বিএনপির পদযাত্রায় হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ

জাতীয় ডেস্ক:

বিএনপির ইউনিয়নে পদযাত্রায় হামলা, মামলা দিয়ে নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, এ সরকার দিশেহারা হয়ে বিএনপির আন্দোলন পুলিশ দিয়ে প্রতিরোধ করতে চায়। এরই ধারাবাহিকতায় পদযাত্রায় অংশগ্রহণকারী নেতাকর্মীদের নামে মামলা দিয়েছে।

অবিলম্বে নেতাকর্মীদের নামে মামলা প্রত্যাহার ও গ্রেফতার হওয়া নেতাকর্মীদের মুক্তির দাবি জানান তিনি।

সমাবেশে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যু আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা বক্তব্য দেন। যশোরের ৮ উপজেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী সমাবেশে অংশগ্রহণ করেন।

Recomended