দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৪:০১
ভূ-অর্থনীতি ও আগামীর সম্ভাবনা
“এজাহার আছে, আহত মানুষ আছে, সংবাদ সম্মেলন আছে—তবুও...
আশাশুনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত- ৪
আশাশুনিতে পানি কমিটির সদস্যদের নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত
খুলনায় মালিকের হাতে ফিরল ৫০টি হারানো মোবাইল ফোন
নোয়াখালীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার
শ্যামনগরে জেন্ডার রেসপনসিভ গভর্নেন্স বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
 দেবহাটায় ভারতীয় গলদা চিংড়ি রেনু জব্দ, খালে অবমুক্ত
কালিগঞ্জে আটক আনিসুরের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা
সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময়...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলা

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১৭, ২০২০
মার্চ ১৭, ২০২০ ০ কমেন্ট 368 ভিউস

নিজস্ব প্রতিবেদক: বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) ১২টা ১ মিনিটে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে বাঙালী জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২০ যথাযোগ্য মর্যাদা এবং ব্যাপক উৎসাহ উদ্দীপনায় কর্মসূচি শুরু হয়েছে। এসময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ কর্মসূতিতে বঙ্গবন্ধুর প্রতিকুতিতে শ্রদ্ধা নিবেদন করেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক, সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা তালা-কলারোয়া ০১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ , সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার), সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎমিশ, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি.এম নুর ইসলাম, সাধারণ সম্পাদক মোজাফফার রহমান প্রমুখ।
এসময় বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের সময় বীর মুক্তিযোদ্ধা, প্রশাসনিক কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দের ঢল নামে। এ সময় নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে কিছু সময় দাঁড়িয়ে নীরবতা পালন করেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে প্রথম প্রহরে বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের মানুষ সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে বাঙালী জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের জন্য জমায়েত হয়। এছাড়া কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে ১০০বার তোপধ্বনী, সূর্যোদয়ের পরে সকল সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯টায় কেক কাটা, মিষ্টি বিতরণ ও দেয়াল পত্রিকা উদ্বোধন। সকাল সাড়ে ৯টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস শত পাউন্ড কেক কাটা, সকাল ৯টা ৪৫ মিনিটে মিষ্টি বিতরণ, দেয়াল পত্রিকা ও স্মরণিকা উন্মোচন। এভাবে একই কর্মসূচি চলবে কয়েকটি প্রতিষ্ঠানে। এরপর সকাল ১১টায় মুজিববর্ষ উপলক্ষে গৃহহীন ভিক্ষুক পুনর্বাসন ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ। সকাল সাড়ে ১১টায় ভূমিহীন পরিবারের মাঝে খাসজমির দলিল হস্তান্তর, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রায়ণ-২ প্রকল্পের অধীন ‘জমি আছে ঘর নাই’ এমন পরিবারের মাঝে ঘরের চাবি হস্তান্তর। দুপুর ১২টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন। দুপুর সাড়ে ১২টায় মুজিব তোরণ উদ্বোধন, সুবিধামত সময়ে দোয়া ও বিশেষ প্রার্থনা। দুপুর দেড়টায় শিশু পরিবার, হাসপাতাল ও জেলখানায় উন্নতমানের খাবার পরিবেশন। দুপুর ১টা ৪৫মিনিটে এতিমখানায় কোরান খতম ও উন্নতমানের খাবার পরিবেশন। রাত ৮টায় শতবর্ষে শত আতশবাজি প্রজ্জ্বলন। এছাড়া ১৬ মার্চ এবং ১৭ মার্চ শহরের গুরুত্বপূর্ণ সড়ক, ভবন ও প্রতিষ্ঠানে আলোকসজ্জাকরণ করা হয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
জেলা আইনজীবি সহকারী সমিতির নির্বাচনে সভাপতি গোলাম নবী ও সম্পাদক জাকির
পরবর্তী পোস্ট
করোনাভাইরাস : সাতক্ষীরায় হোম আইসুলেশনে সাতজন

রিলেটেড পোস্ট

আশাশুনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত- ৪

জুন ২৩, ২০২৬

আশাশুনিতে পানি কমিটির সদস্যদের নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত

জুন ২৩, ২০২৬

শ্যামনগরে জেন্ডার রেসপনসিভ গভর্নেন্স বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জুন ২৩, ২০২৬

 দেবহাটায় ভারতীয় গলদা চিংড়ি রেনু জব্দ, খালে অবমুক্ত

জুন ২৩, ২০২৬

কালিগঞ্জে আটক আনিসুরের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা

জুন ২৩, ২০২৬

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময়...

জুন ২৩, ২০২৬

শিয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন

জুন ২৩, ২০২৬

প্রতাপনগরে দূর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়ন বিষয়ে ২ দিনের...

জুন ২৩, ২০২৬

সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

জুন ২৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting