দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৯:০৪
সাতক্ষীরা বাইপাস সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ নিহত
সাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়িতে হামলা: নারীকে...
কালিগঞ্জের বিষ্ণুপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সমীকরণে একক প্রার্থী...
যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে দেবহাটায় আনন্দ মিছিল
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
পাটকাঠিতেই লোকসান ঘুচছে পাইকগাছার পাটচাষিদের: রূপালী কাঠিতে অর্থনীতির...
৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার...
উপকুলে ঐতিহ্যের ধান চিনিকানি রক্ষায় সম্মিলিত উদ্যোগ: সাড়ে...
বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা
মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও মামলা...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

প্রাইভেট কারে ঢাকা-পাটুরিয়া ৫০০ টাকা

কর্তৃক kobirubel.satnadee মে ২৩, ২০২০
মে ২৩, ২০২০ ০ কমেন্ট 336 ভিউস

ঈদুল ফিতরের বাকি আর মাত্র একদিন। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে শনিবার (২৩ মে) ভোরের আলো ফুটতেই রাজধানী ছাড়ছে ঘরবন্দি মানুষ। বৃহস্পতিবার রাত থেকে ব্যক্তিগত পরিবহনে রাজধানী ছেড়ে বাড়ি ফেরার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আর এ ঘোষণার পরই বাড়িমুখো হয়েছে করোনাভাইরাসের কারণে গণপরিবহন বন্ধ থাকায় নগরবন্দি মানুষরা। সেই সঙ্গে তৎপর হয়েছেন প্রাইভেট কার চালকরাও। এই সুযোগটা কাজে লাগিয়ে চালকরা বেশি ভাড়া নিয়ে যাত্রীদের পৌঁছে দিচ্ছেন। গাবতলী-পাটুরিয়া রুটে যাত্রীদের উদ্দেশে তারা হাঁক ছাড়ছেন, ‘ঘাটে ৫০০, ঘাটে ৫০০।’

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঘোষিত সাধারণ ছুটিতে বন্ধ রয়েছে গণপরিবহন। তারপরও গত কয়েকদিন যাবৎ পায়ে হেঁটেও বাড়ি ফিরতে দেখা গেছে সাধারণ মানুষকে। এ অবস্থায় শনিবার ভোর ৫ টা ২০ মিনিটের দিকে গাবতলী বাস টার্মিনালের সামনে পৌঁছাতেই প্রাইভেট কার চালকদের হাঁকডাক শোনা যায়। কাছে গিয়ে জানা যায়, প্রাইভেট কারে গাবতলী থেকে পাটুরিয়া ফেরিঘাটের ভাড়া জনপ্রতি ৫০০ টাকা। তাই, সারিবদ্ধভাবে রাস্তার বিভিন্ন অংশে দাঁড়িয়ে আছে শতাধিক প্রাইভেট কার। আর হাঁকডাক চলছে ৫০০ টাকার। যাত্রী নিয়েও চলছে কাড়াকাড়ি।

কোনও প্রাইভেট কারে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলতে দেখা যায়নি। কিন্তু চালকরা প্রতিবেদককে জানিয়েছেন, তারা দুজন যাত্রী নিয়ে সামাজিক দূরত্ব মেনে ও হাতে গ্লাভস, মুখে মাক্স এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করেই যাত্রা শুরু করেছেন। অন্যাদিকে যাত্রীরাও অনেকটা নিরুপায় হয়ে রওনা হচ্ছেন গন্তব্যে। প্রতি কারেই চালকসহ পাঁচ জনকে গাদাগাদি করে রওনা হতে দেখা গেছে।

প্রাইভেটকার চালক কালাম হোসেন বলেন, ‘গাবতলী থেকে পাটুরিয়া জনপ্রতি ৫০০ টাকা করে নিচ্ছি। সামাজিক দূরত্বের জন্য লোক নিচ্ছি দুজন করে। আর যাত্রীরাও সতর্ক হয়ে আসছেন। তারপরও আমরা স্যানিটাইজার ও গ্লাভস, মাক্স ব্যবহার করছি নিজের নিরাপত্তার জন্য।’ মাস্ক দেখাতে পারলেও স্যানিটাইজার ও হ্যান্ডগ্লাভস প্রতিবেদককে দেখাতে পারেননি কালাম।

রাজবাড়ীগামী যাত্রী শাহরিয়ার তালুকদার বলেন, ‘পরিস্থিতি কবে ভালো হয় সেটা তো বলতে পারছি না, তাই ভেবেচিন্তেই পরিবারকে নিয়ে বাড়ি যাচ্ছি। সেখানে গিয়ে প্রয়োজনে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকবো। যেহেতু সরকারের পক্ষ থেকে বলা হয়েছে প্রাইভেট গাড়িতে যেতে দেওয়া হবে, তাই ফজরের নামাজ পড়েই রওনা দিয়েছি। এখন ভাড়া কোনও বিষয় না।’

মোটরসাইকেলেও চলছে ঈদযাত্রা

শুধু প্রাইভেটকার নয়, এর পাশাপাশি ভাড়ায় চালিত মোটরসাইকেলগুলোও ৫০০ টাকার বিনিময়ে পাটুরিয়া ঘাটে পৌঁছে দিচ্ছে যাত্রীদের। মোটরসাইকেলে দুজন চলার নিয়ম থাকলেও বেশির ভাগ ক্ষেত্রেই তিনজনকে নিয়ে যেতে দেখা গেছে।

মোটরসাইকেল চালক তানভীর বলেন, ‘গাবতলী থেকে পাটুরিয়া ঘাটের দূরত্ব ৮০ কিলোমিটারের মতো। আমরা ৫০০ টাকা করে ভাড়া নিচ্ছি। যাত্রীরা অনেক ক্ষেত্রে আপত্তি করলেও কেউ না কেউ যাচ্ছেই।’

এদিকে ব্যক্তিগত মোটরসাইকেলে অনেককেই ঈদযাত্রা করতে দেখা গেছে। ফজর নামাজের পর থেকেই তারা রাজধানী ছাড়তে শুরু করেছেন। কোনও কোনও ক্ষেত্রে দুজন, তিনজন ও বাচ্চাসহ চারজনকেও দেখা গেছে এক মোটরসাইকেলে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়ায় আরও একজন করোনা পজিটিভ, বাড়ি লকডাউন
পরবর্তী পোস্ট
ঘূর্ণিঝড় আম্পানের তান্ডবে ক্ষতিগ্রস্থ হয়েছে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন (ভিডিও)

রিলেটেড পোস্ট

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting