দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৮:৪৪
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

বিয়ের মেহেদিরাঙা হাতে ক্যানোলা, এখনো স্বামীর মৃত্যুর খবর জানেন না সোনিয়া

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৩, ২০২৩
মার্চ ৩, ২০২৩ ০ কমেন্ট 560 ভিউস

জাতীয় ডেস্ক:

হাসপাতালের শয্যায় শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন সোনিয়া। বুকের ওপর রাখা মেহেদিরাঙা বাঁ হাতে ক্যানুলার ছিদ্রের পাশে জমে আছে রক্তকণা। স্বামী শামীম হোসেন মারা যাওয়ার পর ১৫ ঘণ্টা পেরিয়ে গেলেও খবরটি জানানো হয়নি তাঁকে। কিছুটা জ্ঞান ফিরলেই সোনিয়া বারবার স্বামীর খোঁজ করছেন।

গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল দুর্ঘটনায় সোনিয়ার স্বামী শামীম হোসেন (২২) মারা গেছেন। ওই মোটরসাইকেলে থাকা সোনিয়া গুরুতর আহত হয়েছেন। সোনিয়া স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। নিহত শামীম বেগমপুর ইউনিয়নের ফুরশেদপুর গ্রামের নওদাপাড়ার মৃত শফিউদ্দিনের ছেলে। ওই দুর্ঘটনায় সোনিয়া ও তাঁর খালাতো ভাইয়ের স্ত্রী শেফালি খাতুন আহত হয়েছেন। শেফালি খাতুন তিতুদহ ইউনিয়নের বলদিয়া গ্রামের বিশ্বাসপাড়ার সজীব মিয়ার স্ত্রী।

আজ শুক্রবার সকালে জানাজা শেষে শামীমের লাশ নিজ গ্রামে দাফন করা হয়েছে। আহত সোনিয়ার অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকেরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। তবে অর্থের অভাবে স্বজনেরা এখনো তাঁকে রাজশাহী নিয়ে যেতে পারছেন না। বর্তমানে সোনিয়া চুয়াডাঙ্গার নিউ ইউনাইটেড ক্লিনিকে চিকিৎসাধীন।

আজ শুক্রবার সকালে হাসপাতালে গিয়ে কথা হয় সোনিয়ার খালা ফেরদৌসী বেগমের সঙ্গে। তিনি বলেন, দুর্ঘটনায় সোনিয়ার দুই পা ও ডান হাত ভেঙে গেছে। প্রচণ্ড ব্যথার কারণে তাঁকে ওষুধ দিয়ে বেশির ভাগ সময় ঘুম পাড়িয়ে রাখা হচ্ছে। তবে ঘুম ভাঙলেই যন্ত্রণায় কাতরাচ্ছেন আর স্বামী শামীমের বিষয়ে জানতে চাচ্ছেন। চিকিৎসকের পরামর্শে শামীম মারা যাওয়ার বিষয়টি সোনিয়াকে এখনো জানানো হয়নি। বাড়িতে সোনিয়ার মা চম্পা বেগম এখন পাগলপ্রায়।

সদর হাসপাতালের সার্জারি (মহিলা) বিভাগে গিয়ে চিকিৎসাধীন শেফালি খাতুনের সঙ্গে কথা হয়। তিন মাস বয়সী মেয়ে রজনীকে কোলে নিয়ে শয্যায় বসেছিলেন এই নারী। গতকাল রাতের দুর্ঘটনার কথা মনে করতেই মেয়েকে বুকে জড়িয়ে ধরে বারবার ফুঁপিয়ে কেঁদে উঠছেন তিনি। শয্যার পাশে দাঁড়িয়ে থাকা বাবা ইমাম আলী ও মা জোছনা খাতুন তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন।

গতকাল রাতের ঘটনার বর্ণনা দিয়ে শেফালি খাতুন বলেন, গত ২৪ ফেব্রুয়ারি শামীমের বাড়ির লোকজন সোনিয়াকে দেখতে আসেন। পরে দুই পক্ষের সম্মতিতে ওই দিনই দুজনের বিয়ে হয়। বিয়ের পর সোনিয়া শ্বশুরবাড়িতে যান। এলাকার প্রচলিত নিয়ম অনুযায়ী, পরদিন ২৫ ফেব্রুয়ারি আবার নববধূকে নিয়ে শ্বশুরবাড়িতে আসেন শামীম। আজ শুক্রবার সোনিয়াকে নিয়ে নিজ বাড়িতে ফেরার কথা ছিল শামীমের। কিন্তু তার আগেই তো না ফেরার দেশে চলে গেলেন শামীম।

স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাতে সোনিয়ার এক আত্মীয়ের বাড়িতে তাঁদের দাওয়াত ছিল। সেখানে যাওয়ার আগে মিষ্টি কিনতে সোনিয়া ও শেফালিকে নিয়ে শামীম মোটরসাইকেলে হিজলগাড়ি বাজারে যাচ্ছিলেন। কিন্তু বাজারে পৌঁছানোর আগেই কেরু কোম্পানির খামারের কাছে পৌঁছালে একটি কুকুরের সঙ্গে ধাক্কা লেগে তিনজনই মোটরসাইকেল থেকে রাস্তার ওপরে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলে শামীম নিহত হন। স্থানীয় লোকজন তিনজনকেই উদ্ধার করে সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক মোস্তাফিজুর রহমান শামীমকে মৃত ঘোষণা করেন।

বাবা-মায়ের একমাত্র ছেলে ছিলেন শামীম। শামীমের দুই বোনের বিয়ে হয়েছে। অনেক অল্প বয়সে শামীম তাঁর বাবা শফিউদ্দিনকে হারান। অনেক সংগ্রাম করে তাঁর মা তিন সন্তানকে বড় করেছেন। শামীম হিজলগাড়ি বাজারে একটি বিস্কুট কারখানার কর্মচারী ছিলেন। এদিকে দুই বোনের মধ্যে সোনিয়া বড়। ছোট বোন ফাতেমা হিজলগাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। সোনিয়া একই বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়েন। সোনিয়ার বাবার সঙ্গে তাঁর মায়ের যোগাযোগ নেই। সোনিয়ার মা চম্পা খাতুন কৃষিকাজ করেন। অনেক সংগ্রাম করে দুই মেয়েকে পড়াশোনা করাচ্ছেন তিনি। বাড়িতে কোনো পুরুষ সদস্য না থাকায় সোনিয়ার স্বামী শামীমকে ঘিরে ছিল অনেক আশা-ভরসা। কিন্তু একটি দুর্ঘটনা দুটি পরিবারকেই অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিল।

সোনিয়ার খালাতো ভাই আশাবুল হক বলেন, সোনিয়ার চিকিৎসার জন্য ৬০ থেকে ৭০ হাজার টাকার প্রয়োজন। কিন্তু দুই পরিবারের কারও পক্ষেই এত টাকা দেওয়া সম্ভব নয়। এ জন্য রাজশাহীতে নেওয়াও সম্ভব হচ্ছে না। এ অবস্থায় বলদিয়া গ্রাম ও হিজলগাড়ি বাজারের লোকজনের কাছ থেকে সাহায্য সংগ্রহ করা হচ্ছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বন্য প্রাণীর বেচাকেনা ১৩ জেলায়, পাচার ভারতসহ নানা দেশে
পরবর্তী পোস্ট
স্বরাষ্ট্রমন্ত্রীর আগমনে বাগআঁচড়ায় আনন্দ র‍্যালি অনুষ্ঠিত

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting