দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৪:৫৬
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

ভারত-পাকিস্তান ক্রিকেটীয় সম্পর্ক টিকিয়ে রাখতে মোদিকে অনুরোধ আফ্রিদির

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২১, ২০২৩
মার্চ ২১, ২০২৩ ০ কমেন্ট 388 ভিউস

স্পোর্টস ডেস্ক:

এশিয়া কাপ নিয়ে ভারত-পাকিস্তান দ্বন্দ্বের এখনও অবসান হয়নি। পাকিস্তানের মাটিতে ভারতের সফর না করার আপত্তি নিয়ে এবার কথা বলেছেন সাবেক পাক অলরাউন্ডার শহীদ আফ্রিদি। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে অনুরোধ জানিয়েছেন, দু’দেশের মধ্যে যেন ক্রিকেট সিরিজ টিকে থাকে।

আগামী অক্টোবরে ভারতে ওয়ানডে বিশ্বকাপ মাঠে গড়ানোর আগে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। এ টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান। তবে ভারত সেখানে খেলতে আপত্তি জানিয়েছে। তাতে টুর্নামেন্টের ভেন্যু অন্য জায়গায় স্থানান্তরিত হওয়ার গুঞ্জন উঠেছিল। অন্যদিকে পাকিস্তানও এশিয়া কাপ আয়োজন নিয়ে অনড়। ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না গেলে তারাও বিশ্বকাপ খেলতে ভারত না যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে। এর মাঝে একবার দুই বোর্ডের সঙ্গে বসেও এ সমস্যার সমাধান করতে পারেনি এশিয়ান ক্রিকেট কাউন্সিল।

এদিকে সম্প্রতি কাতারে শেষ হওয়া লেজেন্ডস লিগে খেলতে যাওয়া পাকিস্তানের শহীদ আফ্রিদি গণমাধ্যমের মুখোমুখি হলে তাকে এসব বিষয়ে প্রশ্ন করা হয়। প্রসঙ্গ ওঠে পাকিস্তান সফরে না যাওয়ার পেছনে ভারতের কূটনৈতিক সিদ্ধান্তের।

এমন প্রসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করে আফ্রিদি বলেন ,‘মোদি সাহেবের কাছে অনুরোধ করব। দয়া করে ক্রিকেট হতে দিন। চলতে দিন। দুদেশের মধ্যে সম্পর্ক বাড়তে দিন। যাতে আমরা উদযাপন করতে পারি।’

২০০৮ সালের পর পাকিস্তানে আর সফর করেনি ভারত। শেষবার ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ হয়েছে ২০১৩ সালে। ভারত-পাকিস্তানের মাঠের দেখা যা হয় তা শুধু আইসিসির বড় টুর্নামন্টেগুলোতে।

পাকিস্তান যেভাবে হুমকি উপেক্ষা করে ভারত সফর করেছে, তাদেরও একই কাজ করা উচিত বলে মনে করেন আফ্রিদি। তিনি বলেন, ‘আপনারা শুধু পাকিস্তানে দল পাঠান, দেখুন আমরা কেমন আতিথেয়তা দেই। এর আগে ভারত সফরের আগে মুম্বাইয়ের একজন ভারতের মাটিতে আমাদের মেনে নেবে না বলে হুমকি দিয়েছিল। আমরা সেই হুমকি উপেক্ষা করে পাকিস্তান সরকারের দায়িত্বে ভারতে সফরে গিয়েছিলাম। হুমকির কারণে সম্পর্ক নষ্ট করা উচিত নয়।’

এরপর ২০০৫-২০০৬ সালের দিকে পাকিস্তানে অনুষ্ঠিত সিরিজের কথা স্মরণ করে আফ্রিদি বলেন, ‘সেই সময় বড় মিডিয়ার লোকজন এসেছিলেন। হরভজন, যুবরাজ এবং অন্যান্য খেলোয়াড়রা বাইরে গিয়ে কিছু কিনতেন। তারা যখন রেস্টুরেন্টে যেতেন তখন কেউ তাদের কাছ থেকে টাকা নিত না। এটাই দুই দেশের সৌন্দর্য।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মার্কিন পররাষ্ট্র দফতরের মানবাধিকার রিপোর্ট পর্যালোচনা হচ্ছে: কামাল উদ্দিন
পরবর্তী পোস্ট
আকস্মিক ইউক্রেন সফরে জাপানের প্রধানমন্ত্রী কিশিদা

রিলেটেড পোস্ট

লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের অভিবাসী পরিবার ও...

জুলাই ২৪, ২০২৬

অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

জুলাই ১২, ২০২৬

পুলিশ সুপার কাপ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জুলাই ৪, ২০২৬

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি...

জুন ৬, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting