোনয়ন জমা দিলেও পরে নির্বাচন থেকে সরে আসেন পরীমনি। এমনকি ভোটের দিন নিজের ভোটটাও দিতে এফডিসিতে যাননি ঢাকাই সিনেমার এ আলোচিত নায়িকা।

পরীমনি জানান, সন্তানসম্ভবা হওয়ায় কোনো ঝুঁকি নিতে চান না তিনি ও তার স্বামী শরিফুল রাজ। নির্বাচন থেকে সরে এলেও ব্যালট পেপারে নাম থেকে যায় পরীর। নির্বাচনি প্রচারে অংশ নেননি এ নায়িকা, ভোট দিতেও আসেননি এফডিসিতে। তবু ৭৯ ভোট জমা পড়ে তার ব্যালটে। পরাজিতদের দলে রয়েছেন আলোচিত এ চিত্রনায়িকা।

যদিও পরীমনির ভাষ্য— তিনি তো নির্বাচনই করেননি। তাই ভোটে জেতা আর হারার কথা উঠছে কেন!

তবে ভোটগ্রহণের দিন এফডিসিতে না আসার অন্যতম কারণ হিসেবে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে স্বাস্থ্যবিধি না মানাকে দুষলেন ‘বিশ্বসুন্দরী’ খ্যাত নায়িকা।

বললেন,  ‘সকালে উঠে টেলিভিশনের খবর ও ফেসবুকে নির্বাচনি ভিডিও ফুটেজ দেখে আমি চমকে গেছি। আমি রীতিমতো ভয় পেয়েছি। ছবিতে দেখলাম এই করোনার মধ্যে কেউ স্বাস্থ্যবিধি মানছেন না। কারও মুখে মাস্ক নেই। সামাজিক দূরত্ব নেই। সবাই গাদাগাদি করে আড্ডা মারছেন। গায়ে লেগে লেগে ভোট দিতে কেন্দ্রে ঢুকছেন।’

এর পর তীর্যক মন্তব্য করেন পরীমনি। বলেন, ‘মনে হচ্ছে মেকআপ করা চেহারা দেখানোর জন্য মাস্ক রাখেননি অনেকে। মেকআপ দেখালে পর্দায় গিয়ে দেখান। ভোটের মাঠে তো দেখানোর দরকার নাই। আগে জীবন নাকি আগে চেহারা দেখানো নাকি আগে ভোট? আমার জীবন, আমার অনাগত সন্তানের জীবন আমার কাছে অমূল্য সম্পদ। সুতরাং এমন পরিবেশে ভোট দিতে সেখানে গিয়ে ঝুঁকির মধ্যে পড়তে চাইনি।’

প্রসঙ্গত এবারের নির্বাচনে ১১টি কার্যকরী পরিষদ সদস্য পদের বিপরীতে মোট প্রার্থী ছিলেন ২৪ জন। ভোটপ্রাপ্তির দিক দিয়ে পরীমনির অবস্থান ২২তম। তার সমান ৭৯ ভোট পেয়েছেন অভিনেতা শাকিল খান।

পরীমনি ও শাকিল খানের চেয়ে কম ভোট পেয়েছেন শুধু রবিউল ইসলাম হরবোলা। তিনি পেয়েছেন ৪৭টি ভোট।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
অল্প অল্প জ্বর কেন হয়?
পরবর্তী পোস্ট
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের খুঁটিনাটি

রিলেটেড পোস্ট

দুঃস্থ ও অসহায়দের মাঝে নোঙ্গরের ঈদ সামগ্রী বিতরণ...

মার্চ ১৭, ২০২৬

পথচারীকে ‘মারধর’, রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা

মার্চ ১২, ২০২৬

বন্ধুত্ব থেকে বোনুয়া, হঠাৎ মিমিকে নিয়ে আবেগী নুসরাত

ফেব্রুয়ারি ১১, ২০২৬

এবার ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা

এপ্রিল ২৯, ২০২৫

আশাশুনি মিত্র তেঁতুলিয়া হাইস্কুলে পিঠা উৎসব

জানুয়ারি ২২, ২০২৫

অসামাজিক কাজে যুক্ত থাকার খবরে যা বললেন নায়িকা...

সেপ্টেম্বর ৮, ২০২৪

২০২৪ সালে টিকটকে আয়ের নতুন সুযোগ

মার্চ ১০, ২০২৪

এমএলএম প্রতারণার শিকার তিন তারকা!

মার্চ ৫, ২০২৪

শিল্পী সমিতির নির্বাচনে চমক আনছেন নিপুণ

মার্চ ৩, ২০২৪

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting