দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি | সকাল ১০:৩৫
ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...
বিএনসিইউপি’র খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন এস....
মৎস্য বিভাগের সাথে যোগসাজসে অবৈধ ভেনামী চিংড়ির ব্যাবসা...
শ্যামনগরে অসামাজিক কার্যকলাপের তথ্য সংগ্রহ করতে গিয়ে ‘সাতনদী’র...
রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ
সাতক্ষীরায় জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ছাত্রদল নেতাদের শুভেচ্ছা...
জেলা পরিষদ প্রশাসক হাবিবুর ইসলাম হাবিবের সাথে স্বেচ্ছাসেবক...
সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে প্রাথমিক...
সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
আশাশুনিতে লিডার্সের বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি ও...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটা

ফেসবুকে ‘গুজব সাপে ভরেছে দেবহাটার খই গাছ

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১৩, ২০২১
মার্চ ১৩, ২০২১ ০ কমেন্ট 431 ভিউস

নিজস্ব প্রতিবেদক: দেবহাটার পারুলিয়াতে একটি খই গাছের পাতায় পাতায় সাপ। একটি নয়, দুটি নয় শত শত সাপথ এমন গুজবে গেল দুদিন ছেয়ে ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক।
অথচ আশ্চার্যের বিষয় হলো এসকল সংবাদে শত শত সাপ থাকার সুনির্দিষ্ট কোন ছবি বা ভিডিও সংযুক্ত না করেই অকারনে গুজবটি একের পর এক মিডিয়ায় ছড়ানো হয়েছিল। সাতক্ষীরার বিভিন্ন উপজেলার পাশাপাশি জেলার বাইরে থেকেও রাতে দিনে ‘গুজব সাপথ এ ভরপুর ওই খই গাছটি দেখতে ভিড় জমিয়েছিলো শত শত মানুষ। তবে প্রত্যেকেই ঘটনাস্থলে পৌছে ঘটনার সত্যতা না পেয়ে নিরাস হয়ে ফিরে গেছেন। চাঞ্চল্যকর এ গুজবটি দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নে গড়িয়াডাঙ্গা গ্রামের জনৈক নুর ইসলামের বাড়ির একটি খই গাছকে কেন্দ্র করে ছড়ানো হয়। গুজব সাপে ভরপুর নিউজটিতে আরো উল্লেখ ছিল যে, সাপগুলো নাকি দিনের বেলাতে দেখা যায়না এবং রাত যতো বাড়তে থাকে ততোই নাকি গাছের পাতায় পাতায় সাপের উপস্থিতি বাড়তে থাকে। সেখানে আরো বলা হয়েছিল যে, ওই বাড়ির মালিক গাছটি কাটার চেষ্টা করলে তার প্রায় লাখ টাকা মুল্যের একটি গরু মারা যায় এবং পাশ্ববর্তী এক যুবক একটি সাপকে আঘাত করায় পরবর্তীতে তিনি সড়ক দূর্ঘটনায় আহত হন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসংক্রান্ত গুজবের ছড়াছড়ি হতে থাকলে শুক্রবার রাতে ঘটনাস্থল থেকে ফেইসবুক লাইভে মিথ্যা গুজবটির এপিট-ওপিট জনসম্মুখে তুলে ধরেন দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন। এমনকি গেছো প্রজাতির মাত্র দুটি সাপের উপস্থিতিও লাইভে তুলে ধরে মানুষকে গুজবে কান না দেয়ার আহ্বান জানান তিনি। শনিবার সকালে বিষয়টি আরো সুস্পষ্ট করার জন্য সাতক্ষীরা পুলিশ সুপারের নির্দেশনায় দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় ফায়ার সার্ভিসের প্রতিনিধিদল ও প্রেসক্লাবের সংবাদকর্মীরা ওই ঘটনাস্থলে যান। সেসময়ে খই গাছের পাশ্বস্ত একটি খেজুর গাছের পাতায় মাঝারি আকারের গেছো প্রজাতির দুটি সাপ দেখতে পান সংশ্লিষ্ট অফিসাররা। এছাড়া যে খই গাছটি নিয়ে গুজব ছড়ানো হয়েছে, তাতে কোন সাপের উপস্থিতি খুজে পাননি তারা। এসময় ফায়ার সার্ভিসের দায়িত্বরত অফিসার ও পুলিশ সদস্যরা খেজুর গাছ থেকে সাপ দুটি সরাতে চাইলে স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম ও বাড়ির মালিক নুর ইসলাম দ্বিমত পোষন করায় সাপ দুটি তাড়ানো বন্ধ রাখা হয়।
ঘটনাস্থল পরিদর্শন শেষে ফায়ার সার্ভিসের দায়িত্বরত আবুল হাশেম ও রবিউল ইসলাম বলেন, খই গাছের পাশে থাকা খেজুর গাছটিতে স্থানীয় গেছো প্রজাতির দুটি সাপ রয়েছে। সাপ দুটি বিষধর প্রজাতির নয় উল্লেখ করে তারা বলেন, গেছো প্রজাতির দুটি সাপ একটি খেজুর গাছে থাকাটা অস্বাভাবিক কিছু নয়। সম্ভবত সাপ দুটি প্রজনন কিংবা শরীরের উপরিভাগের চামড়া বদলানোর জন্য গাছটিতে আশ্রয় নিয়েছিলো। এঘটনাকে রঙচঙ মাখিয়ে গুজবের রুপ দেয়া হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা বলেন, গাছে শত শত সাপ থাকার খবরটি নিছক গুজব। তবে গুজবটি পরিকল্পিত কিনা এবং কারা সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবটি ছড়িয়েছে তাও খতিয়ে দেখছে পুলিশ। তিনি গুজবে কান না দেয়ার জন্যও সকলের প্রতি আহ্বান জানান।
দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি টিম ও পুলিশ পাঠানো হয়েছিল। তবে গাছে শত শত সাপ থাকার কোন সত্যতা পাওয়া যায়নি। এঘটনাকে গুজব বলেও অবিহিত করেন তিনি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পারুলিয়ায় বন্ধু ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
তালা ও কলারোয়ায় নৌকার মনোনয়ন পেলেন যারা

রিলেটেড পোস্ট

দেবহাটায় গৃহবধুর মৃত্যু নিয়ে গুজ্ঞন

জুন ৮, ২০২৬

দেবহাটায় বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ  সম্মেলন

মে ২২, ২০২৬

দেবহাটার টিকেটে প্রতিপক্ষকের হামলায় গৃহিণী আহত: কান ছিড়ে...

মে ২০, ২০২৬

কুলিয়ার টিকেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক...

মে ১৯, ২০২৬

দেবহাটা উপজেলার সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, শিক্ষক,সাংবাদিক ও...

মে ১৯, ২০২৬

ডিসির কাছে ‘এক ডজন’ দাবি তুললেন দেবহাটার নীতিনির্ধারকরা

মে ১৯, ২০২৬

রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা

মে ১৩, ২০২৬

সাতক্ষীরায় পেট্রোল সংকটের সুযোগে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ

মে ১০, ২০২৬

দেবহাটায় আনসার ও ভিডিপি ব্লাড ব্যাংকের মিলনমেলা

মে ৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting