দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | দুপুর ১:৪২
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

ভোক্তা অধিদপ্তরে জনবল সংকট, ১২ বছরে অভিযোগ নিষ্পত্তি ৮৩ হাজার

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১৫, ২০২৩
মার্চ ১৫, ২০২৩ ০ কমেন্ট 382 ভিউস

জাতীয় ডেস্ক:

ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর গত বছর ১২ বছরে প্রায় ১৬৭৫৩০টি (ফোনে ও লিখিত) অভিযোগ পেয়েছে। লিখিত অভিযোগ পায় ৮৮ হাজার ৯১৮টি। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে ৮৩ হাজার ৭৯৮টি। ২০২২ থেকে ২০২৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ১৫৬৮৮টি লিখিত অভিযোগ করা হয়। গত ১২ বছরে ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে ৮ হাজার ৩২৮টি প্রতিষ্ঠানকে ৫ কোটি ৮৫ লাখ ৮ হাজার ৮০৮ টাকা জরিমানা করা হয়েছে। এই জরিমানা থেকে ২৫ শতাংশ হিসেবে ৮ হাজার ১৯৭ জন ভোক্তা পেয়েছেন ১ কোটি ৪৩ লাখ ৬৫ হাজার ৫৭৭ টাকা।

বাণিজ্য মন্ত্রণালয় ও ভোক্তা অধিকার জানায়, সারা দেশে ভোক্তা অধিকারের কার্যক্রম পরিচালনায় ৪৫০জন জনবলের বিপরীতে ২১৬ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছে। ১৬১২১ নামে ২০২১ সালে একটি হটলাইন চালু করা হয়। ২০২১-২২ এবং ২০২৩ এই তিন বছরে হটলাইনে ১ লাখ ৬৯ হাজার ৫৩০টি অভিযোগ আসে।

ভোক্তা অধিকারে ২০১০ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত ২০০ লিখিত অভিযোগ আসে। ২০১৪ থেকে ২০১৫ সালে ৩০০, ২০১৫-২০১৬ সালে ৬৬২টি, ২০১৬-২০১৭ সালে ৬১৪০টি, ২০১৭-১৮ তে ৯০১৯টি, ২০১৮-১৯ এ ৭০০০, ২০১৯-২০ সালে ৯০০০, ২০২০-২১ সালে ১৪ ৯১০টি, ২০২১-২২ সালে ২৫ ৩ ৪৬টি এবং ২০২২-২০২৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ১৫৬৮৮টি লিখিত অভিযোগ আসে।

চলতি বছরের ১৮ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ভোক্তার অধিকার আদায়ে কনজ্যুমার কমপ্লেইন ম্যানেজমেন্ট সিস্টেম (সিসিএমএস) সফটওয়্যার এবং ওয়েব পোর্টাল চালু করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোক্তাদের অভিযোগ সহজ উপায়ে অনলাইনে জানানোসহ দ্রুত সেই অভিযোগ নিষ্পত্তির লক্ষ্যে সিসিএমএস ওয়েব পোর্টাল চালু করা হয়। পোর্টালটি চালুর পর ১৩ মার্চ ২০২৩ পর্যন্ত ৪ হাজার অভিযোগ এসেছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায, সারা দেশে ৮টি বিভাগের ৬৪টি জেলা পর্যায়ে জেলা অফিসগুলোতে একজন সহকারী পরিচালক এবং কম্পিউটার অপারেটর, একজন অফিস সহকারী নিয়ে কাজ চলছে। এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এএইচএম সফিকুজ্জামান বলেন, সারা দেশে আমাদের ২১৬ জন জনবল রয়েছে। সদরদপ্তরসহ ৮টি বিভাগের পাশাপাশি ৬৪টি জেলায় অফিস রয়েছে। অনেক জেলায় খালি রাখা হয়েছে। সেখানে ১০ থেকে ১২টি উপজেলায় অভিযান কার্যক্রম পরিচালনা করা কোনোভাবেই যথেষ্ট নয়। ৪৬৫ জন জনবল বৃদ্ধির প্রস্তাব মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে।

তিনি বলেন, আমাদের জনবল সংকট আছে। তবে অধিদপ্তরের জনবল বাড়ানোর চেষ্টা চলছে। আশা করি, দ্রুত এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসবে। জনবল সংকট থাকলেও আমরা বসে নেই। দেশের মানুষ দেখছে, এখন সারা দেশের বাজারে ভোক্তা অধিদপ্তর প্রতিদিন অভিযান চালাচ্ছে। এর সুফল অবশ্যই পাচ্ছে ভোক্তারা।

ভোক্তা অধিদপ্তরের জনবল সংকটের বিষয়ে কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান বলেন, দেশের জনগণের সরাসরি দেখভাল করার একমাত্র প্রতিষ্ঠান ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ খুবই ভোক্তাবান্ধব। কিন্তু জনবল সংকটের কারণে এই আইনের সুফল পাচ্ছে না ভোক্তা। তাই প্রতিষ্ঠানটির জনবল বাড়াতে হবে। শুধু জনবল বাড়ালেই হবে না, ভোক্তার স্বার্থ রক্ষায় সারা দেশে আরো জোরালোভাবে অধিদপ্তরের কার্যক্রম চালাতে হবে।

ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, শুধু জনবল বাড়ালেই হবে না, কর্মকর্তাদের দেশে-বিদেশে প্রশিক্ষণেরও প্রয়োজন রয়েছে। যথাযথ প্রশিক্ষণ না থাকায় এ ক্ষেত্রে সমস্যায় পড়তে হয়। ই-কমার্স নিয়ে সংকটের সময় উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে অধিদপ্তরের কর্মকর্তাদের। এ বিষয়ে প্রশিক্ষণ নিতে হবে কর্মকর্তাদের।

বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বলেন, ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরে জনবল নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন। অনেক কাজ এগিয়েছে, দ্রুত ভোক্তা অধিদপ্তরে জনবল বাড়ানো হচ্ছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া নিয়ে রিট খারিজ
পরবর্তী পোস্ট
দুর্ঘটনা প্রতিরোধে ‘সেলফ কন্টাক্টর রেলওয়ে অটো সিগন্যাল’

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting