দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | দুপুর ১:১৪
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...
কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বৃদ্ধি, তা দমনে প্রয়োজনীয় প্রশাসনিক...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বিনোদন

বিচ্ছেদের সিদ্ধান্তে রাজি নওয়াজ-আলিয়া, তবে…

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৩০, ২০২৩
মার্চ ৩০, ২০২৩ ০ কমেন্ট 418 ভিউস

বিনোদন ডেস্ক:

বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। বেশ কিছু দিন ধরেই স্ত্রী আলিয়া সিদ্দিকির সঙ্গে দাম্পত্য কলহ চলছিল তার। গত বছর থেকে সূত্রপাত সেই কলহের। শেষ পর্যন্ত তা আদালত পর্যন্ত গড়িয়েছে। একে অপরের বিরুদ্ধে অভিযোগের পাহাড় খাড়া করেছেন নওয়াজ ও আলিয়া। নওয়াজের বিরুদ্ধে গার্হস্থ্য সহিংসতা-সহ একাধিক অভিযোগ এনেছেন আলিয়া। অন্যদিকে, আলিয়ার সন্তানের পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেতার মা। সব মিলিয়ে একের পর এক অভিযোগ-পাল্টা অভিযোগ, কাদা ছোড়াছুড়ি, নাটক চলেছে নওয়াজ ও আলিয়ার দাম্পত্যজীবন নিয়ে। এবার সেই দাম্পত্যেই ইতি টানতে চলেছেন এই জুটি।

বিবাহবিচ্ছেদ অনিবার্য, আগেই জানিয়েছিলেন আলিয়া। তাতে নাকি কোনও আপত্তি করেননি নওয়াজও। শোনা যাচ্ছে, এই দাম্পত্যকলহের ফলে জনসমক্ষে তার ভাবমূর্তি যেভাবে নষ্ট হয়েছে, তাতে বিবাহবিচ্ছেদ ছাড়া অন্য কোনও উপায় দেখছেন না ‘সেক্রেড গেমস’ অভিনেতা। তাড়াতাড়ি যাতে সব সমস্যার সমাধান হয়, সেজন্য আলিয়ার শর্ত মানতেও রাজি নওয়াজ।

জানা গেছে, আলিয়ার বিরুদ্ধে মানহানি মামলা প্রত্যাহার করতে রাজি হয়েছেন অভিনেতা। ১০০ কোটি রুপি ক্ষতিপূরণ চেয়ে যে মামলা করেছিলেন তিনি, তা ফিরিয়ে নিতেও রাজি হয়েছেন নওয়াজ।

দিন কয়েক আগে স্ত্রী আলিয়া সিদ্দিকি ও ভাই শামাস সিদ্দিকির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন নওয়াজ। জনসমক্ষে ও সমাজমাধ্যমে তার চরিত্রকে কালিমালিপ্ত করা হয়েছে, এই অভিযোগের ভিত্তিতে ১০০ কোটির রুপির ক্ষতিপূরণ দাবি করে মামলা করেন তিনি। তবে তার এক দিনের মাথায় নিজের দাবি থেকে ৩৬০ ডিগ্রি ঘুরে সমঝোতা আবেদন জানান অভিনেতা নিজেই। এরই মধ্যে তিনি নাকি আলিয়াকে সেট্লমেন্ট ড্রাফ্টও পাঠিয়েছেন।

আলিয়ার আইনজীবীর দাবি, সেই সমঝোতা প্রস্তাব পেয়েছেন তার মক্কেল। ওই প্রস্তাবে নাকি অভিনেতার পক্ষ থেকে জানানো হয়েছে, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে প্রস্তুত তারা। সন্তানদের ভবিষ্যতের কথা ভেবেই এই পদক্ষেপ নিতে চান নওয়াজ।

অন্যদিকে, বিবাহবিচ্ছেদের সিদ্ধান্তের পর আবার দুই সন্তানের অভিভাবকত্ব নিয়ে তৈরি হয়েছে জটিলতা। আলিয়ার দাবি, কিছুতেই দুই সন্তানকে নওয়াজের সঙ্গে থাকতে দেবেন না তিনি। নওয়াজ আবার দুই সন্তানের অভিভাবকত্ব দাবি করে আদালতের দ্বারস্থ হয়েছেন ইতোমধ্যেই।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পাটের গুরুত্ব এখনো কমেনি: কৃষিমন্ত্রী
পরবর্তী পোস্ট
চিলিতে মানব দেহে প্রথম ‘বার্ড ফ্লু’ শনাক্ত

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

ফিরলেন সিঁথি, নাচলেন অলংকার

জুন ২৭, ২০২৬

আত্মহত্যা করেছেন জনপ্রিয় অভিনেত্রী ফ্রান্সিন

জুন ১৭, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ

মে ১৫, ২০২৬

দুঃস্থ ও অসহায়দের মাঝে নোঙ্গরের ঈদ সামগ্রী বিতরণ...

মার্চ ১৭, ২০২৬

পথচারীকে ‘মারধর’, রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা

মার্চ ১২, ২০২৬

বন্ধুত্ব থেকে বোনুয়া, হঠাৎ মিমিকে নিয়ে আবেগী নুসরাত

ফেব্রুয়ারি ১১, ২০২৬

এবার ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা

এপ্রিল ২৯, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting