দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | দুপুর ২:৩২
সাতক্ষীরায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ও ছাত্রদল নেতা বাপ্পির সুস্থতা...
সংবাদ প্রকাশের জেরে সাতনদী সম্পাদকের ওপর হামলা
শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
কালিগঞ্জে আদালতের আদেশ অমান্যের অভিযোগ-ধান রোপণে বাধা
সাতক্ষীরার কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে...
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি মনির, সম্পাদক লিটন
কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে কারণ...
দেবহাটায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও...
শ্যামনগরে চেয়ারম্যান প্রার্থী রুস্তম আলী নিজ উদ্যোগ রাস্তার...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ঢুকে নেতাকে কুপিয়ে জখম
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

বজ্রপাত থেকে রক্ষার জন্য তালবীজ রোপণ করলো খেশরা ব্লাড ফাউন্ডেশন

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ৩০, ২০২৩
আগস্ট ৩০, ২০২৩ ০ কমেন্ট 307 ভিউস

প্রেস বিজ্ঞপ্তি: তালা উপজেলার খেশরা ইউনিয়নে ‘খেশরা ব্লাড ফাউন্ডেশন’ এর উদ্যোগে বজ্রপাত ও প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে দিনভর তালের বীজ রোপণ করেছে খেশরা ব্লাড ফাউন্ডেশন এর স্বেচ্ছাসেবীরা। বুধবার (৩০ আগষ্ট) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার খেশরা ইউনিয়নের শালিখা-খেশরার তিন কিলোমিটার রাস্তার দুইপাশে প্রায় ৩০০০ তালবীজ রোপন করে তারা। তালবীজ রোপন উদ্বোধন করেন খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ব্লাড ফাউন্ডেশন এর উপদেষ্টা প্রভাষক রাজিব হোসেন রাজু। এ সময় আরও উপস্থিত ছিলেন শালিখা ডিগ্রী কলেজের পদার্থ বিজ্ঞানের অধ্যাপক পলাশ কুমার দাশ, ইউপি সদস্য মোড়ল শামসুল হক, ব্লাড ফাউন্ডেশনের উপদেষ্টা প্রভাষক এস. আর আওয়াল, সাবেক চেয়ারম্যান লিয়াকত হোসেন, ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক শেখ জাকির হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা ও ব্লাড ফাউন্ডেশন এর উপদেষ্টা গোলদার সুমন হোসেন। খেশরা ব্লাড ফাউন্ডেশন এর পরিচালক মেজবাহুর রহমান নাহিদের নেতৃত্বে তালের বীজ রোপনে অংশ নেয় শাহিন ইসলাম রনি, সাব্বির রহমান, ইমন হোসেন, আখতারুজ্জামান, জয়ন্ত দাশ, রাজু দাশসহ ১৫ থেকে ২০ জন স্বেচ্ছাসেবী। এ বিষয়ে রাজিব হোসেন রাজু বলেন, আমাদের গ্রামের ফসলের মাঠ থেকে ঘরবাড়ি অনেক দূরে হওয়ায় কৃষকরা মাঠে কাজ করার সময় বজ্রপাতে অনেকেই মারা যান। সেইসঙ্গে প্রতি বছর অনেক গবাদি পশু মারা যায়। তাল গাছ এসব দুর্ঘটনা থেকে রক্ষা করতে পারে বলে এমন উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠনটি। এ উদ্যোগ বাস্তবায়নে ১৫ থেকে ২০ জন স্বেচ্ছাসেবীদের নিয়ে দিনভর তালের বীজ রোপণ করেছি। শালিখা ডিগ্রী কলেজে পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক পলাশ কুমার দাশ বলেন, মাটির ক্ষয়রোধ, প্রকৃতির ভারসাম্য রক্ষায় তালগাছের জুড়ি নেই। এর পাশাপাশি গৃহ নির্মান ও হাতপাখা তৈরিতে তালগাছের ব্যবহার হয়ে আসছে দীর্ঘদিন ধরে। তালপাতার পাখা আমাদের ঐতিহ্যের একটি অংশ। তাল গাছের ডালের আঁশ থেকে আধুনিক কালে রকমারি দ্রব্যাদিও প্রস্তুত হচ্ছে। তবে তালগাছের সংখ্যা ক্রমেই হ্রাস পাচ্ছে। নতুনভাবে তালবীজ রোপন এর মাধ্যমে আমরা এর বিলুপ্তি রক্ষা করতে পারি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ওমরাহ পালনের উদ্দেশ্যে ডা. মাহবুবুর রহমানের সস্ত্রীক সৌদি গমন
পরবর্তী পোস্ট
বসন্তপুর নদী বন্দর চালুর লক্ষে মতবিনিময়

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ও ছাত্রদল নেতা বাপ্পির সুস্থতা...

সেপ্টেম্বর ৭, ২০২৬

সাতক্ষীরায় ছাত্রশিবিরের সীরাত মাহফিল

সেপ্টেম্বর ৪, ২০২৬

সাতক্ষীরায় এক বৃদ্ধাকে গভীর রাতে তালা দিয়ে ঘরে...

সেপ্টেম্বর ৪, ২০২৬

সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা জনদুর্ভোগ কমাতে...

সেপ্টেম্বর ৪, ২০২৬

সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন

সেপ্টেম্বর ৪, ২০২৬

নিয়োগ পরীক্ষায় শিশুর দায়িত্ব নিলেন নারী পুলিশ কনস্টেবল...

সেপ্টেম্বর ৪, ২০২৬

সাতক্ষীরায় সকল প্রকার দেশী-বিদেশী ঔষধের সম্ভার নিয়ে আহমেদ...

সেপ্টেম্বর ৩, ২০২৬

সাতক্ষীরায় ৩টি অস্ত্র ও ১১ রাউন্ড গুলিসহ গ্রেফতার...

সেপ্টেম্বর ৩, ২০২৬

সাতক্ষীরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালিতে,নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ

সেপ্টেম্বর ১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting