দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৮:৫২
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

প্রেমিকের বিয়ে বন্ধ করতে না পেরে নিজের পেটে ছুরি চালালেন এক সন্তানের জননী

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১৭, ২০২৩
মার্চ ১৭, ২০২৩ ০ কমেন্ট 325 ভিউস

জাতীয় ডেস্ক:

নেত্রকোনার মদনে বরযাত্রা যাবে এমন সময় এক সন্তানের জননী এসে হাজির পাপ্পু মিয়ার (২২) বাড়িতে। ওই নারীর দাবি পাপ্পু তার প্রেমিক। তাকে বিয়ে করার প্রস্তাব দিলে সেটি গ্রহণ না করায় নিজের পেটে ছুরি চালান মনি আক্তার (২৫) নামের ওই নারী। এ সময় বরবেশে থাকা পাপ্পু শ্বশুর বাড়ি যাওয়ার বদলে নিজ বাড়ি ছেড়েই পালিয়ে যান।

এদিকে স্থানীয়রা মনিকে উদ্ধার করে প্রথমে মদন স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় হতভম্ব বাড়ি ভর্তি পাপ্পুর স্বজনসহ এলাকাবাসী। এমন ঘটনা ঘটেছে বৃহস্পতিবার বিকালে নেত্রকোনার মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের বাঁশরি কান্দাপাড়া গ্রামের নজরুল ইসলামের বাড়িতে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের আখাশ্রী গ্রামের শাহজাহান মিয়ার মেয়ে মনি আক্তার গার্মেন্ট শ্রমিক। তিনি বছর তিনেক আগে বিয়ে করেন। তার একটি পুত্র সন্তান রয়েছে। তিনি চট্টগ্রামে একটি পোশাক কারখানায় কাজ করেন। কিন্তু একই উপজেলার কাইটাইল ইউনিয়নের বাঁশরি গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে পাপ্পুর সাথে মোবাইলে প্রেম হয়। পাপ্পু নিজ এলাকায় ইলেকট্রনিক্স দোকানের ব্যবসা করেন।

পাপ্পুর পরিবার সম্প্রতি পার্শ্ববর্তী উপজেলার কেন্দুয়ার চিতুলিয়া গ্রামের দুলাল মিয়ার মেয়ের সঙ্গে বিয়ে ঠিক করে। নতুন বউকে তুলে আনতে বৃহস্পতিবার দুপুরের দিকে বরযাত্রী নিয়ে যাওয়ার কথা। কিন্তু হরিষে বিষাদ ঘটলো বিয়ে বাড়িতে। প্রেমিক অন্যত্র বিয়ে করছে এমন খবরে বুধবার রাতের বাসে করে চট্টগ্রাম থেকে নিজ এলাকায় আসেন মনি আক্তার। এসে ঠিক বরযাত্রী রওনা হওয়ার মুহূর্তে পাপ্পুর বাড়িতে গিয়ে হাজির হন। দেন বিয়ের প্রস্তাব। এতে পাপ্পুর পরিবার ও পাপ্পু রাজি না হওয়ায় একপর্যায়ে বিয়ে বাড়িতেই নিজের পেটে ছুরি চালিয়ে দেন মনি। ঘটনা দেখে বিয়ে ফেলে এলাকা ছেড়ে পালিয়ে যায় পাপ্পু।

মদন থানার ওসি তাওহীদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই নারীর একটি ছেলে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় শুক্রবার পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দুই গ্রুপের সংঘর্ষে বাউফল উপজেলা চেয়ারম্যান, ওসিসহ আহত ২৫
পরবর্তী পোস্ট
কোনো শিশুই শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting