দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ১১:৩৩
সড়ক সংস্কারে বাঁধা নয়, শুধুমাত্র অপ্রয়োজনীয় অংশ উচ্ছেদ...
জেলা প্রশাসক দেখবেন কি? দেবহাটায় সরকারি মূল্যের চেয়ে...
লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস
জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিবকে ফুলেল শুভেচ্ছা
নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু
তালায় বাপের বাড়ি বেড়াতে এসে হামলার শিকার কন্যাশিশুসহ...
সাতক্ষীরায় একদিনে মিলল তিন মরদেহ
সংখ্যালঘু পরিবার নির্যাতনের অভিযোগে কালিগজ্ঞের কৃষক দলের আহ্বায়ককে...
.শ্যামনগরে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
কলারোয়ায় এক যুবকের মৃতদেহ উদ্ধার
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

বিএনপি-জামায়াতের হরতাল ঘিরে কঠোর অবস্থানে কলারোয়া পুলিশ

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ২৯, ২০২৩
অক্টোবর ২৯, ২০২৩ ০ কমেন্ট 282 ভিউস

কলারোয়া ব্যুরো: রবিবার সারাদেশে সকাল-সন্ধ্যা বিএনপি-জামায়াতের ডাকা হরতালকে ঘিরে নাশকতা মোকাবেলায় কলারোয়ায় সতর্ক অবস্থায় ছিলো আইনশৃঙ্খলা বাহিনী। কলারোয়ার গুরত্বপূর্ণ এলাকাগুলোতে পুলিশের বাড়তি উপস্থিতি লক্ষ্য করা গেছে। শনিবার সন্ধ্যা থেকেই নাশকতা মোকাবেলায় কলারোয়ায় বিভিন্ন গুরত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তবে রবিবার রাত পর্যন্ত কলারোয়ার কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। থানা পুলিশ সূত্র জানায়, হরতালকে কেন্দ্র করে বিক্ষোভ কিংবা যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে কলারোয়া থানার বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে ছিলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোহা. মোস্তাফিজুর রহমান বলেন, আমি কলারোয়া থানায় যোগদানের পূর্বে বিগত ২০১৩-১৪ সালে ভয়াবহ নাশকতার কথা শুনেছি এবং জেনেছি এজন্য কিভাবে দুষ্কৃতিকারীদের দমন করতে হবে এমন অভিজ্ঞতা আমার রয়েছে। এজন্য থানার গুরত্বপূর্ণ স্থান এবং স্থাপনার নিরাপত্তার স্বার্থে অতিরিক্ত নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। গুরত্বপূর্ণ পয়েন্টগুলোতে নেওয়া হয় বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা। তিনি আরও বলেন, জনগণের নিরাপত্তা ও জানমালের জন্য হুমকি এমন যেকোন কর্মসূচি কলারোয়াতে হতে দেওয়া হবে না। হরতালে যারা নাশকতামূলক কর্মকাণ্ড করবে তাদের ছাড় দেয়া হবে না। হরতালের সমর্থনে বিক্ষোভ কিংবা ভাঙচুর, জ্বালাও-পোড়াও করলে তা শক্ত হাতে দমন করা হবে। অন্যদিকে বিএনপি-জামায়াতের কর্মসূচিকে ঘিরে কলারোয়াসহ জেলায় যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে সতর্ক অবস্থানে থাকার কথা জানিয়েছে এলিট ফোর্স র‌্যাব। এদিকে, দিনব্যাপি বিএনপি-জামাতের ডাকা হরতালে কলারোয়ার রাজপথ দখলে ছিলো আওয়ামী লীগের। উপজেলা আওয়ামী লীগ পৃথকভাবে কলারোয়ায় সন্ত্রাস ও নৈরাজ্য বিরোধী মিছিল-সমাবেশে মুখরিত করে তোলে কলারোয়ার রাজপথ। তবে হরতালের পক্ষে বিএনপি-জামায়তের কোন নেতা-কর্মীকে মাঠে নামতে দেখা যায়নি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তালায় যুব সংহতির নেতা হালিম শেখ আর নেই, জাপার শোক
পরবর্তী পোস্ট
উদীচী শিল্পীগোষ্ঠী’র প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় একদিনে মিলল তিন মরদেহ

জুন ১৯, ২০২৬

কলারোয়ায় এক যুবকের মৃতদেহ উদ্ধার

জুন ১৯, ২০২৬

কলারোয়ায় কলেজ শিক্ষকদের সাথে মতবিনিময়

জুন ১৮, ২০২৬

কলারোয়ায় ক্রীড়া সংগঠকদের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

জুন ১৩, ২০২৬

কলারোয়ায় বজ্রপাতে যুবক নিহত

জুন ১৩, ২০২৬

কলারোয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জুন ১৩, ২০২৬

মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান : জেলা...

জুন ১০, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে ১৩ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

জুন ৯, ২০২৬

সরকারী আদেশ উপেক্ষা করে কলারোয়ার ধানদিয়ায় রাস্তার উপর...

জুন ৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting