দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৩:৩৩
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বিনোদন

বিয়েবিচ্ছেদের গুঞ্জনের আগুনে ঘি ঢাললেন ইমরানের স্ত্রী

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২২, ২০২৩
মার্চ ২২, ২০২৩ ০ কমেন্ট 400 ভিউস

বিনোদন ডেস্ক:

‘জানে তু ইয়া জানে না’খ্যাত অভিনেতা ইমরান খান। ২০১৯ সালে গুঞ্জন ওঠে স্ত্রী অবন্তিকা মালিকের সঙ্গে দীর্ঘ ৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এরপর অবন্তিকার মা বন্দনা মালিক জানান, এ জুটির বিবাহবিচ্ছেদ হচ্ছে না।

তারপর দীর্ঘ সময় কেটে গেছে। সময়ের সঙ্গে ইমরান-অবন্তিকার বিচ্ছেদের আলোচনায় ভাটা পড়ে। তবে পিংকভিলা জানিয়েছে, বিয়েবিচ্ছেদ না হলেও দীর্ঘদিন ধরে আলাদা থাকছেন তারা। এবার অবন্তিকা নিজেই বিয়েবিচ্ছেদের গুঞ্জনের আগুনে ঘি ঢাললেন।

মূল বিষয় হলো, অবন্তিকা তার ইনস্টাগ্রাম স্টোরিতে জনপ্রিয় গায়িকা মাইলি সাইরাসের একটি ভিডিও ক্লিপ শেয়ার করেছেন। তাতে লিখেছেন— ‘তার জন্য বিয়েবিচ্ছেদের সিদ্ধান্ত সেরা ছিল।’ ২০২০ সালে অস্ট্রেলিয়ান অভিনেতা লিয়াম হেমসওয়ার্থের সঙ্গে বিচ্ছেদ হয় মাইলি সাইরাসের।

এখানেই শেষ নয় অবন্তিকা এ ভিডিওর নিচে লিখেন, ‘শুধু তারই নয়… এমনি বলছি।’ অবন্তিকার এই পোস্ট সামনে আসার পর ইমরানের সঙ্গে বিয়েবিচ্ছেদের বিষয়টি চর্চায় পরিণত হয়েছে। তবে কী কারণে এই পোস্ট করেছেন অবন্তিকা, সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি তিনি।

কিছু দিন আগে গুঞ্জন চাউর হয়, অভিনেত্রী ও ফ্যাশন ডিজাইনার লেখা ওয়াশিংটনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন ইমরান। তাদের একটি ভিডিওকে কেন্দ্র করে এ গুঞ্জন ভেসে বেড়ায়।

অবন্তিকার সঙ্গে ইমরানের দূরত্ব বাড়ার সঠিক কারণ জানা যায়নি। তবে এর আগে অবন্তিকার মা বন্দনা মালিক বলেছিলেন, ‘স্বামী-স্ত্রীর মধ্যে কিছু মত-পার্থক্যের সৃষ্টি হয়েছে, কিন্তু সেগুলো সমাধান হবে।’

দীর্ঘ আট বছর প্রেম করার পর ২০১১ সালের ১০ জানুয়ারি অবন্তিকাকে বিয়ে করেন ইমরান। এরপর ২০১৪ সালে তাদের মেয়ে ইমারার জন্ম হয়।

ইমরান খানের আরেক পরিচয় তিনি অভিনেতা আমির খানের ভাগ্নে। ২০০৮ সালে ‘জানে তু ইয়া জানে না’ সিনেমার মাধ্যমে তার বলিউডে অভিষেক হয়। এরপর একাধিক বক্স অফিস সফল সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন।

তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কাট্টি বাট্টি’। নিখিল আদভানি পরিচালিত সিনেমাটিতে কঙ্গনা রাণৌতের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন তিনি। বক্স অফিসে খুব একটা সুবিধা করতে পারেনি এটি। ‘মিশন মার্স: কিপ ওয়াকিং ইন্ডিয়া’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মাধ্যমে পরিচালক হিসেবে নাম লেখিয়েছেন তিনি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দারুণ শুরুর পরও মাহমুদউল্লাহ-সৌম্যদের ব্যর্থতায় মোহামেডানের ২৩৫
পরবর্তী পোস্ট
শ্যামনগরে বিষ পানে যুবকের আত্মহত্যা

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

ফিরলেন সিঁথি, নাচলেন অলংকার

জুন ২৭, ২০২৬

আত্মহত্যা করেছেন জনপ্রিয় অভিনেত্রী ফ্রান্সিন

জুন ১৭, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ

মে ১৫, ২০২৬

দুঃস্থ ও অসহায়দের মাঝে নোঙ্গরের ঈদ সামগ্রী বিতরণ...

মার্চ ১৭, ২০২৬

পথচারীকে ‘মারধর’, রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা

মার্চ ১২, ২০২৬

বন্ধুত্ব থেকে বোনুয়া, হঠাৎ মিমিকে নিয়ে আবেগী নুসরাত

ফেব্রুয়ারি ১১, ২০২৬

এবার ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা

এপ্রিল ২৯, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting