দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | দুপুর ১২:৪৮
 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...
তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...
গাবুরা ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে আবিয়ার...
কলারোয়ায় মিষ্টান্নের দোকানে ৮ হাজার টাকা জরিমানা
শ্যামনগরে নজরুল বর্ষ পালন উপলক্ষে তিন দিন ব্যাপী...
নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা
দেবহাটায় সেলাই মেশিন, বাই সাইকেল, ভ্যান ও স্কুল...
দেবহাটায় বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার , আটক -১
কৃষ্ণনগরের ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন...
জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

ফুল দেয়া নিয়ে বর্তমান ও সাবেক এমপির সমর্থকদের হট্টগোল

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২১, ২০২৩
ফেব্রুয়ারি ২১, ২০২৩ ০ কমেন্ট 295 ভিউস

জাতীয় ডেস্ক:

শহীদ মিনারে ফুল দেয়া নিয়ে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আ ক ম সরোয়ার জাহান বাদশার সমর্থকের সঙ্গে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি রেজাউল হক চৌধুরীর সমর্থকদের হট্টগোলের ঘটনা ঘটেছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফুল দেয়ার জন্য মাইকে বর্তমান এমপির নাম ঘোষণা করা হয়। এ সময়ে সাবেক এমপির নাম ঘোষণা না করায় তার সমর্থকরা অনুষ্ঠানের সঞ্চালকের ওপর চড়াও হন। পরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় পরিস্থিতি শান্ত হয়।

দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ‘শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে সিরিয়াল পারমিশন নিয়ে বর্তমান ও সাবেক এমপির সমর্থকদের মধ্যে একটু হট্টগোলের সৃষ্টি হয়েছিল। এ ঘটনায় পরে আর তেমন কিছু হয়নি।’

এ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের এমপি আ ক ম সরোয়ার জাহান বাদশা বলেন, ‘তেমন কোনো ঘটনা ঘটেনি। জুনিয়র কিছু ছেলে একটু হট্টগোল করেছিল। পরে বিষয়টির সমাধান হয়েছে।’

কুষ্টিয়া-১ আসনের সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল হক চৌধুরী বলেন, ‘রাতে প্রায় এক হাজার কর্মী-সমর্থক নিয়ে শহীদ মিনারে ফুল দিতে গিয়েছিলাম। সেখানে ফুল দিতে মাইকে সবার নাম বললেও আমার নাম ঘোষণা করা হয়নি। এতে কর্মী সমর্থকরা হট্টগোল করেছিল। পরে সব ঠিক হয়েছে।’

এ ঘটনাকে দুঃখজনক বলে মনে অভিহিত করেছেন কুষ্টিয়ার সচেতন নাগরিক কমিটির সভাপতি রফিকুল আলম টুকু। তিনি বলেন, ‘শ্রদ্ধা নিবেদনে গিয়ে শহীদ মিনারে হট্টগোলের ঘটনা খুবই দুঃখজনক। শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদনে আগে পরে যাওয়া নিয়ে প্রতিযোগিতা থেকে বের হয়ে আসতে হবে।’

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল জব্বার বলেন, ‘হট্টগোলের সৃষ্টি হয়েছিল। পরে বিষয়টি সমাধান করা হয়।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বাংলায় রায়: সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে যুক্ত হলো নতুন প্রযুক্তি
পরবর্তী পোস্ট
এক লাফে মেডিকেলে ভর্তির ফি বাড়ল সাড়ে ৩ লাখ টাকা

রিলেটেড পোস্ট

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...

জুন ১০, ২০২৬

দেশে ফিরলেন ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে

জুন ৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting