দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে সফর, ১৪৪৮ হিজরি | সকাল ১১:১৫
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়নির্বাচিত খবররাজনীতিলিড নিউজ

ভোটের দৌড়ে ৮৩ নারী প্রার্থী

কর্তৃক SK Ferdous ফেব্রুয়ারি ১১, ২০২৬
ফেব্রুয়ারি ১১, ২০২৬ ০ কমেন্ট 401 ভিউস

অনলাইন ডেস্ক : আর মাত্র এক দিন পরই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। রাত পোহালেই ভোটের তোড়জোড় শুরু। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় শেষ হয়েছে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা। এবার সময় জয়-পরাজয়ের হিসাব মিলানোর।

এবারের নির্বাচনে যদিও নারী প্রার্থী কম, তবুও প্রচার-প্রচারণা ও জয়ের সম্ভাবনায় পুরো সময়ে আলোচনায় প্রাসঙ্গিক ছিলেন তাঁরা। নির্বাচন কমিশনের দেওয়া সর্বশেষ তালিকা অনুসারে এবারের নির্বাচনে নারী প্রার্থী ৮৩ জন। এর মধ্যে ৬৩ জন বিভিন্ন দল থেকে মনোনয়ন পেয়েছেন এবং ২০ জন নির্বাচন করছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। ঢাকার ২০টি আসনের মধ্যে ১৩টিতেই ১৭ জন নারী প্রার্থী, ঢাকার বাইরে রয়েছেন ৬৭ জন।

ঢাকায় সবচেয়ে আলোচিত ঢাকা-৯ আসনের প্রার্থী ডা. তাসনিম জারা, ঢাকা-৮ আসনে মেঘনা আলম, ঢাকা-১২ আসনে তাসলিমা আখতার, ঢাকা-১৪ আসনে সানজিদা ইসলাম, ঢাকা-১৯ এ দিলশানা পারুল ও ঢাকা-২০ আসনে ইঞ্জিনিয়ার নাবিলা তাসনীম।

ভিন্নধর্মী প্রচার-প্রচারণা ও নতুন ধারার রাজনীতি গড়ে তোলার ইশতেহার নিয়ে পুরো সময়জুড়ে ভোটারদের সমর্থন আদায়ে কাজ করে গেছেন তাসনিম জারা। শুরুতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হয়ে নির্বাচন করার কথা থাকলেও শেষ মুহূর্তে এনসিপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র নির্বাচনের সিদ্ধান্ত নেন তিনি।

নির্বাচনী গণসংযোগে তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থানের পর আমাদের দেশকে নতুনভাবে সাজানোর সুযোগ এসেছে।

তাই নিজের জায়গা থেকে যতটুকু পারি পুরনো রাজনৈতিক ধারা পরিবর্তনে কাজ করতে চাই।’
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ঢাকা-১৪ আসনে লড়ছেন সানজিদা ইসলাম। ঢাকা-১৪ আসনকে একটি সন্ত্রাস, মাদক ও দখলবাজমুক্ত নিরাপদ ও বাসযোগ্য জনপদ হিসেবে গড়ে তোলার ইশতেহার নিয়ে প্রচার-প্রচারণা চালিয়েছেন তিনি।

অন্যদিকে ঢাকা-১৯-এ এনসিপির প্রার্থী দিলশানা পারুল। নির্বাচনী গণসংযোগে তিনি বলেন, ‘আমি এমন একটি সমাজের স্বপ্ন দেখি, যেখানে নারীরা বসে নারীদের চায়ের দোকানে আড্ডা দেবে।

ঢাকার বাইরে আসনগুলোতে আলোচিত নারী প্রার্থীদের মধ্যে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা, ফরিদপুর-২-এ বিএনপির প্রার্থী শামা ওবায়েদ, ফরিদপুর-৩ আসনে বিএনপির প্রার্থী নায়াব ইউসুফ আহমেদ, বরিশাল-৫-এ বাসদের প্রার্থী মনীষা চক্রবর্তী, লক্ষ্মীপুর-৪ আসনে জাসদের প্রার্থী তানিয়া রব এবং নেত্রকোনা-৪ আসনে কমিউনিস্ট পার্টির প্রার্থী জলি তালুকদার। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এবারের নতুন চমক হিসেবে রয়েছে বিএনপির বহিষ্কৃত প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। বিএনপির একনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত রুমিন ফারহানা নিজ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী থাকা সত্ত্বেও দল থেকে আসনটি ছেড়ে দেওয়া হয় জোটের প্রার্থীর জন্য।

অন্যদিকে সাধারণ মানুষ ও শ্রমজীবীদের থেকে অনুদান নিয়ে নির্বাচনী ব্যয়ের টাকা সংগ্রহ করেছেন আলোচিত প্রার্থী বরিশাল-৫-এর মনীষা চক্রবর্তী। স্থানীয় বিভিন্ন শ্রমজীবী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা, বিনামূল্যে গরিবদের চিকিৎসার কারণে বেশ পরিচিত তিনি। তিনি বলেন, ‘আমরা কোনো কোটিপতির কাছে মাথা বিক্রি করে নির্বাচন করতে চাই না। আমরা কালো টাকা ও দুর্নীতির বাইরে গিয়ে স্বচ্ছতা ও সততার রাজনীতি করি।’

বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও পাঁচবারের এমপি চৌধুরী কামাল ইবনে ইউসুফের মেয়ে নায়াব ইউসুফ আহমেদ ফরিদপুর-৩ আসনে বিএনপির প্রার্থী। নির্বাচনী প্রচারণায় তিনি বলেন, ‘দেড় শ বছর ধরে আমার পরিবার এই ফরিদপুরে নেতৃত্ব দিয়ে আসছে। আমরা কোনো দিন আপনাদের রেখে পালিয়ে যাইনি।’

‘জাল যার, জলা তার’—এই স্লোগান নিয়ে হাওরের মানুষের অধিকার আদায়ে লড়ছেন নেত্রকোনা-৪ আসনের কমিউনিস্ট পার্টির প্রার্থী জলি তালুকদার। নির্বাচনী প্রচারণায় তিনি বলেন, এবার সবাই শ্রমিক, মেহনতি, কৃষক, মানুষের কাস্তে মার্কায় ভোট দিয়ে নীরবে বিপ্লব ঘটিয়ে দিন। নিজেরাই নিজেদের ভাগ্য পরিবর্তন করতে হবে। সারা দেশের নারী প্রার্থীদের মধ্যে কে কে জনগণের ভোটে জাতীয় সংসদে যাবেন, তা জানা যাবে আর দুই দিন পরই।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বন্ধুত্ব থেকে বোনুয়া, হঠাৎ মিমিকে নিয়ে আবেগী নুসরাত
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় ককটেল-গুলিসহ যুবক আটক

রিলেটেড পোস্ট

 খোলপেটুয়া- কপোতাক্ষ নদী এখন বিএনপি – জামায়তের বালু...

আগস্ট ২, ২০২৬

বঙ্গবন্ধুর নাম কেউ মুছে ফেলতে পারবে না—- সজিব...

আগস্ট ১, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

সাতক্ষীরা জেলা আ. লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম...

জুলাই ২৭, ২০২৬

সাতক্ষীরার হাসপাতালে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন ,শাস্তি পেল...

জুলাই ২৬, ২০২৬

টানা বর্ষণে ভাসছে সাতক্ষীরার জনপদ, চরম ভোগান্তিতে নিম্ন...

জুলাই ২৫, ২০২৬

সংবাদ প্রকাশের ‘জের’: সাংবাদিককে হুমকি ও চাঁদা দাবির...

জুলাই ২৫, ২০২৬

গাজী নজরু‌লের সংসদ সদস্য পদ বা‌তি‌লের জন্য স্পিকার...

জুলাই ২৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting