দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ৮:০৮
নগরঘাটা ইউপি চেয়ারম্যান পদে তিন প্রার্থীর লড়াইয়ের গুঞ্জন
রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা
শ্যামনগরে  নব্বই দশকের ব্রীজ সংস্কারের দাবী 
সাতক্ষীরায় ছাত্রদলের আংশিক কমিট ঘোষনা 
আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী
সাতক্ষীরায় বুশরা গ্রুপের চেয়ারম্যানকে অপহরনের অভিযোগ
অর্জন ফাউন্ডেশন ও বিএনপিএস’র উদ্যোগে নারী, শান্তি ও...
শ্যামনগর পৌরসভার মাহমুদপুর এলাকার প্রধান সড়কটি সংস্কারের দাবী...
আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন, রিপন-ছট্টুর বিরুদ্ধে...
সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর খাইরুল ইসলামের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

ফ্লাডলাইটের আলোয় আলোকিত হতে যাচ্ছে কিংস অ্যারেনা

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৫, ২০২৩
মার্চ ৫, ২০২৩ ০ কমেন্ট 369 ভিউস

স্পোর্টস ডেস্ক:

বসুন্ধরা কিংস অ্যারেনায় নতুন সংযোজন ‘ফ্লাডলাইট’। গত বছর দেশের প্রথম কোনো ক্লাব হিসেবে হোম ভেন্যু তৈরি করে ইতিহাস রচনা করে বসুন্ধরা কিংস। এবার সেই মাঠে ফ্লাডলাইট স্থাপন করে নতুন উচ্চতায় ভেন্যুটি। আজ থেকে কিংস অ্যারেনায় আন্তর্জাতিক মানের ফ্লাডলাইট স্থাপনের কাজ শুরু হয়েছে।

রবিবার দুপুরে কিংস অ্যারেনায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এরপরেই আনুষ্ঠানিকভাবে ফ্লাডলাইট স্থাপন কাজের উদ্বোধন করেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান। মাঠের চার পাশে চারটি টাওয়ার বসানো হবে। আজ একটি টাওয়ার স্থাপনের মধ্য দিয়ে কাজের শুভ যাত্রা করা হয়েছে।

নিজেদের মাঠে ফ্লাডলাইট স্থাপনের কাজ শুরু হওয়ায় খুব খুশি ইমরুল হাসান। তিনি জানান, ‘আজকে আমাদের ফ্লাডলাইটের কাজ টাওয়ার স্থাপনের মাধ্যমে শুরু হয়েছে, আমরা খুবই আনন্দিত ও অভিভূত। এই দিনটির জন্য আমাদের অনেক দিনের অপেক্ষা ছিল। আমি মনে করি এটা শুধু আমাদের না, এটা বাংলাদেশের যারা ফুটবলপ্রেমী আছে তাদের জন্য ইতিহাসের অংশ হয়ে থাকবে। কারণ বেসরকারি উদ্যোগে নিজেদের মাঠে ফ্লাড লাইট স্থাপন বাংলাদেশে এই প্রথম। আমার জানা মতে এটা শুধু বাংলাদেশে না, উপমহাদেশের প্রথম কোনো ক্লাবের মাঠের নিজস্ব ফ্লাডলাইট।’

ফিফা ও এএফসির নির্দেশনা অনুযায়ী এই ফ্লাডলাইট স্থাপন করা হচ্ছে বলে জানান কিংস সভাপতি। তিনি জানান, ‘ফিফা এবং এএফসির একটা গাইড লাইন আছে ফ্লাডলাইটের বিষয়ে। আমরা সেই গাইড লাইন মেনেই ফ্লাড লাইটের স্থাপন করেছি। এ ক্ষেত্রে আমরা আন্তর্জাতিক ম্যাচ চালাতে পারবো। পাশাপাশি এই ফ্লাডলাইট ব্রড কাস্টিংয়েরে জন্যেও সুবিধা হবে।’

আন্তর্জাতিক মানের স্টেডিয়ামে সাধারণত ১২০০ লাক্সের ফ্লাডলাইট স্থাপন করা হয়। কিন্তু কিংস অ্যারেনায় ক্যাটাগরি এ, এইচডি মানের ২৫০০ লাক্সের ফ্লাডলাইট বসানো হচ্ছে। ফ্লাডলাইট স্থাপনের দায়িত্বে আছেন বসুন্ধরা গ্রুপের ইলেকট্রনিক বিভাগের প্রধান প্রকৌশলী লক্ষণ কুমার দে। সবমিলিয়ে চারটি টাওয়ারে ফ্লাডলাইট আছে ২৮০টি। এখানে প্রতিটা লাইট হচ্ছে ১.২ কিলোওয়াট, অর্থাৎ ১২০০ ওয়াট। লাক্সের হিসেবে ২৫০০ লাক্স আলো পাওয়া যাবে জানিয়েছেন লক্ষণ কুমার।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও মিরপুর শের-ই বাংলায় অনেক সময় খেলা চলাকালে ফ্লাডলাইট বিভ্রাট ঘটে। কিংস অ্যারেনায় এই বিভ্রাট হবে না বলে জানান লক্ষণ কুমার। তিনি জানান, ‘এখানে বিদ্যুৎ সরবরাহের জন্য ডেসকোর লাইন থাকবে, জেনারেটর থাকবে। বিদ্যুৎ বিপর্যয়ের সমস্যা হবে না। এছাড়া ইউপিএসও থাকবে। ফলে বিদ্যুৎ নিয়ে কোনও সমস্যা হবে না। এখানে আমরা সোলারের ব্যবস্থা করছি।’

আগামী ১ মাসের মধ্যে ফ্লাডলাইট স্থাপনের কাজ শেষ করতে চায় কিংস কর্তৃপক্ষ। প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে বসুন্ধরা কিংস ও শেখ রাসেল ক্রীড়া চক্রের হোম ম্যাচগুলো ফ্লাডলাইটের আলোয় আয়োজন করার ব্যাপারে আশাবাদী কিংস সভাপতি ইমরুল হাসান।

তিনি জানান, ‘আশা করছি এক মাসের মধ্যে আমরা এটার কাজ শেষ করতে পারবো। কিছুদিন পর বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগের খেলা শুরু হবে। দ্বিতীয় লেগের খেলা আমরা ফ্লাড লাইটে শুরু করবো।’

দেশের ফুটবলে বসুন্ধরা কিংসই একমাত্র ক্লাব যাদের রয়েছে নিজস্ব হোম ভেন্যু। গত মৌসুম থেকেই নিজেদের মাঠে লিগের ম্যাচগুলো খেলছে ক্লাবটি। স্টেডিয়ামের কাজ পুরোপুরি শেষ না হওয়ায় এ বছর এএফসি কাপের ম্যাচ আয়োজন করা সম্ভব হচ্ছে না। আগামী মৌসুম থেকে কিংস অ্যারেনায় আন্তর্জাতিক ম্যাচ খেলার পরিকল্পনা ক্লাবটির।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
জবিতে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সচেতনতা বৃদ্ধিতে মহড়া
পরবর্তী পোস্ট
ভবনে বিস্ফোরণের ঘটনা নাশকতা নয় : ডিএমপি কমিশনার

রিলেটেড পোস্ট

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ফারজানা ক্লিনিক

এপ্রিল ১৯, ২০২৬

তালার হাজরাকাটীতে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন...

এপ্রিল ১৮, ২০২৬

জেলা জাতীয়তাবাদী ক্রীড়াদলের আহবায়ক কমিটি অনুমোদন

এপ্রিল ১৪, ২০২৬

মোস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

এপ্রিল ২, ২০২৬

এক্সিলেন্স অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পদকে ভূষিত হয়েছেন সাতক্ষীরার কৃতি...

আগস্ট ১৬, ২০২৫

আশাশুনিতে ৪ দলীয় নক আউট ফুটবলে আশাশুনি দল...

জানুয়ারি ২১, ২০২৫

মা মটরস এর উদ্যোগে ৮ দলীয় গাদন খেলা

জানুয়ারি ২, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting