দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | দুপুর ১২:৩৪
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনিসাতক্ষীরা জেলা

বড়দল কলেজিয়েট স্কুলের তালা ভেঙ্গে ছাত্ররা ভারপ্রাপ্ত প্রিন্সিপালকে চেয়ারে বসালেন

কর্তৃক mirkhairul.news আগস্ট ১০, ২০২৫
আগস্ট ১০, ২০২৫ ০ কমেন্ট 269 ভিউস

আশাশুনি ব্যুরো ঃ আশাশুনি উপজেলার বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহকারী অধ্যাপক বাবলুর রহমানকে ছাত্ররা অফিস কক্ষের তালা ভেঙ্গে চেয়ারে বসিয়েছে। রবিবার স্কুলের ছাত্ররা মিছিল সহকারে তাকে অফিস কক্ষে নিয়ে যায়।
নিজ অফিসে ঢোকার পর কমিটির সদস্য, দাতা সদস্য, প্রততিষ্ঠাতার সন্তান, শিক্ষক, অভিভাবক ও ছাত্ররা ভারপ্রাপ্ত (চলতি দায়িত্ব) অধ্যক্ষকে সম্মানের সাথে তার চেয়ারে বসিয়ে দেন। এসময় উপস্থিত সাংবাদিক ও সকলের উদ্দেশ্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবলুর রহমান বলেন, ২০২৩ সালে কমিটির রেজুলেশন করে আমাকে দায়িত্বে বসান। সেই থেকে যথাযথ ভাবে দায়িত্ব পালন করে এসেছি। হঠাৎ করে মোহাম্মদ আলী ভাই খুলনা আঞ্চলিক অফিস থেকে চিঠি আনলে আমি হাই কোর্টে রিট করি। মহামান্য আদালত রুল ও স্টে প্রদান করেন। যার মেয়াদ শেষ হবে ১৬/৯/২৫ তারিখে। স্টে অর্ডার ভ্যাকেট করতে মোহাম্মদ আলী সুপ্রীম কোর্টের এ্যাপিলিয়েড ডিভিশনে মমলা দায়ের করলে মহামান্য আদালত “নো অর্ডার” রায় প্রদান করে আমার পক্ষে রায় দেন। আমার দায়ের করা ১০৯৬২/২৪ মামলার প্রতি শ্রদ্ধা রেখে বর্তমান ম্যানেজিং কমিটি সর্ব সম্মতিক্রমে মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমাকে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এর দায়িত্ব পালনের জন্য রেজুলেশন করেছেন। মহামান্য হাইকোর্ট আমার মামলায় রুল Absolute” করে রায় দিয়েছেন। অর্থাৎ আমার ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত পালন বৈধ। আমি উপজেলা নির্বাহী অফিসারের সম্মতিক্রমে বুধবার (২৮ মে) প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করে অফিসে তালাবদ্ধ করে স্থান ত্যাগ করলে মহামান্য হাইকোর্টের স্টে অর্ডার অমান্য করে, কমিটির বিনা অনুমতি ও রেজুলেশন ছাড়াই সহকারী অধ্যাপক মোহাম্মদ আলী বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে আমার অফিস কক্ষের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে চেয়ারে বসেন এবং কাগজপত্র ও গুরুত্বপূর্ণ নথি তছরুফ করেন। এঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষানুরাগী সুধীজনের মধ্যে তীব্র সমালোচনার সৃষ্টি করেছে। এব্যাপারে ইউএনও মহোদয়ের অফিসে বসা হলে মোহাম্মাদ আলী উপস্থিত হননি। কমিটির সদস্যবৃন্দ মোবাইল করলে তিনি ধরেননি। ইউএনও মহোদয় আমার কাগজপত্র দেখে বৈধতা উপলব্ধি করে আমাকে দায়িত্ব পালনের কথা বলেন। আমি মহামান্য হাই কোর্টের রায়, কমিটির রেজুলেশন ও মন্ত্রণালয়ের চিঠি মোতাবেক বৈধতার সাথে দায়িত্ব পালন করছি। এসময় দাতা সদস্য রফিকুল ইসলাম সানা, প্রতিষ্ঠাতার পুত্র শরিফুল ইসলাম উজ্জল, শিক্ষক প্রতিনিধি রওশনারা লিপি, শিক্ষক বলাই কৃষ্ণ মন্ডল, আঃ সেলিম, সহকারী অধ্যাপক মোহাম্মদ এনামুল হক, নীহার গোলদার, নিমাই চন্দ্র সানা, মিলন কুমার শীল, দিপংকর সরকার, প্রভাষকবৃন্দ প্রবীর কুমার বৈরাগী, মানিক চন্দ্র মন্ডল, মঈনুল হোসেন, শিবপদ সানা,কান্তিলাল বিশ্বাস, শিবপদ সরকার, দেবদত্ত চক্রবর্তী, দিপংকর শীল, সন্দীপ কুমার মন্ডল, স্কুল শাখার দায়িত্ব প্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক বলাই কৃষ্ণ মন্ডল, সিনিয়র শিক্ষক রবিউল ইসলাম, পুলকেশ মন্ডল, বিশ্বজিৎ বাছাড়, গীতা রানী, ভক্তি দাশ, সেলিম সাহেব, মনিষ বাবু, মুকুন্দ বাবু সহ শাজাহান আলী, দীনেশচন্দ্র সরকার, আব্দুল করিম, সুনীল প্রমূখ উপস্থিত ছিলেন ও আলোচনা রাখেন। বক্তাগণ বলেন, মোহাম্মদ আলী সাহেব ইচ্ছেমত অফিস খোলেন ও বন্ধ করে চলে যান। আজও তিনি ১০ টার দিকে চলে গেছেন। তিনি তালা লাগিয়ে চাবি নিজেই নিয়ে যান। ফলে হাজিরা খাতায় স্বাক্ষরসহ অফিসিয়াল কাজকর্মে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়ে থাকে। একই রকম মতামত ব্যক্ত করে ৪ র্থ শ্রেণির কর্মচারী আঃ করিম আরও বলেন, আজকে স্কুলের নিয়মিত শিক্ষার্থীরা অফিসের তালা খুলে শিক্ষক কর্মচিরী, কমিটির সদস্য ও অভিভাবকদের নিয়ে অফিসে বসে মতবিনিময় করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচারে দাবিতে শ্যামনগর মানববন্ধন
পরবর্তী পোস্ট
আশাশুনি উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমিটি অনুমোদন

রিলেটেড পোস্ট

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...

আগস্ট ৪, ২০২৬

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting