দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | দুপুর ২:০৯
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

বিএনপির দশ দফায় জনগণের কোনো কথা নেই: হানিফ

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৬, ২০২৩
ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ০ কমেন্ট 364 ভিউস

জাতীয় ডেস্ক:

রোববার কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে সাংবাদিকদের সাথে কথা বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ
বিএনপির দশ দফা দাবিতে জনগণের কোনো কথা নেই, তাদের দশ দফা দাবি হলো সন্ত্রাসী তারেক রহমানকে প্রতিষ্ঠিত করা আর দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়াকে মুক্ত করা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

রোববার (২৬ ফেব্রুয়ারি) কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে ছাত্রলীগের আয়োজনে ‘স্বাধীনতার ইতিহাস ও এগিয়ে যাওয়া বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।

এ সময় মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি বরাবরই মিথ্যাচারের রাজনীতি করে। তাদের নেতা তারেক রহমানকে রাজনৈতিক নেতা হিসেবে না, মানুষ তাকে সন্ত্রাসী নেতা হিসেবে চেনে। এদেশের মানুষ কোনো সন্ত্রাসীকে নেতা হিসেবে দেখতে চায় না।

তিনি বলেন, তারা যে দশ দফা দাবিতে আন্দোলন করছে সেই দশ দফা হলো তারেক রহমানকে প্রতিষ্ঠিত করা। দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়ার মুক্তির দাবি। এছাড়া এই দাবির মধ্যে জনগণের কোনো কথা নেই। এই দাবি নিয়ে দেশবাসীও ভাবছে না। আওয়ামী লীগও ভাবছে না। যে দাবির সাথে জনসম্পৃক্ততা নেই, সেই দাবি আদায়ও সফল হবে না।

দেশে বি-রাজনীতিকরণ চলছে জাতীয় পার্টির চেয়ারম্যানের এমন বক্তব্য প্রসঙ্গে হানিফ বলেন, জাতীয় পার্টি নিয়ে কথা বলার সময় এখনো আসেনি। তবে আমাদের দেশে একটা রাজনৈতিক কালচার আছে সরকারের বিরুদ্ধে অভিযোগ করলে জনগণের সমর্থন পাওয়া যায়। এমন মানসিকতা অনেকেই পোষণ করেন। যার কারণে অনেকেই সুযোগ পেলে সরকারের বিরুদ্ধে অভিযোগ করে। যৌক্তিক-অযৌক্তিক বিচার করে না। সরকারের বিরুদ্ধে এমন কথা বলার আগে আয়নায় নিজের চেহারাটা দেখারও আহ্বান জানান হানিফ।

এসময় কুষ্টিয়ার দৌলতপুর আসনের সংসদ সদস্য আ ক ম সারোয়ার জাহান বাদশা, কুমারখালী খোকসা আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুকুজ্জামান, শেখ হাসান মেহেদি, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজু, মাযহারুল আলম সুমন, তথ্য ও গবেষণা সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লব, কুষ্টিয়া নাগরিক কমিটির সভাপতি, প্রফেসর ডা. মুসতানজিদ, সাধারণ সম্পাদক প্রফেসর ড. সেলিম তোহা, জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিক উপস্থিত ছিলেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
রাজধানীর কড়াইল বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে
পরবর্তী পোস্ট
টিচারস গাইড খুবই সহজ ভাবে করা হয়েছে, না বোঝার কারণ নেই: শিক্ষামন্ত্রী

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting