দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি | দুপুর ১২:৪৫
প্রাথমিক বৃত্তি পরীক্ষাঃ কক্ষ পরিদর্শকদের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ...
সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু
রূপান্তরের আয়োজনে মানব  পাচার প্রতিরোধ ক্যাম্পেইন
আশাশুনিতে ট্রাকলোডে চাঁদা না  পেয়ে ব্যবসায়ীকে পিটিয়ে জখম
বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’...
তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি : মোমিন মেহেদী
কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 
আশাশুনির বড়দলে পহেলা বৈশাখ উপলক্ষে জমজমাট সাংস্কৃতিক সন্ধ্যা...
 প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে শ্যামনগরে  বিএনপি...
চুকনগরের আপার ভদ্রা নদী খনন প্রকল্পের কারণে উচ্ছেদ...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
লিড নিউজসাতক্ষীরা সদর

বধ্যভূমি স্মৃতি সংরক্ষণ কমিটির সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ১৮, ২০২৩
সেপ্টেম্বর ১৮, ২০২৩ ০ কমেন্ট 521 ভিউস

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় বধ্যভূমি স্মৃতি সৌধের স্থান নির্ধারণ ও নির্মাণে অগ্রগতির বিষয়ে একাত্তরের বধ্যভূমি স্মৃতি সংরক্ষণ কমিটির সাথে জেলা প্রশাসকের মতবিনিয়মসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাতক্ষীরার ‘৭১ এর বধ্যভূমি স্মৃতি সংরক্ষণ কমিটির আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরার ‘৭১ এর বধ্যভূমি স্মৃতি সংরক্ষণ কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ চন্দ্র সরকার।
বধ্যভূমি স্মৃতি সংরক্ষণ কমিটির সদস্য সচিব কমরেড ফাহিমুল হক কিসলুর সঞ্চলনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
সভায় বক্তব্য রাখেন, সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল অহেদ, জাসদের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজি রিয়াজ, সময় টিভির জেলা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপী, সাবেক জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি, বীর মুক্তিযোদ্ধা এড. মোস্তফা নূরুল আলম, বীর মুক্তিযোদ্ধা এড. ইউনুচ আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোমিন, উন্নয়নকর্মী মাধব দত্ত, জেলা জাসদের সহ সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী, কথা সাহিত্যিক আবু কাজি, স্বপন কুমার শীল, জেলা জাসদ সভাপতি শেখ ওবায়েদুস সুলতান বাবলু, বাজাসদের শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক ইদ্রিস আলী, জেলা বাসদ সমন্বয়ক কমরেড নিত্যানন্দ সরকার, সাবেক পিপি এ্যাড: ওসমান গণি, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক এড. খগেন্দ্র নাথ ঘোষ, সনাক সভাপতি হেনরি সরদার, এড. ইকবাল লোদী, নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য মল্লিক, সুরেশ পান্ডে ভূমিহীন নেতা আব্দুস সামাদ, প্রফুল্ল সরকার, মফিজুর রহমান, কালিপদ মন্ডল জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: সুব্রত ঘোষ, সালাউদ্দীন রানা, মকবুল হোসেন, জাসদ নেতা কবি রুবেল প্রমুখ।
সভায় বক্তারা বলেন, “১৯৭১ সালে ২০ এপ্রিল দেশের বিভিন্ন স্থান থেকে এসে হাজার খানেক মুক্তিকামী মানুষ সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভবনে আশ্রয় নেয়। পরদিন ভবন থেকে নামিয়ে পাক বাহিনী তাদের গুলি করে হত্যা করে। তাদের মরদেহ বিদ্যালয়ের পাশে দীনেশ কর্মকারের বাড়ির আঙ্গিনায় মাটি চাপা দেওয়া হয়। ওই স্থানটিতে একটি স্মৃতি সৌধ নির্মাণের জন্য দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করা হচ্ছে। ইতিমধ্যে একটি মহল ওই স্থানটি দখলকরে নিয়েছে। যে টুকু ফাঁকা স্থান রয়েছে তাও দখলের পায়তারা চলছে। অবিলম্ব সাতক্ষীরা শহরের ওই স্থানে স্মৃতি সৌধ নির্মাণের দাবি জানান বক্তারা।”
বক্তারা আরও বলেন, “মুক্তিযুদ্ধের স্মৃতিবিজাড়িত সাতক্ষীরা শহরের সরকারি কিংবা বেসরকারিভাবে কোনো মুক্তিযুদ্ধের কোনো স্মৃতি সৌধ নির্মিত হয়নি। স্বাধীনতার ৫৩ বছরেও স্মৃতি সৌধ নির্মাণ করতে ব্যর্থ হওয়ায় পরবর্তী প্রজন্ম ধিক্কার দেবে। অবিলম্বে সাতক্ষীরার শ্যামনগর, আশাশুনি, কালীগঞ্জ, দেবহাটা, সাতক্ষীরা সদর, তালা ও কলারোয়ার বধ্যভূমির স্থান গুলো চিহ্নিত করে সেখানে স্মৃতি সৌধ নির্মাণের দাবি জানানো হয়। পাশাপাশি সাতক্ষীরা শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানে স্বাধীনতা বিরোধীদের ধিক্কার জানানোর জন্য একটি ঘৃণা স্তম্ভ নির্মাণের প্রস্তাব করা হয়।”
প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির তার বক্তব্যে বলেন, “ইতিমধ্যে সাতক্ষীরা শহরের দিনেশ কর্মকারের বাড়ির আঙ্গিনায় স্মৃতি সৌধ নির্মাণের জন্য ইতিমধ্যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় চিঠি দেওয়া হয়েছে। মন্ত্রণালয় সাতক্ষীরা শহরের দিনেশ কর্মকারের বাড়ির আঙ্গিনা, ঝাউডাঙ্গা, মাহমুদপুর ও হরিনগরের চারটি স্মৃতিসৌধ নির্মাণের উদ্যোগ নিয়ে কাজ শুরু করেছে। তিনি আরও বলেন, অন্যান্য স্থানগুলোতেও পর্যায়ক্রমে স্মৃতি সৌধ নির্মাণ করাহবে। এছাড়া তালা উপজেলার দুই স্থানে সরকারি ভাবে ইতিমধ্যে স্মৃতি সৌধ নির্মাণ করা হয়েছে। সাতক্ষীরা শহরের ঢুকতে বিনেরপোতায় তৈরি করা হবে সাতক্ষীরা গেট। সেখানে মুক্তিযুদ্ধ, সাতক্ষীরার ইতিহাস ও ঐতিহ্য স্থান পাবে। যা দেখে সাতক্ষীরাকে চেনা যাবে।
তিনি আরও বলেন, সরকারি ভাবে ইতোমধ্যে ঢাকায় একটি ঘৃণা স্তম্ভ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। ঢাকায় নির্মিত হওয়ার পর সাতক্ষীরা ঘৃণা স্তম্ভ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

 

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগরে বিশ পিচ ইয়াবাসহ বিভিন্ন মামলার দশ জন গ্রেফতার
পরবর্তী পোস্ট
ভেকু গাড়ি ভাড়া দিয়ে লেবার সর্দার আকরামকে হয়রানির অভিযোগ

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

এপ্রিল ১৯, ২০২৬

সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ফারজানা ক্লিনিক

এপ্রিল ১৯, ২০২৬

সাতক্ষীরায় হামের টিকাদান কার্যক্রম জোরদারে প্রেসব্রিফিং অনুষ্ঠিত

এপ্রিল ১৯, ২০২৬

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এপ্রিল ১৮, ২০২৬

র‍্যাবের অভিযানে ২৫২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এপ্রিল ১৮, ২০২৬

ক্রীড়া ও সমাজসেবায় মীর তাজুল ইসলাম রিপনের চার...

এপ্রিল ১৮, ২০২৬

সাংবাদিক জিন্নাহর উপর হামলাকারী মামুনকে কারাগারে পাঠালো আদালত

এপ্রিল ১৫, ২০২৬

সাতক্ষীরায় বসতবাড়িতে হামলা ও ভাঙচুর শিক্ষক দম্পতিকে কুপিয়ে...

এপ্রিল ১৫, ২০২৬

সাতক্ষীরা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুবাস...

এপ্রিল ১৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting