দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ২:১২
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বিনোদন

বলিউডের নোংরা রাজনীতির শিকার হয়েছিলেন ঐশ্বরিয়াও

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৩০, ২০২৩
মার্চ ৩০, ২০২৩ ০ কমেন্ট 375 ভিউস

বিনোদন ডেস্ক:

বলিউডে একসময় কোণঠাসা হয়ে গিয়েছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া! এখন আর তাকে তেমন একটা বলিউড ছবিতে দেখা যায় না। প্রিয়াঙ্কা ব্যস্ত রয়েছেন হলিউডে। তবে এভাবে শুধু প্রিয়াঙ্কাই নন, বলিউডে কোণঠাসা করে ফেলা হয়েছিল ঐশ্বরিয়া রায়কেও। সম্প্রতি বলিউডের ‘নোংরা রাজনীতি নিয়ে মুখ খুলেছেন প্রিয়াঙ্কা। এই বিতর্কের মাঝে ভাইরাল হয়েছে ঐশ্বরিয়ায় পুরানো একটি সাক্ষাতকার, যেখানে নোংরা রাজনীতি প্রসঙ্গে কথা বলেছেন অভিনেত্রী।

সিমি গারেওয়ালের শো-তে ঐশ্বরিয়া জানিয়েছেন একসময় তার হাত থেকে রাতারাতি চলে গিয়েছিল একাধিক ছবির কাজ। ভিডিওতে সিমি শাহরুখের নাম উল্লেখ করে ঐশ্বরিয়াকে জিজ্ঞেস করেন, ‘আপনাদের তো একসঙ্গে পাঁচটি ছবিতে কাজ করার কথা ছিল তাই না? বীর জারা তো তোমার জন্যই লেখা হয়েছিল।’ উত্তরে ঐশ্বরিয়া বলেন, ‘আমার সঙ্গে কয়েকটি সিনেমা হওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করে কেন যে সেগুলো কোনো কারণ ছাড়াই হয়নি। সেই উত্তর আমার কাছে নেই।’

ঐশ্বরিয়াকে সিমি জিজ্ঞেস করেন, সিনেমা থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত কি তার ছিল? অভিনেত্রী উত্তরে বলেছেন, ‘না এটা আমার সিদ্ধান্ত ছিল না।’ জানিয়েছেন, এরকম ঘটনায় তিনি বড় আঘাত পেয়েছেন। এরপর সিমি প্রশ্ন করেন, ‘এই অভিজ্ঞতা কি বলিউড সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেছে?’ ঐশ্বরিয়া বলেন, ‘এই ঘটনা আমাকে আরও সচেতন করেছে। বুঝিয়েছে যে বলিউড ব্যক্তিত্বরা অন্য মানুষ কিংবা প্রজেক্টের ওপর প্রভাব ফেলতে পারে। আমার সঙ্গেও এরকম কিছু হতে পারে… সকল বক্স অফিস সাফল্য কিংবা ইন্ডাস্ট্রিতে নিরাপদ অবস্থান থাকা সত্ত্বেও।’

সিমি ঐশ্বরিয়ার কাছে জানতে চান তিনি শাহরুখকে কখনও এই ব্যাপারে প্রশ্ন করেছেন কি না। জবাবে ঐশ্বরিয়া বলেন, ‘এটা আমার স্বভাবের মধ্যে নেই। যদি তিনি তা ব্যাখ্যা করার প্রয়োজনীয়তা বোধ করেন, তবে করবেন। যদি তারা কখনও না করেন, সেটাও তাদেরই ইচ্ছে।’ সালমান খানের সঙ্গে ব্রেকআপের কারণেই ঐশ্বরিয়ার এসব প্রোজেক্ট হাতছাড়া যায় বলে ধারনা বলিউড ইন্ডাস্ট্রিরই বড় একটা অংশের। সূত্র : হিন্দুস্তান টাইমস বাংলা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
উপার্জিত অর্থের পুরোটাই সমাজসেবায় ব্যয় করতে চান জ্যাকি চ্যান
পরবর্তী পোস্ট
দেশে এখন আর কেউ না খেয়ে দিন কাটায় না : সেতুমন্ত্রী

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

ফিরলেন সিঁথি, নাচলেন অলংকার

জুন ২৭, ২০২৬

আত্মহত্যা করেছেন জনপ্রিয় অভিনেত্রী ফ্রান্সিন

জুন ১৭, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ

মে ১৫, ২০২৬

দুঃস্থ ও অসহায়দের মাঝে নোঙ্গরের ঈদ সামগ্রী বিতরণ...

মার্চ ১৭, ২০২৬

পথচারীকে ‘মারধর’, রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা

মার্চ ১২, ২০২৬

বন্ধুত্ব থেকে বোনুয়া, হঠাৎ মিমিকে নিয়ে আবেগী নুসরাত

ফেব্রুয়ারি ১১, ২০২৬

এবার ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা

এপ্রিল ২৯, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting