দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি | সকাল ১১:০৬
শ্যামনগরে অপমৃত্যুর সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক আল-আমিনকে...
শ্যামনগরে ডেন্টাল চেম্বারের আড়ালে যৌন হয়রানীর অভিযোগ
সরকারি জমিতে অবৈধ স্থাপনা অপসারণ করলেন এসিল্যান্ড
ঘেরের কাজে গিয়ে ফিরলেন লাশ: পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের...
আজ আমি কাঠগড়ায়, কাল হয়তো আপনি
ভারতে প্রবেশ কালে গাজীপুর ৪ আসনের এমপি সালাউদ্দীন...
তালায় জরাজীর্ণ স্কুল ভবন, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক বাইরের দোকান...
ডুমুরিয়ায় বাসর রাতেই কাবিনের টাকা নিয়ে স্বামীর সাথে স্ত্রীর...
আশাশুনির গোয়ালডাঙ্গা বাজারে বাঁধ রক্ষা কাজে অনিয়ম, কাজ...
দরগাহপুর এসএসসি পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরতদের অব্যাহতির ঘটনা নিয়ে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জনির্বাচিত খবর

বিআরটিসি গাড়িতে নিয়মিত ফেন্সিডিল পরিবহনের অভিযোগ ফরোজ’র বিরুদ্ধে

কর্তৃক SK Ferdous অক্টোবর ১১, ২০২৪
অক্টোবর ১১, ২০২৪ ০ কমেন্ট 410 ভিউস

নিজস্ব প্রতিবেদক :
কয়েক বছর আগেও ছিল রিক্সা চালক। দরিদ্রতা ছিল যার মাথার ছাতা। ভাগ্য পরিবর্তনের আশায় যোগ দিল পরিবহন শ্রমিক হিসেবে। কিন্তু তাতেও কোন সুফল আসছিল না। হঠাৎ আলাদীনের চেরাগ হিসেবে পেয়ে গেল বড় ভাইয়ের মাদক ব্যবসা ও পরিবহনের দায়িত্ব। আর পিছে ফিরে তাকাতে হয়নি। পরিবহন সেক্টরে যুক্ত থাকায় দেশের বিভিন্ন জেলায় ফেন্সিডিল সরবরাহ করে এখন কোটিপতি বনে গেছে। বলছিলাম কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের মহেশকুড় গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী পরিবারের সদস্য আফসার আলী সাহাজীর মেজো ছেলে ফরোজ আলী সবুজের কথা।

সূত্র মতে, ফরজ আলি সবুজ প্রশাসনের কিছু অসাধু সদস্যদের সাথে সখ্যতা গড়ে দেশের বিভিন্ন জেলায় ফেন্সিডিল সরবরাহ করে কোটিপতি বনে গেছে। তাছাড়া পুলিশের ভয় দেখিয়ে এলাকার নিরীহ মানুষদের নিকট থেকে চাঁদাবাজি ও দখল বাণিজ্যে বেপরোয়া হয়ে ওঠে এই সবুজ। সে এলাকায় নিজেকে বিআরটিসি এর পরিচালক হিসেবে পরিচয় দেয়।

সূত্র আরও জানায়, শ্যামনগর (মুন্সিগঞ্জ) হতে খুলনায় যাতায়াতরত বিআরটিসি এর ছয়টি গাড়ি তার নেতৃত্বে পরিচালিত হয়। ফরোজ আলী সবুজ এই বিআরটিসি গাড়িতেই খুলনা-বরিশাল সহ খুলনার আশপাশের সব এলাকাতে ফেন্সিডিল বহন ও সরবরাহ করে। প্রশাসনের কিছু অসাধু ব্যক্তিদের সহায়তায় সে নির্বিঘ্নে এই মাদক ব্যবসা সফলভাবে পরিচালনা করে আসছে। তাছাড়া বিআরটিসি সরকারি গাড়ি হওয়ার প্রশাসনের চোখ ফাঁকি দেওয়া তার জন্য সোনায় সোহাগার ন্যায়।

নাম প্রকাশ না করার শর্তে একজন পরিবহন শ্রমিক বলেন,ফরজ আলী সবুজ দীর্ঘদিন যাবত ভারত থেকে ফেন্সিডিল আমদানি করে বিআরটিসি গাড়ির মাধ্যমে খুলনায় সরবরাহ করে। সাতক্ষীরা জেলার দুই জায়গা থেকে বিআরটিসি গাড়িতে তার ফেন্সিডিল ওঠে। কোনকোন দিন সাতক্ষীরা আশু মার্কেট হতে থলি ব্যাগে ফেন্সিডিল গাড়িতে দেয়া হয়। আর অধিকাংশ সময় শ্যামনগর হতে বিশেষ কায়দায় বিআরটিসি গাড়ির বডিতে ফেন্সিডিল পরিবহন করা হয়। আর এই মালগুলা খুলনা জিরো পয়েন্টসহ খুলনার আশপাশে তার নির্ধারিত লোকদের কাছে সরবরাহ করা হয়।

কখনো প্রশাসনের কাছে আটক হয়েছিল কিনা এমন প্রশ্নের জবাবে এই ব্যক্তি বলেন,”ফরজ আলীর মাদক ব্যবসায়ের ব্যাপারে প্রশাসনের ও বিআরটিসি এর অনেকেই জানেন। এরপরেও কিছুদিন আগে একবার ফেন্সিডিল সহ বিআরটিসি গাড়ি আটক হয়েছিল। ফরজ আলী সবুজ কিছু নেতাদের মাধ্যমে সংশ্লিষ্ট অফিসারদের সুন্দরবন থেকে হরিণের মাংস নিয়ে দুইদিন পর সেই গাড়ি ছাড়িয়ে নিয়ে আসে।”

এদিকে বিআরটিসি এর লিসম্যান সুলাইমান হোসেন বলেন ,সরকারি গাড়িতে অবৈধ কোনকিছু বহন করার সুযোগ নেই, তবে এধরনের অভিযোগ প্রমাণিত হলে ম্যানেজার সাহেবের মাধ্যমে আমরা ব্যবস্থা গ্রহণ করব।

পরিচয় গোপন রাখার শর্তে আরো একজন জানান, ফরোজ আলী সবুজ ধলবাড়িয়া ইউনিয়নের ভারতীয় বর্ডার সংলগ্ন রাস্তা হতে গভীর রাতে প্রশাসনের কিছু অসাধু সদস্যদের উপস্থিতিতে একটি প্রাইভেট কারে ফেন্সিডিল লোড করছিল। যেটি আমরা দেখতে পাই। তখন ফরজ আমাদের গুলি করার ভয় দেখিয়ে ও গালি দিয়ে চলে আসার হুমকি দেয়। আমরা ভয়ে উক্ত স্থান ত্যাগ করি। তাছাড়া তার অফিসে প্রায়ই সময় ফেন্সিডিল সেবন করা হয়।”

এলাকা ঘুরে দেখা যায়, ফরোজ আলী সবুজ রতনপুর বাজার সংলগ্ন বিআরটিসি অফিস নামে একটি অফিস পরিচালনা করে । যেটি মূলত মাদক সেবন,মাদক ব্যবসা পরিচালনা, সেটেলমেন্ট ইত্যাদি অবৈধ কাজের জন্য ব্যবহৃত হয় মর্মে অভিযোগ আছে। নাম প্রকাশ না করার সর্তে একাধিক ব্যক্তি জানান,”রতনপুর-কালীগঞ্জ রোডে কোন ধরনের বাস চলাচল করেনা। এখানে বিআরটিসি অফিস থাকার কোন যৌক্তিকতা নাই। এটি মূলত তাদের অবৈধ মাদক ব্যবসা পরিচালনার একটি আস্তানা মাত্র। এখানে বসে এলাকার খুচরা মাদক ব্যবসা পরিচালনা সহ এলাকার মানুষদের ভয় দেখিয়ে চাঁদাবাজি ও দখলদারিত্বের সেটেলমেন্ট করা হয়। কেউ তাদের প্রতিবাদ করলে তাকে মেরে বা বিভিন্নভাবে প্রতিহত করে এরা।

কিছুদিন আগে শেখ হাসিনা দেশ ত্যাগের পরে ফরোজ আলী সবুজ ও তার বাহিনী প্রকাশ্যে একজন সাংবাদিককে হত্যার চেষ্টা করে ও একজন ব্যবসায়ীকে মেরে পা ফাটিয়ে ফেলে। যার আইনি কোন প্রতিকার হয়নি। নতুন সরকারের প্রশাসন যেন এদের প্রতিহত করেন এটাই একমাত্র আমাদের কামনা।”

এবিষয়ে খুলনা বিআরটিসি ডিপো ম্যানেজার মেহেদী হাসান বলেন, বিআরটিসি গাড়ি আমরা লিজ দেয়না,গাড়ি গুলা আমাদের স্টাফদের নামে চলে। বিআরটিসি গাড়িতে ফেন্সিডিল বা অবৈধ কিছু বহন করলে আমরা অবশ্যই তার ব্যবস্থা নিব।

অন্যদিকে এসকল বিষয় অস্বীকার করে ফরজ আলী সবুজ নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বলেন, রতনপুরের বিআরটিসির নামে অফিস নেয়া আছে ঠিকই কিন্তু আমার অফিসে কোন প্রকার মাদক সেবন করা হয়না।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগরে ভারতীয় মদ উদ্ধার
পরবর্তী পোস্ট
পূজামণ্ডপে ইসলামি গান: সজল দত্তকে বহিষ্কার, হচ্ছে মামলা

রিলেটেড পোস্ট

আজ আমি কাঠগড়ায়, কাল হয়তো আপনি

মে ৯, ২০২৬

সাতক্ষীরার নলতা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মে ৭, ২০২৬

কালিগঞ্জে প্রতিবন্ধী কার্ড নিয়ে বিতর্ক, অভিযোগের তীর সমাজসেবা...

মে ২, ২০২৬

বৈধ অর্থকে ঘুষের টাকা বলে চালিয়ে দেয়ার অপচেষ্টা

মে ১, ২০২৬

বিদেশে পাঠানোর নামে প্রতারণা: আব্দুল করিমের বিরুদ্ধে মানববন্ধ

এপ্রিল ২৯, ২০২৬

কালিগঞ্জে রাস্তা নিয়ে বিরোধে নারীসহ গুরুতর আহত ৫

এপ্রিল ২৮, ২০২৬

কালিগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ পালিত

এপ্রিল ২৮, ২০২৬

কালীগঞ্জের নলতায় সড়ক ও জনপদ থেকে উচ্ছেদের পরেও...

এপ্রিল ২৫, ২০২৬

কালীগঞ্জের রাজাপুর হরিসভা মন্দিরে পথসভা

এপ্রিল ২৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting