দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | বিকাল ৩:০৬
বুড়িগোয়ালিনী তারুণ্যের শক্তি ইয়ুথ টিমের উদ্বোধন
মারামারি ঠেকাতে গিয়ে ছুরির আঘাতে প্রাণ গেল কিশোরের
সখিপুর ফাজিল মাদ্রাসায় নিয়োগ পরীক্ষা ঘিরে দূনীতির অভিযোগ
আদালতের আদেশ অমান্য করে সাতক্ষীরায়  জমি দখলের পায়তারা
সাতনদী পত্রিকার সম্পাদককে হুমকি: পাইকগাছা প্রেসক্লাবের নিন্দা ও...
আশাশুনিতে বজ্রপাতে কাঠমিস্ত্রী নিহত
শ্যামনগর উপজেলা নাগরিক উন্নয়ন ফোরামের নবগঠিত কমিটি ঘোষণা
ছেলে ও পৌত্রের নির্যাতনের অভিযোগে হাসপাতালে ৮০ বছরের...
কলারোয়ায় জলাবদ্ধতায় মানিকনগর প্রাথমিক বিদ্যালয়: ভোগান্তিতে শিক্ষার্থীরা
নগরঘাটায় ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দলের পুরস্কারের গরু-ছাগলের মাংসে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

বুধহাটায় প্রতিপক্ষের হামলায় মুসল্লি আহত

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ৩, ২০২১
ডিসেম্বর ৩, ২০২১ ০ কমেন্ট 421 ভিউস

আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বেউলা গ্রামে জুম্মার নামাজ শেষে আদায়কৃত টাকা নিতে বাধা দেওয়ায় প্রতিপক্ষের হামলায় মুসল্লি শাহাজুদ্দিন আহত হয়েছেন। পুলিশী হস্তক্ষেপে আহত মুসল্লিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার (৩ ডিসেম্বর) দুপুর পৌণে দু’টার দিকে মধ্যম বেউলা বায়তুল মামুর জামে মসজিদে এ ঘটনা ঘটে।

মসজিদের সাবেক সভাপতি রবিউল ইসলাম, মুসল্লি মহিদুল ইসলাম, কামরুল ইসলাম, ফরিদ আহমেদ, ওলিউর রহমান, আঃ হাই, আঃ হামিদ, বিল্লাল হোসেনসহ অনেকে জানান, মসজিদটি ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত। ২০১২ সালে মসজিদের মুসল্লিদের সম্মতিক্রমে রবিউল ইসলামকে সভাপতি করে কমিটি গঠন করা হয়। নতুন কমিটি পুরনো কমিটির কাছে খাতাপত্র ও হিসাবনিকাশ চাইলে দেওয়া হয়নি। কিন্তু তারা জানতে পারেন মসজিদের জমি জনৈক হিন্দু সম্প্রদারের ব্যক্তির নামে রয়ে গেছে। তখন মুসল্লিরা স্বউদ্যোগে টাকা উত্তোলন করে ১ লক্ষ ১৬ হাজার টাকা দিয়ে মসজিদের নামে জমি ক্রয় করে নেন। এবং সেখানে নতুন করে মসজিদের বিল্ডিং নির্মান কাজ শুরু করা হয় এবং ছাদ ঢালাই পর্যন্ত কাজ সম্পন্ন হয়েছে। দু’ বছর আগে স্থানীয় ঢাকায় বসবাসকারী ড. মেহদী হাসান ও কয়েকজন গোপনে মুসল্লিদের অজ্ঞাতে মসজিদটি ওয়াকফ এস্টেট হিসাবে তালিকাভুক্ত করিয়ে মসজিদ তারা কয়েকজনে নিজেদের ইচ্ছামত চালাবেন বলে ঘোষণা দিলে মুসল্লিদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তখন তারা কয়েকজন ব্যতীত সকল মুসল্লি কমিটি ছাড়াই নিজেরা সম্মিলিত ভাবে মসজিদের ইমামের নেতৃত্বে মসজিদ পরিচালনা করে আসছেন। মসজিদের আয়ব্যয় ইমাম সাহেবের নেতৃত্বে করা হয়ে থাকে। শুক্রবার (৩ ডিসেম্বর) জুম্মার নামাজের পূর্বে মসজিদের ইমাম আঃ হান্নানকে নামাজ না পড়াতে বলেন মেহদী হাসান। তখন মুসল্লিদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এক পর্যায়ে মেহদী ঐ ইমামকে নামাজ পড়াতে বললে শান্তিপূর্ণ ভাবে নামাজ শেষ হয়। নামাজ শেষে অধিকাংশ মুসল্লি চলে গেলে হঠাৎ মৃত নেছার আলীর ছেলে হান্নান দান বাক্সে কতটাকা হয়েছে, জানতে চাইলে ইমাম টাকার পরিমান বলার পর হান্নান দানবাক্স নিজের আয়ত্বে নিতে চায়। মুসল্লি শাহাজুদ্দিন বাধা দিলে আঃ হান্নান, মেহদী হাসান, মোকাররম শেখ আক্রমন করলে তিনি রক্তাক্ত জখম হন। মুসল্লিরা জানান, আহত শাহাজদ্দিনকে রক্ষার জন্য বাইরে আনা হলে প্রতিপক্ষ মসজিদের মধ্যে ঢুকে নিজেরাই তালা আটকে দিয়ে বসে পড়ে। খবর পেয়ে বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মামুন হোসেন ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহত মুসল্লিকে সাতক্ষীরা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কবির জানান, দু’পক্ষের মধ্যে মারামারি হওয়ার পর পুলিশী হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) ঘটনাস্থান পরিদর্শন শেষে বিষয়টি নিয়ে দু’পক্ষের সাথে কথাবার্তা চলছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
এম.আর খান ও আনোয়ারা খানম স্মৃতি নকআউট ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে পূর্বাঞ্চল ক্লাব চ্যাম্পিয়ন
পরবর্তী পোস্ট
আশাশুনিতে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালন

রিলেটেড পোস্ট

আশাশুনিতে বজ্রপাতে কাঠমিস্ত্রী নিহত

অক্টোবর ২, ২০২৬

আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...

অক্টোবর ১, ২০২৬

আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার বেড়িবাঁধ নদীগর্ভে

সেপ্টেম্বর ২৮, ২০২৬

আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক চেয়ারম্যান আলিম মোল‍্যা...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

কাদাকাটিতে ডা. গাউসুল হক মোড়লের দাফন সম্পন্ন

সেপ্টেম্বর ২৭, ২০২৬

আশাশুনি ও প্রতাপনগরে জামায়াতের গণসংযোগ অনুষ্ঠিত

সেপ্টেম্বর ২৭, ২০২৬

মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও মামলা...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

কৃষক পরিবার থেকে উঠে আসার গল্প 

সেপ্টেম্বর ২৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting