দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ১০:০৩
নির্বাচিত হলে মাদক নির্মূলে প্রত্যেকটি ওয়ার্ডে সুধিজনদের সমন্বয়ে...
সাতক্ষীরায় উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: সংবর্ধনা পেলেন ছয় গুণীজন
শ্যামনগরে ফেন্সিডিল এবং শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয়...
আশাশুনিতে ভূ-গর্ভের বালি উত্তোলন: হুমকিতে জনবসতি
সাতক্ষীরা পৌরসভার ১, ২ ও ৩নং ওয়ার্ডের সুধীজন...
শ্যামনগরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, একই ব্যক্তির...
দেবহাটায় বাড়ছে পানিফলের চাষ: কর্মসংস্থান ও লাভের নতুন...
দেবহাটায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্তসহ ৫ আসামি আটক
সাতক্ষীরায় সরকারি সম্পত্তির মামলা পরিচালনায় দায়িত্বহীনতার অভিযোগ, ব্যবস্থা...
সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলার আসামি হুজাইফা গ্রেফতার
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদরসাংবাদিকসারাদেশ

বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কর্তৃক Satnadee Satkhira জুলাই ৩০, ২০২৬
জুলাই ৩০, ২০২৬ ০ কমেন্ট 203 ভিউস

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরাঃ বর্ণাঢ্য আয়োজনে আলোচনা সভা, কেক কাটা ও বৃক্ষের চারা বিতরণের মধ্য দিয়ে সাতক্ষীরায় উদযাপিত হয়েছে মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী।

এ উপলক্ষে ৩০ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি. এম. মনিরুল ইসলাম মিনির সভাপতিত্বে এবং মাছরাঙা টেলিভিশনের জেলা রিপোর্টার মোস্তাফিজুর রহমান উজ্জলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবুল হাশেম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার, জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম টুটুল, সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু, বাংলাদেশ টেলিভিশন ও বেতারের নিয়মিত সঙ্গীত শিল্পী আবু আফ্ফান রোজবাবু, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, বিশিষ্ট পরিবেশ সংগঠক কাজী আব্দুস সবুর ও বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি ফারুক মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস, সাংবাদিক এম. রফিক, বণিক বার্তার জেলা প্রতিনিধি গোলাম সরোয়ার, জিল্লুর রহমান, এবিএম মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরার সকালের নির্বাহী সম্পাদক আমিরুজ্জমান বাবু, ফারুক রহমান, ইব্রাহীম খলিল, সহ বিভিন্ন গণমাধ্যম, সাংস্কৃতিক, ক্রীড়া ও সামাজিক অঙ্গনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. আবুল হাশেম বলেন, “মাছরাঙা টেলিভিশনকে আমরা সবসময় নিরপেক্ষ ও দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে দেখেছি। ছোট থেকে বড় সব বয়সের মানুষের জন্য উপযোগী একটি চ্যানেল মাছরাঙা টেলিভিশন। বৈচিত্র্যময় অনুষ্ঠানমালার মাধ্যমে চ্যানেলটি ইতোমধ্যে সব বয়সী দর্শকের কাছে সমান জনপ্রিয়তা অর্জন করেছে।”

আলোচনা সভা শেষে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। পরে সাতক্ষীরা প্রতিবন্ধী বিদ্যালয় ও সরকারি কলেজের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে জেলার সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরার শ্রীরামপুরে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে গোলশূন্য ড্র
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের উদ্যোগে ‘হিট অ্যাকশন ডে’ উদযাপিত দিনব্যাপী সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

রিলেটেড পোস্ট

নির্বাচিত হলে মাদক নির্মূলে প্রত্যেকটি ওয়ার্ডে সুধিজনদের সমন্বয়ে...

অক্টোবর ৩০, ২০২৬

সাতক্ষীরায় উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: সংবর্ধনা পেলেন ছয় গুণীজন

অক্টোবর ৩০, ২০২৬

সাতক্ষীরা পৌরসভার ১, ২ ও ৩নং ওয়ার্ডের সুধীজন...

অক্টোবর ৩০, ২০২৬

সাতক্ষীরায় সরকারি সম্পত্তির মামলা পরিচালনায় দায়িত্বহীনতার অভিযোগ, ব্যবস্থা...

অক্টোবর ২৯, ২০২৬

সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলার আসামি হুজাইফা গ্রেফতার

অক্টোবর ২৯, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক...

অক্টোবর ২৯, ২০২৬

অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার সেলিমুর রহমান আর নেই

অক্টোবর ২৯, ২০২৬

মাদক সেবনকালে সাতক্ষীরায় বিএনপি নেতাসহ আটক ৩! ভ্রাম্যমাণ...

অক্টোবর ২৮, ২০২৬

সাংবাদিকের ওপর হামলা: তুহিনসহ ৩ আসামি কারাগারে

অক্টোবর ২৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting