দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৮:২৩
সাতক্ষীরায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের চার কর্মী আটক
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

‘ভাইরে চিনস না’ বলেই পুলিশ কর্মকর্তাকে মারধর

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ১৮, ২০২৩
ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ০ কমেন্ট 378 ভিউস

জাতীয় ডেস্ক:

রাজধানীর বেইলি রোডে উল্টোপথে আসা এক মোটরসাইকেলে ধাক্কা লাগার পর তার প্রতিবাদ জানালে মারধরের শিকার হয়েছেন এক পুলিশ কর্মকর্তা। এ ঘটনায় চার জনের নাম উল্লেখ করে ১০ থেকে ১২ জনকে অজ্ঞাত আসামি করেছে একটি মামলা করেছেন তিনি। এ ঘটনায় একজনকে গ্রেফতারও করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল ৫টার শান্তিনগর বেইলি রোডের মুখে কেএফসি-র সামনে এই ঘটনা ঘটে। রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে বাংলা ট্রিবিউনকে বিষয়টি জানিয়েছেন ভুক্তভোগী পুলিশের বিশেষ শাখায় (এসবি) কর্মরত উপপরিদর্শক (এসআই) একেএম মিরাজ হোসেন।

ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘ওই দিন বিকালে অফিসে শেষ করে বাসায় ফেরার পথে কেএফসির সামনে রাস্তা পার হওয়ার সময় পাঁচ-ছয়টি মোটরসাইকেলে ১০-১২ জন যুবক উল্টোপথে যাওয়ার সময় আমাকে ধাক্কা দেয়। এর প্রতিবাদ করতেই তারা আমাকে বেধরক মারপিট করে। পুলিশ পরিচয় দেওয়ার পর তারা আরও মারপিট করে।’ তিনি আরও বলেন, ‘প্রথমে মোটরসাইকেলে থাকা এক যুবক এবং তার সঙ্গে থাকা আরও কয়েকজন মোটরসাইকেল থেকে নেমেই বলে, ভাইরে চিনস না? ভাই যাইতাছে, আর তুই কথা কইতাছোস— এই বলেই মারতে শুরু করে তারা।’

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, মারধরের এক পর্যায়ে ওই পুলিশ কর্মকর্তার গলায় জুতা, বুট ও কেডস দিয়ে চেপে ধরে শ্বাসরোধ করে প্রাণনাশের চেষ্টা করা হয়েছে। এসময় পকেটে থাকা ম্যানিব্যাগটি ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছে; যারমধ্যে ১২ হাজার ২৩০ টাকাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল বলেও উল্লেখ করা হয়েছে। এসব অভিযোগ করে রমনা থানায় মামলা করেছেন এসআই একেএম মিরাজ হোসেন। মামলায় চার জনের নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন- তানভীর ইসলাম সজীব (৩৩), হাসান (৩২), ইমন (২৭) ও শাহাবুদ্দিন (২৫)। এছাড়া অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।

ভুক্তভোগী পুলিশ কর্মকর্তা বলেন, ‘স্টিলের হেলমেট দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথা ও নাক-মুখে গুরুতর রক্তাক্ত জখম করে তারা। নির্মমভাবে প্রহার করায় আমার মাথা ও নাক-মুখে রক্ত দেখে উপস্থিত লোকজন রমনা থানা পুলিশকে খবর দেয়। পরে থানার টহল টিম এসে আমাকে গুরুত্বর রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। ঢামেকে চিকিৎসারত অবস্থায় হাসপাতালের বেড খালি না থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে আমাকে উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নিয়ে আসা হয়।’

বর্তমানে শরীরে জখম নিয়ে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসাধীন মিরাজ হোসেন। তিনি বলেন, ‘পুলিশ পরিচয় দিয়েও রক্ষা পাইনি। ওরা ১০-১২ জন ছিল। আমাকে বেধড়ক মারধর করেছে। নাক-মুখ দিয়ে রক্ত ঝরছিল। এখন প্রচণ্ড মাথাব্যথা, সঙ্গে শরীরে ব্যথা। চিকিৎসক সিটি স্ক্যান করানোর পরামর্শ দিয়েছেন। কিন্তু এখনও সিটি স্ক্যান করানো হয়নি।’

ঘটনার দিন রাতেই তানভীর হোসেন সজীব নামে একজনকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান। তিনি বলেন, ‘তাকে গত শুক্রবার আদালতে তুলে জেলহাজতে পাঠানো হয়েছে। ওই ঘটনায় আর কোনও আসামি গ্রেফতার নেই। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ছাপানো বই এডিট করে অপপ্রচার চালানো হচ্ছে: শিক্ষামন্ত্রী
পরবর্তী পোস্ট
পদ্মা রেলওয়ে প্রকল্পের চীনা সার্ভেয়ার সড়ক দুর্ঘটনায় নিহত

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting