দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১:০৬
কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় ৩ সদস্যের নতুন...
সাতক্ষীরায় ১৫ মাদ্রাসাছাত্রীর বাল্যবিয়ে: ১৮ না হওয়া পর্যন্ত...
সাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির...
‎শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবীতে জলবায়ু ধর্মঘট
শ্যামনগরের নওয়াবেকী বিড়ালাক্ষী কাদেরিয়া মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের...
সাতক্ষীরা বিএডিসি কর্মকর্তা আমিনুলের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ: সম্পদের...
ডাম্পিং গ্রাউন্ড না থাকায় গ্যারেজে পড়ে নষ্ট কোটি...
পাইকগাছায় ফসিয়ার রহমান মহিলা কলেজে একাদশ শ্রেণীর নবীন...
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয়ে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদারের মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা অনুষ্ঠিত

কর্তৃক kobirubel.satnadee জুলাই ১৭, ২০২১
জুলাই ১৭, ২০২১ ০ কমেন্ট 497 ভিউস

নিজস্ব প্রতিবেদক: বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির ভার্চুয়াল স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত উক্ত স্মরণ সভায় সভাপতিত্ব করেন জেলা নাগরিক কমিটির আহবায়ক মো. আনিসুর রহিম।

স্মরণ সভায় বক্তব্য রাখেন, জেলা জাতীয় পাটির সভাপতি শেখ আজাহার হোসেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন অর রশিদ, জেলা জাসদের সভাপতি শেখ ওবায়দুস সুলতান বাবলু, বাংলাদেশ জাসদের জেলা সাধারণ সম্পাদক প্রভাষক ইদ্রিশ আলী, বাসদের সমন্বয়ক নিত্যা নন্দ সরকার, গণফোরামের জেলা সাধারণ সম্পাদক আলী নুর খান বাবলু, দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই- এলাহী, জেলা নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক এড. শেখ আজাদ হোসেন বেলাল, সদস্য সচিব এড. আবুল কালাম আজাদ, উন্নয়ন কর্মী মাধব চন্দ্র দত্ত ও এড. মুনির উদ্দিন, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় নেতা এড. আল মাহামুদ পলাশ, উদীচীর জেলা সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, জহুরুল কবির প্রমুখ।

স্মরণ সভায় বক্তারা আবুল খায়ের সরদারের স্মৃতিচারণ করে বলেন, তিনি সারা জীবন মানুষের জন্য কাজ করে গেছেন। তিনি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা ভূমিহীন সমিতির সভাপতি, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতিসহ মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন রাজনৈতিক সামাজিক আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। তিনি সাতক্ষীরার উন্নয়নে নাগরিক আন্দোলন করেছেন। বক্তারা বলেন, বর্তমান সময়ে রাজনীতির নামে বাড়ি-গাড়ি, টাকা-পয়সা, সহায়-সম্পদ অর্জনের যে প্রতিযোগিতা শুরু হয়েছে, তার বিপরীতে দাড়িয়ে পৈত্রিক সম্পত্তি খুইয়ে তিনি রাজনীতি করেছেন। তিনি সরকারী খাস জমিতে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সামিল হয়েছেন। ২০০১ সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর সাতক্ষীরা জেলাব্যাপি সংখ্যালঘু ও মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের উপর অত্যাচার নির্যাতন শুরু হলে তিনি তার বিরুদ্ধেও রুখে দাড়িয়েছিলেন। তিনি একাত্তরের মহান মুক্তিযুদ্ধেও বীরত্বের সাথে যুদ্ধ করেছেন। বক্তারা আবুল খায়ের সরদারের জীবন ও কর্ম থেকে শিক্ষা নেওয়ার জন্য বর্তমান প্রজন্মের প্রতি আহবান জানান।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মণিরামপুরে খেদমতে খলক ফাউন্ডেশনের ফ্রি অক্সিজেন সেবা চালু
পরবর্তী পোস্ট
তিন বাংলাদেশি তরুণীকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার সময় ধৃত ভারতীয় মহিলা

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় ১৫ মাদ্রাসাছাত্রীর বাল্যবিয়ে: ১৮ না হওয়া পর্যন্ত...

সেপ্টেম্বর ২৫, ২০২৬

সাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির...

সেপ্টেম্বর ২৪, ২০২৬

সাতক্ষীরা বিএডিসি কর্মকর্তা আমিনুলের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ: সম্পদের...

সেপ্টেম্বর ২৪, ২০২৬

সাতক্ষীরায় ১১ বছরের মাদ্রাসাছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন

সেপ্টেম্বর ২৪, ২০২৬

বিদ্যুৎস্পৃষ্টে  প্রতিবন্ধী যুবকের মৃত্যু

সেপ্টেম্বর ২৪, ২০২৬

শহরের বুকে জলফুলের মায়া: সরকারি টেকনিক্যাল স্কুল ও...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

সাতক্ষীরা বাইপাস সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ নিহত

সেপ্টেম্বর ২৩, ২০২৬

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting