দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | বিকাল ৫:২৯
সরকারি নির্দেশ অমান্য করে সাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে...
সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির সৌজন্য...
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

বাভুমার রানও করতে পারেনি উইন্ডিজ

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১১, ২০২৩
মার্চ ১১, ২০২৩ ০ কমেন্ট 344 ভিউস

স্পোর্টস ডেস্ক:

প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৩২০ রানের জবাবে তাও একটু লড়াই করেছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে তো অসহায় আত্মসমর্পণ। অধিনায়ক টেম্বা বাভুমা যে রান করেছেন, সেটাও করতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের ১১ ব্যাটার মিলে।

দ্বিতীয় ইনিংসে প্রোটিয়ারা করেছিল ৩২১ রান। জেতার জন্য ৩৯১ রানের লক্ষ্য পায় উইন্ডিজ। ৩৪ রানেই ৬ উইকেট চলে যাওয়ার পর হার হয়ে দাঁড়ায় সময়ের ব্যাপার। কোনোরকমে একশ পার করে গুটিয়ে যায় সফরকারীরা। জোহানেসবার্গ টেস্টে দ্বিতীয় ইনিংসে বাভুমা করেন ১৭২ রান। উইন্ডিজ অলআউট ১০৬ রানে। ২৮৪ রানের বিশাল জয়ে সফরকারীদের দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করলো প্রোটিয়ারা।

৭ উইকেটে ২৮৭ রানে চতুর্থ দিনের খেলা শুরু করে স্বাগতিকরা। ১৭১ রানে অপরাজিত নেমে বাভুমা আর একটি রান করেন। দিনের দ্বিতীয় ওভারে তাকে থামান জেসন হোল্ডার। কেশব মহারাজ (১০) ও কাগিসো রাবাদার (১৬) ব্যাটে তিনশ ছাড়ায় স্বাগতিকরা।

উইন্ডিজের পক্ষে হোল্ডার ও কাইল মায়ার্স সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন।

বিশাল লক্ষ্যে নেমে রাবাদা ও সিমন হার্মারের তোপের সঙ্গে মহারাজের স্পিনে তাসের ঘরের মতো ভেঙে যায় উইন্ডিজের ব্যাটিং লাইন। ৩৪ রানে ৬ উইকেট পড়ার পর জশুয়া ডা সিলভার সঙ্গে হোল্ডারের ৪৮ রানের জুটি কিছুটা সময়ের জন্য প্রতিরোধ গড়ে। তারপর গেরাল্ড কোয়েটজি দুজনকে ফেরান এবং হার্মার আলজারি জোসেফকে ফিরিয়ে সফরকারীদের থামান।

হার্মার ও কোয়েটজি সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন। দুটি উইকেট পান রাবাদা ও মহারাজ। ম্যাচসেরা হয়েছেন বাভুমা। ২৭৬ রান করে সিরিজের সেরা খেলোয়াড় এইডেন মারক্রাম।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তবুও মোহামেডানের হয়ে ম্যাচ খেলতে আত্মবিশ্বাসী সাকিব
পরবর্তী পোস্ট
নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখ‌তে মা‌ঠে প্রশাসন

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় বিসিবি কোয়ালিফাইড আম্পায়ারদের রি-ফ্রেশ কোচিং

সেপ্টেম্বর ২৮, ২০২৬

সাতক্ষীরা জেলা রেফারীজ এসোসিয়েশনের নির্বাচন

সেপ্টেম্বর ১১, ২০২৬

লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের অভিবাসী পরিবার ও...

জুলাই ২৪, ২০২৬

অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

জুলাই ১২, ২০২৬

পুলিশ সুপার কাপ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জুলাই ৪, ২০২৬

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting