দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি | সকাল ১১:০৬
ধর্মীয় শিক্ষক না থাকার কারণে দুই শিক্ষা প্রতিষ্ঠানে...
কলারোয়া বিএনপি নেতা তুহিনের সংবাদ সম্মেলন
কালিগঞ্জে মুদি দোকানে আগুন লেগে ব্যাপক ক্ষতি
আশাশুনিতে ঘের লুটপাট অগ্নি সংযোগ ও যুবদল নেতাকে...
আশাশুনির বাঁকড়ায় সড়কের গাছ কেটে আত্মসাৎ ও বনায়নের...
একটি ফুলের তোড়া
মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
লিঙ্গ ন্যায়সঙ্গত নেতৃত্ব, অন্তর্ভুক্তিমুলক শাসন এবং শান্তিপূর্ন সামাজিক...
জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে  শ্যামনগরের আটুলিয়া ইউনিয়ন পরিষদে বাজেট...
মেয়াদ শেষের পথে কেবিএস প্রকল্প, সংসদ সদস্য ও...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

বনানীতে বিএনপির ৫৫ নেতাকর্মী আটক, যা বললেন আইজিপি

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২৫, ২০২৩
মার্চ ২৫, ২০২৩ ০ কমেন্ট 286 ভিউস

জাতীয় ডেস্ক:

সম্প্রতি রাজধানীর বনানীর একটি রেঁস্তোরায় খাওয়ার সময় বিএনপির ৫৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হয়। বিএনপি দাবি করেছে, ঘরোয়া অনুষ্ঠানের দাওয়াতে গিয়ে বিনা ওয়ারেন্টে তাদের পুলিশ আটক করেছে।

বিএনপির নেতাকর্মীদের প্রসঙ্গে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, পুলিশ যা করেছে বাংলাদেশে আইন মেনেই করছে।

শনিবার রাজধানীর কারওয়ান বাজার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হলে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওয়ারেন্ট ছাড়া নেতা-কর্মীদের আটকের পর সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে গ্রেফতারের বিএনপির এমন অভিযোগের প্রসঙ্গে জানতে চাইলে আইজিপি বলেন, ওয়ারেন্ট ছাড়া কী কাউকে গ্রেপ্তার বা আটক করা যায় না? পুলিশ যা করেছে আইন মেনেই করেছে। বাংলাদেশে আইন মেনেই সব করছে পুলিশ।

বিএনপি নেতাকর্মীরা বনানীতে কী ধরনের সন্ত্রাসবিরোধী কাজ করেছে জানতে চাইলে তিনি বলেন, আপনি এফআইআর দেখলে বুঝতে পারবেন যে কী ধরনের মামলা হয়েছে। এরপরও এটার বিষয়ে তদন্ত হবে, তদন্তের পরে আমরা এটা দেখে ব্যবস্থা নেব।

বিএনপি দাবি করেছে, বিরোধী দলকে বাধা দিতেই এভাবে গ্রেফতার করা হয়েছে, এ বিষয়ে জানতে চাইলে পুলিশ প্রধান বলেন, এমনটি নয়, মামলার কপি দেখলেই সব পরিষ্কার হবে।

১৯ মার্চ দিবাগত রাতে রাজধানীর বনানী ক্লাবে বৈঠক করার সময় বিএনপির ৫৫ নেতাকর্মী আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সে সময় পুলিশ জানায়, বনানী ক্লাবে বসে বিএনপির এই ৫৫ নেতাকর্মী রাষ্ট্রবিরোধী পরিকল্পনা করছিল। সংবাদ পেয়ে পুলিশ তাদের আটক করে। পরে তাদের মধ্যে ৫৩ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে পাঠায় পুলিশ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
নাইজেরিয়ায় বাস দুর্ঘটনায় ২২ জন নিহত
পরবর্তী পোস্ট
ভারতে সেনা মহড়া থেকে ভুলে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, অতঃপর..!

রিলেটেড পোস্ট

হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু, এপর্যন্ত প্রাণহানি...

মে ১৬, ২০২৬

কুমিল্লায় পথে পথে মানুষের ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী

মে ১৬, ২০২৬

হামে আরও ৭ শিশুর মৃত্যু, এ পর্যন্ত মৃত্যু...

মে ১৪, ২০২৬

রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা

মে ১৩, ২০২৬

আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী

মে ১৩, ২০২৬

সেভ দ্য রোডের পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মে ৯, ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা...

মে ৪, ২০২৬

মে দিবস: শিকাগো থেকে ঢাকা- শ্রমের মর্যাদা ও...

এপ্রিল ৩০, ২০২৬

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু

এপ্রিল ২৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting