দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১১:০২
পদ্মা ব্যারেজ -পানির অধিকার আদায় ও নদী প্রবাহ...
সাতক্ষীরায় মোটরসাইকেল আরোহীকে মারধরের অভিযোগ
তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অস্ত্রোপাচারে রোগীর মৃত্যুর অভিযোগ
ভারতীয় জলদস্যুদের অত্যাচারে অতিষ্ঠ সুন্দরবন, আতঙ্কে জেলে-বাওয়ালিরা
পানিতে ভাসছিল দুই শিশুর মরদেহ
পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত ​
পাটকেলঘাটায় পুলিশের বিশেষ অভিযানে দু’জন গ্রেফতার
পরিবেশ রক্ষায় শ্যামনগরের সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ...
আশাশুনিতে বিরোধপূর্ণ জমি দখলের পাঁয়তারার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের...
সুন্দরবন বাঁচলে, উপকূল বাঁচবে
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

ভারতীয় জলদস্যুদের অত্যাচারে অতিষ্ঠ সুন্দরবন, আতঙ্কে জেলে-বাওয়ালিরা

কর্তৃক Satnadee Satkhira সেপ্টেম্বর ১৮, ২০২৬
সেপ্টেম্বর ১৮, ২০২৬ ০ কমেন্ট 20 ভিউস

আইয়ুব আলী: সরকার সুন্দরবনকে স্থিতিশীল রাখতে জলদস্যুদের আত্মসমর্পণের সুযোগ দিয়েছে। এই ঘোষণার পর এ পর্যন্ত ৮টি বাহিনীর ১০১ জন সদস্য ১০৯টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গোলাবারুদসহ আত্মসমর্পণ করেছেন। আরও কয়েকটি বাহিনী আত্মসমর্পণের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।কিন্তু সরকারের এই সফলতার মধ্যেই নতুন করে মূর্তিমান আতঙ্ক হয়ে উঠেছে ভারতীয় কাজল-মুন্না বাহিনী। এই বাহিনীর দৌরাত্ম্যে সুন্দরবনে যেতে ভয় পাচ্ছেন জেলে-বাওয়ালি ও মৌয়ালিরা।

অনুসন্ধানে জানা গেছে, ভারতের রানাঘাটের ধানতলা থানার পাঁচবেড়িয়া গ্রামের কিশোর রায় ওরফে কাজল ওরফে মুন্নার নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি বাহিনী বাংলাদেশের সুন্দরবনে সক্রিয় রয়েছে। সুন্দরবনে বর্তমানে সবচেয়ে দাপুটে বাহিনীগুলোর মধ্যে এটি অন্যতম।

স্থানীয় ভুক্তভোগীদের অভিযোগ, বাহিনীটিতে সহযোগী হিসেবে রয়েছেন ভারতের মোল্লাখালী এলাকার গোপাল মন্ডল, কাকমারি সাতজেলিয়ার কাঁকড়া ডিপোর মালিক সঞ্জয় নায়েক, মোল্লাখালী পালমারি খেয়াঘাটের বাপ্পি মন্ডল, চুনোখালীর মিন্টু মোড়ল, কালিতলার আলী হোসেন ও মোল্লাখালীর সিদ্ধেশ্বরসহ আরও কয়েকজন। বাহিনীটি উপর থেকে নিয়ন্ত্রণ করেন মাধবকাটি পাটঘেরা এলাকার নেপাল মন্ডল ও জোনাব।

ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, বাহিনীটি জেলে জিম্মি, মুক্তিপণ আদায়, জেলেদের আহরিত মাছ-কাঁকড়া লুট, সীমান্তে মাদক ও গরু পাচারকারীদের সহযোগিতা এবং হরিণ ও বাঘ শিকারের মতো অপরাধে জড়িত।

বিগত এক সপ্তাহে এই বাহিনীর কাছে ১৫ জন জেলে জিম্মি হয়েছেন বলে দাবি করেছেন স্বজনেরা। তাঁদের মধ্যে কয়েকজন মুক্তিপণ দিয়ে ফিরে এলেও কয়েকজন এখনো জিম্মি রয়েছেন। জিম্মি থাকা জেলেদের সহযোগীদের দাবি, জনবল কম থাকায় জিম্মি জেলেদের দিয়েই দস্যুতা করানো হচ্ছে।

প্রায় এক মাস আগে সুন্দরবনে যাওয়া কালিঞ্চি এলাকার খানজাহান এখনো নিখোঁজ। এলাকার একাধিক বাসিন্দার ভাষ্য, খানজাহান এই বাহিনীর সক্রিয় সদস্য এবং তাঁর স্ত্রীর মাধ্যমে মুক্তিপণের টাকা নেওয়া হচ্ছে।

অনুসন্ধানে আরও জানা যায়, কাজল-মুন্না ও জোনাব নামে দুটি বাহিনীর কথা শোনা গেলেও মূলত তারা একই বাহিনী। এক মাস কাজল-মুন্না বাহিনীর নামে এবং পরের মাস জোনাব বাহিনীর নামে দস্যুতা করে দুই দফায় অর্থ আদায় করা হয়।

জেলেদের কাছ থেকে বিকাশ ও নগদের মাধ্যমে নেওয়া টাকা শৈলখালী এলাকার সহদেবের হুন্ডির মাধ্যমে ভারতে পাচার হয় বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে সহদেবের বক্তব্য পাওয়া যায়নি।

সম্প্রতি শ্যামনগরের বুড়িগোয়ালিনীর চুনা, মুন্সিগঞ্জের হরিনগর, বড় ভেটখালী ও রমজাননগরের টেংরাখালী এলাকায় র‍্যাব বর্তমানে (এস আর বি) এর অভিযানে ও টেংরা খালি এলাকায় পুলিশের পৃথক অভিযানে বিপুল ভারতীয় ওষুধ, মাদক ও কসমেটিকসহ তিনজন আটক হন। স্থানীয়দের অভিযোগ, এই চালানগুলো সুন্দরবনের ভেতর দিয়ে নিরাপদে পারাপারে কাজল-মুন্না বাহিনীর ভূমিকা রয়েছে।

সদ্য দস্যুদের ডেরা থেকে ফিরে আসা বুড়িগোয়ালিনীর দাতিনাখালী গ্রামের আব্দুল্লাহ বলেন, বৈধভাবে সুন্দরবনে যাওয়ার পর ফিরিঙ্গি এলাকায় কাজল-মুন্না বাহিনীর পরিচয়ে আমাদের আটক করে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।

সুন্দরবনের জেলে-বাওয়ালিদের দাবি, সুন্দরবনকে স্থিতিশীল রাখতে এবং আত্মসমর্পণ কার্যক্রম সফল করতে এই বাহিনীকে দ্রুত আইনের আওতায় আনা প্রয়োজন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পানিতে ভাসছিল দুই শিশুর মরদেহ
পরবর্তী পোস্ট
তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অস্ত্রোপাচারে রোগীর মৃত্যুর অভিযোগ

রিলেটেড পোস্ট

পরিবেশ রক্ষায় শ্যামনগরের সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ...

সেপ্টেম্বর ১৮, ২০২৬

বিআরটিসি বাসের চাকায় পিষ্ট, প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

সেপ্টেম্বর ১৫, ২০২৬

সেপ্টেম্বর ১৪, ২০২৬

ভূ‌মি সেবায় নি‌য়ো‌জিত বুড়িগোয়ালিনী ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা গগন...

সেপ্টেম্বর ১৪, ২০২৬

ঘুরে দাঁড়াতে কি পারবে এমপি নজরুল?

সেপ্টেম্বর ১৪, ২০২৬

ইউপি নির্বাচন সামনে রেখে শ্যামনগরের ১২ ইউনিয়নে সম্ভাব্য...

সেপ্টেম্বর ১৪, ২০২৬

ভূ‌মি সেবায় নি‌য়ো‌জিত  বুড়িগোয়ালিনী ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা...

সেপ্টেম্বর ১৪, ২০২৬

সাতক্ষীরা সুন্দরবন সড়কের উন্নয়ন কাজ চলছে কচ্ছপ গতিতে...

সেপ্টেম্বর ১৪, ২০২৬

শ্যামনগরে গৃহবধূর বিষপানে আত্মহত্যা

সেপ্টেম্বর ১৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting