দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৮:২৪
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

ফাঁকা কক্ষে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ শরীরচর্চার শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৩, ২০২৩
মার্চ ৩, ২০২৩ ০ কমেন্ট 405 ভিউস

জাতীয় ডেস্ক:

কিশোরগঞ্জের সদর উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রীদের যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে শরীরচর্চার শিক্ষকের বিরুদ্ধে। এক ছাত্রীর বাবার লিখিত অভিযোগের পর স্কুল কর্তৃপক্ষ মেহেদী হাসান তুষার নামে ওই শিক্ষকের বিরুদ্ধে তদন্ত করছে।

এদিকে, ঘটনা জানাজানি হওয়ার পর বুধবার (১ মার্চ) থেকে অভিযুক্ত শিক্ষক আর স্কুলে যাচ্ছে না। অভিভাবক ও শিক্ষার্থীরা ওই শিক্ষকের বিচার দাবি করেছেন।

স্কুলের ছাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিদ্যালয়ের ছাত্রীরা শরীরচর্চার শিক্ষক মেহেদী হাসান তুষারকে এড়িয়ে চলে। পারতপক্ষে তার কাছাকাছি হয় না, দূরত্ব বজায় রেখে চলে। কারণ সুযোগ পেলেই স্নেহ করার নামে নানা ছুতোয় ছাত্রীদের যৌন হয়রানি করে।

অভিযোগ উঠেছে, গত ২৮ ফেব্রুয়ারি বিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালায় ওই শিক্ষক। স্কুল ছুটির আগে ছাত্রীকে ফুসলিয়ে বিদ্যালয়ের চারতলায় একটি নির্জন কক্ষে যায়। পরে ধস্তাধস্তি ও ছাত্রীর চিৎকার শুনে অন্য শিক্ষার্থীরা এগিয়ে গেলে রক্ষা পায়। এ ঘটনা নিয়ে বিদ্যালয় ও এলাকায় তোলপাড় চলছে। শিক্ষার্থীরা ওই শিক্ষকের অব্যাহতি ও শাস্তি দাবি করছে। ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষককে আর বিদ্যালয়ে দেখা যায়নি। তার মোবাইল নম্বরটিও বন্ধ রয়েছে। সে সদর উপজেলার প্যারাভাঙ্গা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

ভুক্তভোগী এক ছাত্রীর বাবার লিখিত অভিযোগ পাওয়ার পর বিদ্যালয় পরিচালনা কমিটির জরুরি বৈঠকে বসে। বৈঠকে অভিযোগ খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়। তদন্ত কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

প্রধান শিক্ষক এ কে এম আতিকুর রহমান জানান, তিনি ওই শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে আপত্তিকর আচরণের বিষয়টি জানেন না। তবে গত ১ মার্চ এক ছাত্রীর বাবা তার মেয়েকে যৌন হয়রানি করা হয়েছে মর্মে একটি অভিযোগ করেছেন শরীরচর্চা শিক্ষক মেহেদী হাসান তুষারের বিরুদ্ধে। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ভুক্তভোগীর বাবা সাংবাদিকদের বলেন, বাড়িতে গিয়ে মেয়ে সবকিছু বলেছে। এ ধরনের ঘটনা যেন আর বিদ্যালয়ে না ঘটে এ জন্য কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেছি। প্রয়োজনে আইনি ব্যবস্থাও নেওয়া হবে।

বৃহস্পতিবার দুপুরে ওই বিদ্যালয়ে গেলে ছাত্রছাত্রীদের ক্ষুব্ধ দেখা যায়। তারা অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে। এ সময় গোটা দশেক ছাত্রী নাম প্রকাশ না করার শর্তে বলে, শরীরচর্চা শিক্ষক কথায় কথায় তাদের গায়ে হাত দেয়। তারা অনেক সময় আপত্তি করলেও শুনে না। আদর করার নামে এসব বাজে আচরণ করেই যাচ্ছে।

চার প্রত্যক্ষদর্শী ছাত্রী জানায়, ওই ছাত্রীকে নিয়ে শিক্ষক যখন চারতলার দিকে যাচ্ছিলো, তখন ৩টার মতো বাজে- স্কুল ছুটি হয়নি। বিষয়টি তাদের নজরে পড়ে। সন্দেহ থেকে কিছুক্ষণ পর তারা কয়েকজন মিলে চারতলা যায়। তখন ভেতর থেকে বন্ধ করা শ্রেণিকক্ষে ধস্তাধস্তি ও চিৎকার শুনে তারাও চিৎকার শুরু করলে শিক্ষক দরজা খুলে বেরিয়ে যায়। পরে ওই ছাত্রীকে তার সহপাঠীরা বাড়ি পৌঁছে দেয়।

ঘটনা সম্পর্ক কিশোরগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ বলেন, যৌন নির্যাতনের ঘটনার বিষয়টি তিনি জানেন না। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বীর মুক্তিযোদ্ধাদের স্বপ্ন শতভাগ বাস্তবায়ন করবে সরকার: শাহাব উদ্দিন
পরবর্তী পোস্ট
ভানুয়াতুতে পরপর ২ ভূমিকম্প, ২ ঘূর্ণিঝড়

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting